02/08/2026
চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয় — হাইকোর্ট
চেক ডিজঅনার মামলায় অনেকেই মনে করেন, এই মামলার প্রধান উদ্দেশ্য আসামিকে জেলে পাঠানো। কিন্তু সম্প্রতি হাইকোর্ট স্পষ্ট করেছেন, Negotiable Instruments Act-এর ১৩৮ ধারার অধীনে চেক ডিজঅনার মামলার মূল লক্ষ্য হলো পাওনাদারের টাকা আদায় নিশ্চিত করা, কারাদণ্ড দেওয়া নয়।
হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী—
🔹চেক ডিজঅনার মামলায় অর্থ আদায়ই প্রধান উদ্দেশ্য।
🔹 কারাদণ্ড প্রতিটি মামলায় বাধ্যতামূলক নয়।
🔹বিশেষ পরিস্থিতিতে আদালত কারাদণ্ড দিতে পারেন, তবে সেটি হবে ব্যতিক্রম।
🔹 আদালতের উচিত এমন আদেশ দেওয়া, যাতে পাওনাদার তার প্রাপ্য অর্থ দ্রুত আদায় করতে পারেন।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি— এই রায়ের অর্থ এই নয় যে, চেক ডিজঅনার মামলায় আর কখনো কারাদণ্ড হবে না।
আইন অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে আদালত এখনও কারাদণ্ড দিতে পারবেন। তাই কেউ যেন ভুলভাবে এই রায়কে "জেল হবে না" বলে প্রচার না করেন।
আইন জানুন, সচেতন থাকুন।