11/08/2025
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর যুগান্তকারী সংস্কার - 𝐂𝐨𝐝𝐞 𝐨𝐟 𝐂𝐫𝐢𝐦𝐢𝐧𝐚𝐥 𝐏𝐫𝐨𝐜𝐞𝐝𝐮𝐫𝐞 (𝘚𝘦𝘤𝘰𝘯𝘥 𝘈𝘮𝘦𝘯𝘥𝘮𝘦𝘯𝘵) 𝐎𝐫𝐝𝐢𝐧𝐚𝐧𝐜𝐞, 𝟐𝟎𝟐𝟓 এর সারসংক্ষেপঃ
✰ ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বৃদ্ধি (ধারা ৩২)
১ম শ্রেণি: ১০,০০০ → ৫,০০,০০০ টাকা
২য় শ্রেণি: ৫,০০০ → ৩,০০,০০০ টাকা
৩য় শ্রেণি: ২,০০০ → ২,০০,০০০ টাকা
✰ গ্রেপ্তার হওয়া ব্যক্তির সুরক্ষা (নতুন ধারা ৪৬এ)
গ্রেপ্তারকারীকে নাম, পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক
গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে পরিবার/নিকটজনকে জানানো
আঘাত বা অসুস্থতায় চিকিৎসকের সনদ গ্রহণ
আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রদান
✰ মেমোরেন্ডাম অব অ্যারেস্ট (ধারা ৪৬এ)
গ্রেপ্তারের সময় চেকলিস্টসহ ফর্ম প্রস্তুত
ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন ও তদারকি
✰ গ্রেপ্তারের তথ্য সরবরাহ (ধারা ৫৪এ, ৪৬বি, ৪৬সি)
গ্রেপ্তারের কারণ জানানো
থানার রেজিস্টার ও জিডিতে এন্ট্রি
প্রতিদিন থানা/জেলা/মহানগরে গ্রেপ্তারের তালিকা প্রকাশ
✰ টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রীর তালিকা (ধারা ৫১)
পৃথক তালিকা, সাক্ষীর স্বাক্ষর, পরিবারকে কপি প্রদান
✰ ধারা ৫৪-তে অধিকতর সতর্কতা
বিনা পরোয়ানায় গ্রেপ্তারে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে
নিবারণমূলক আটক নিষিদ্ধ
গ্রেপ্তার বা না করার উভয় ক্ষেত্রেই কারণ ব্যাখ্যা বাধ্যতামূলক
✰ আদালতের তদারকি (ধারা ৬৭এ)
গ্রেপ্তার সংক্রান্ত বিধি প্রতিপালন পর্যবেক্ষণ
লঙ্ঘন হলে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
✰ পুলিশ রিমান্ড (ধারা ১৬৭)
এক মামলায় সর্বোচ্চ ১৫ দিন
রিমান্ডের আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা
আঘাত পেলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন
✰ শ্যোন অ্যারেস্ট (ধারা ১৬৭এ)
অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে শুনানি ও ডায়েরি প্রদর্শন বাধ্যতামূলক
✰ তদন্তের সময়সীমা (ধারা ১৭৩বি)
সাধারণত ৬০ কর্মদিবস
সময় বৃদ্ধি ম্যাজিস্ট্রেটের অনুমতিতে
বিলম্বে কারণ ব্যাখ্যা ও প্রয়োজনে তদন্তকারী পরিবর্তন/শাস্তি
✰ সংক্ষিপ্ত বিচার (ধারা ২৬৪এ)
মামলার মূল্যসীমা ১০,০০০ → ৫,০০,০০০ টাকা
একই বৈঠকে চার্জ থেকে রায় পর্যন্ত কার্যক্রম সম্ভব
✰ অনুপস্থিত আসামির বিচার (ধারা ৩৩৯বি)
ক্রোকি ও হুলিয়া পরোয়ানা বাধ্যতামূলক নয়
নোটিশ ১টি বাংলা পত্রিকা ও ওয়েবসাইটে প্রকাশ
✰ আপসযোগ্য মামলা
দণ্ডবিধি ১৪৩ ধারা আপসযোগ্য
আদালত ও জেলা লিগ্যাল এইড অফিস আপসে সহায়তা করবে
আপস-চুক্তি আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য
✰ শর্তযুক্ত জামিন (ধারা ৪৯৮)