Tamsirul Haque Irfan.

Tamsirul Haque Irfan. Lawyer | Volunteer | Debater | Artist | Public Speaker

"বাংলাদেশপন্থী"

মানসিকতা কতটা দেউলিয়া হলে পবিত্র রোজার মাসে মানুষ এমন একটি ব্যানার টানাতে পারে—তাও আবার নিজেদেরকে “বিজ্ঞ আইনজীবী” বলে প...
11/03/2026

মানসিকতা কতটা দেউলিয়া হলে পবিত্র রোজার মাসে মানুষ এমন একটি ব্যানার টানাতে পারে—তাও আবার নিজেদেরকে “বিজ্ঞ আইনজীবী” বলে পরিচয় দেওয়া "কিছু" মানুষদের দ্বারা!

ধিক্কার জানাই সেইসব সংকীর্ণ ও নীচ মানসিকতার আইনজীবীদের, যাদের কাছে শিক্ষানবিশরা যেন কেবল কাজ করানোর মানুষ—সম্মান দেওয়ার নয়। স্বাভাবিকভাবেই তারা তো এখনো আপনাদের ভোটব্যাংক হয়ে ওঠেনি!

মাঝেমধ্যে আপনারাও ভুলে যান—এক সময় আপনারাও শিক্ষানবিশ ছিলেন। আজ যাদের অবজ্ঞা করছেন, কাল তারাই এই পেশায় প্রতিষ্ঠিত হবে। সময়ের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না।

মুখে নীতি, আদর্শ আর পেশার মর্যাদার বড় বড় কথা—কিন্তু বাস্তবে শিক্ষানবিশদের সম্মানী দিতে গেলেই শোনা যায় সেই পুরোনো গল্প: “আমাদের সময় সিনিয়ররা সপ্তাহে ৫০ টাকা দিত, তাই তোমাদের দৈনিক ৫০/১০০ টাকা দিলেই অনেক!”
আর রোজার দিনে সারাদিন কাজ করিয়ে ইফতারের সময় বলবেন—“বাপু, তুমি এবার যাও, ইফতার তোমার জন্য নয়।”

আফসোস! আইনের পাহাড়সম জ্ঞান থাকা সত্ত্বেও সামান্য নৈতিকতা ও মানবিকতার জায়গাটা কতটা শূন্য হতে পারে—এমন ঘটনাই তার প্রমাণ।

তবে এটাও সত্য—এই পেশায় এখনও অনেক বিজ্ঞ ও মহৎ আইনজীবী আছেন, যারা সত্যিই আইডল হওয়ার যোগ্য। তাদের প্রতি রইলো অন্তরের অন্তস্তল থেকে গভীর সম্মান ও শ্রদ্ধা।

মনে রাখবেন, আজ যারা শিক্ষানবিশ—একদিন তারাই এই পেশার ভবিষ্যৎ। হয়তো আগামী দিনে তারা আপনাদের সন্তানদেরও সিনিয়র হবেন। তাই সময় থাকতে মানসিকতা বদলান। শিক্ষানবিশদের চাকর হিসেবে নয়, বরং সন্তানতুল্য ভেবে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে শিখুন। তবেই পেশার প্রকৃত সম্মান সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।

বিঃদ্রঃ ছবিটি নরসিংদী আইনজীবী সমিতির বলে আজ টাইমলাইনে দেখতে পেলাম। পোস্টটি সবার জন্য নয়—শুধু তাদের জন্য, যাদের মানসিকতা এতটা সংকীর্ণ ও নগণ্য।

ব্যক্তি শহীদ হয়। যাকে বলে মৃত হয়েও জীবিত। কিন্তু আদর্শ? আদর্শের জন্ম হয়; কিন্তু কোনো মৃত্যু নেই। ব্যক্তির শাহাদাত থেকে আ...
01/03/2026

ব্যক্তি শহীদ হয়। যাকে বলে মৃত হয়েও জীবিত। কিন্তু আদর্শ?

আদর্শের জন্ম হয়; কিন্তু কোনো মৃত্যু নেই। ব্যক্তির শাহাদাত থেকে আদর্শ অনেক গুণ শক্তি সঞ্চার করে। এরপর ধীরেধীরে বিজয়ের মানজিলে পৌঁছে যায়। মুসলিম বিশ্বে একাই লড়ে যাওয়া বীরের শাহাদাত হাজারো বীর তৈরি করে দিবে ইনশাআল্লাহ।

আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। সেই চূড়ান্ত আবাসে আমাদের সকল শহীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।

11/02/2026

ঈদে নির্বাচন'র আমেজ!!!
ভোট হবে
সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্মব্যবসায়ী আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ✊🏼
গণভোটে "হ্যা" দিন।।।

শহীদ ওসমান হাদি  আপনি আমাদের হৃদয়ে গেঁথে আছেন ভাই, তৈরী করেছেন নতুন এক দাবানল.... আপনার হত্যার বিচার কি হবে...?  হতে হবে...
09/01/2026

শহীদ ওসমান হাদি আপনি আমাদের হৃদয়ে গেঁথে আছেন ভাই, তৈরী করেছেন নতুন এক দাবানল....
আপনার হত্যার বিচার কি হবে...? হতে হবে, হবেই ইনশাআল্লাহ্।।।।

01/01/2026

নতুন বছরের শুভেচ্ছা!
হ্যাপি নিউ ইয়ার 🎉

“অন্যায়ের সঙ্গে আপস করলে একদিন ইতিহাস আমাদের ক্ষমা করবে না…”আজ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্ন...
30/12/2025

“অন্যায়ের সঙ্গে আপস করলে একদিন ইতিহাস আমাদের ক্ষমা করবে না…”
আজ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

বেগম জিয়ার জীবনের প্রথম অধ্যায় স্বস্তির হলেও বাকি জীবন ছিল কণ্টকাকীর্ণ।
বাংলাদেশে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও সাবেক সেনাকর্মকর্তার ওয়াইফ হিসেবে শেষ সময়টা স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার, সন্তান আর নাতিনাতনির সঙ্গে আনন্দে কাটানোর কথা ছিল, কিন্তু কাটলো বন্দিদশা আর একাকীত্বে। ক্ষমতা, পরিচিতি, সম্মান ও মানুষের ভালোবাসা থাকলেও ছিলো না স্বস্তি ও শান্তি। স্বামী ও সন্তান হারানো বেদনার জীবন, অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ সময় লড়েছেন তিনি - দলের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য। তবুও শেষাবধি একটি স্বস্তির জীবন পেতে পারেননি—এটাই তাঁর জীবনের সবচেয়ে ভারী বাস্তবতা।

জীবনের সেই নির্মম সত্য আবারও প্রমাণিত হলো যে, জীবন কাউকে সময়ের নিশ্চয়তা দেয় না। সব দায়িত্ব শেষ করে, সব কষ্ট পার করে, শেষে গিয়ে বাঁচবো—এই ভাবনাটা অনেক সময়ই বাস্তবে মিথ্যে প্রমাণ হয়। তাই জীবনের আনন্দ, স্বপ্ন এবং প্রধান কাজগুলো সময় থাকতেই করে ফেলা উচিত। একই সঙ্গে বর্তমান ও অতীতের ক্ষমতালোভী, অন্যায়কারী, লোভগ্রস্ত মানুষদেরও এই কথাটা মনে রাখা প্রয়োজন—দিনশেষে আমাদের সকলেরই শেষ পরিণতি "কবর" । মৃত্যুই যেখানে এই ভুবনের শেষ পরিণতি। সেখানে শুধু একটাই প্রশ্ন, দিনশেষে আমরা কেমন মৃত্যু চাই?
সম্মান ও মানুষের দোয়ায় ভরা মৃত্যু?
নাকি ঘৃণা ও লাঞ্ছনায় ভরা একটি বিদায়?
এই ক্ষমতা, এই সম্পদ, এই প্রভাব - কিছুই কবরে যাবে না। সঙ্গে যাবে কেবল দোয়া, রহমত আর সওয়াব। তাই বেঁচে থাকতেই মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই শ্রেয়—ভালোবাসা দিয়ে, আস্থা দিয়ে—"ঘৃণা দিয়ে নয়।" আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, একইসাথে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দিন। আমিন।

৩০ ডিসেম্বর ২০২৫

এক হাদির রক্ত থেকেলক্ষ হাদি জন্ম নিলো!!✊
28/12/2025

এক হাদির রক্ত থেকে
লক্ষ হাদি জন্ম নিলো!!✊

ইনকিলাব জিন্দাবাদ ✊
27/12/2025

ইনকিলাব জিন্দাবাদ ✊

মানুষের জীবনে ক্যামব্যাক আসলে এমনই হওয়া দরকার।আমরা বেশিরভাগ সময় কেবল ফলাফলটাই দেখি—কে সফল হলো, কে মানুষের ভালোবাসা পেলো,...
25/12/2025

মানুষের জীবনে ক্যামব্যাক আসলে এমনই হওয়া দরকার।
আমরা বেশিরভাগ সময় কেবল ফলাফলটাই দেখি—
কে সফল হলো, কে মানুষের ভালোবাসা পেলো, কে আলোয় দাঁড়ালো।
কিন্তু সেই আলোতে পৌঁছানোর আগের দীর্ঘ অন্ধকার পথটা খুব কম মানুষই দেখতে চায়।
ব্যর্থতা, অপমান, একাকিত্ব,
নিজের দেশ–পরিবার ছেড়ে দূরে থাকা,
বিশ্বাস ভাঙা, চারপাশের মানুষ হারানো—
এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত কেউ সফল না হয়,
ততক্ষণ এগুলো কারও আগ্রহের বিষয় হয় না।
সমাজ নির্মমভাবে শেখায়—
সাফল্যই পরিচয়, সংগ্রাম নয়।
আপনি যদি প্রভাবশালী পরিবারের সন্তান না হন,
তাহলে লেগে থাকা ছাড়া আপনার আর কোনো উপায় থাকে না।
তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—
সব গ্লানি, ক্ষোভ আর হতাশা পাশে রেখে
নিজেকে গড়ে তোলা,
একটা লক্ষ্য ঠিক করা
এবং প্রতিদিন নতুন করে সেই লক্ষ্যের পেছনে ছুটে চলা।
যেদিন আপনি নিজের জায়গায় পৌঁছাবেন,
সেদিনই আপনার কষ্টের গল্পগুলোও
মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে।
আজ তারই একটি বাস্তব উদাহরণ আমরা দেখছি—
দীর্ঘ সময় প্রবাসে থেকে,
ব্যক্তিগত কষ্ট ও রাজনৈতিক অনিশ্চয়তার ভেতর দিয়ে যাওয়ার পর
তারেক রহমানের দেশে ফেরা এবং মানুষের মাঝে তাঁর উপস্থিতি।
তাঁকে স্বাগত জানাই নিজের মাতৃভূমিতে।
একই সঙ্গে প্রত্যাশা থাকবে—
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সহাবস্থান
এবং ঘৃণা–বিদ্বেষহীন একটি সুস্থ পরিবেশ গড়ে উঠবে।
ক্যামব্যাক মানে কাউকে হারানো নয়—
ক্যামব্যাক মানে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়া।







হে বিপ্লবী, তোমায় সালাম—আল্লাহ তোমায় জান্নাতের উচ্চতম মাকাম দান করুন।
19/12/2025

হে বিপ্লবী, তোমায় সালাম—
আল্লাহ তোমায় জান্নাতের উচ্চতম মাকাম দান করুন।

এই রক্তের রাজনীতি কবে বন্ধ হবে...? অতি দ্রুত হাদির উপরে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।
12/12/2025

এই রক্তের রাজনীতি কবে বন্ধ হবে...?
অতি দ্রুত হাদির উপরে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।

Address

6-7, Court House, Street Kotwali, Dhaka
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamsirul Haque Irfan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share