16/07/2026
গভীর শোক ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের রাজনীতি, আইনাঙ্গন ও জাতীয়তাবাদী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা সিনিয়র অ্যাডভোকেট, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং জাতীয়তাবাদী পরিবারের অভিভাবক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালের সংবাদ আমাকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত করেছে।
তাঁর প্রয়াণে শুধু একটি রাজনৈতিক দলের নয়, সমগ্র জাতির এক প্রজ্ঞাবান অভিভাবকের শূন্যতা সৃষ্টি হলো। তাঁর প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা ও আইন পেশায় অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সমগ্র জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে এই অসহনীয় শোক বহন করার তাওফিক ও ধৈর্য দান করুন।
আজ আমরা একজন প্রাজ্ঞ অভিভাবককে হারালেও তাঁর আদর্শ, সংগ্রাম ও দেশপ্রেম আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করছি।
আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন। আমিন।