Advocate Rashedul Haque Khokan

Advocate Rashedul Haque Khokan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Rashedul Haque Khokan, Lawyer & Law Firm, Room No. 4-B, Silver Rain Apartment (4th Floor) 48 Bijoy Nagar (Behind Hotel 71), Dhaka Dhaka, Dhaka.

৬ ও ৭ ই মার্চ অনুষ্ঠিতব্য সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হিসেবে ১২ নং ব্যালটে বিজ্ঞ আইনজীবীদের ভোট,দোয়া ও সমর্থন প্রত্যাশী

নগর পিতার সাথে সৌজন্য সাক্ষাৎ!!!সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির!!!
11/03/2024

নগর পিতার সাথে সৌজন্য সাক্ষাৎ!!!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির!!!

 #আগামীকালের নির্বাচন...আমি আমার সাধ্যমত প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দের সাথে সরাসরি দেখা করা,ওভার কলে কথা বলা সহ পৌঁছানোর চ...
05/03/2024

#আগামীকালের নির্বাচন...

আমি আমার সাধ্যমত প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দের সাথে সরাসরি দেখা করা,ওভার কলে কথা বলা সহ পৌঁছানোর চেষ্টা করেছি কিন্ত তারপরও আমার মনে হয় অনেক কিছুই করার দরকার ছিলো যা করতে পারেনি বা অনেকের কাছে পৌঁছানোর দরকার ছিলো কিন্ত আমি পৌঁছাতে পারিনি।

তবে হ্যাঁ আমি বিশ্বাস করি অন্তত বিজ্ঞ আইনজীবীবৃন্দ আমার ব্যর্থতার দিকগুলো বিবেচনায় না নিয়ে আমার চেষ্টাকে বিবেচনায় নিবেন এবং ভোট বিপ্লবের মাঝে তা প্রমাণ করে দিবেন।

প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ!!!

আগামীকাল ও পরশু অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আমি অ্যাডভোকেট রাশেদুল হক খোকন কার্যনির্বাহী সদস্য হিসেবে ব্যালট সিরিয়াল নং :১২ তে আপনাদের মূল্যবান ভোট,দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।

 #ব্যালট সিরিয়াল নং : ১২নির্বাচন এক জটিল সমীকরণ আর আরো জটিল বিজ্ঞজনের হৃদয়ের মানুষ হয়ে ওঠা। তালিকাভুক্তির পর থেকে অদ্য...
05/03/2024

#ব্যালট সিরিয়াল নং : ১২

নির্বাচন এক জটিল সমীকরণ আর আরো জটিল বিজ্ঞজনের হৃদয়ের মানুষ হয়ে ওঠা। তালিকাভুক্তির পর থেকে অদ্যাবধি চেষ্টা করে যাচ্ছি আমার প্রিয় বিজ্ঞজনের আপন মানুষ হবার।

কতটুকু হতে পেরেছি জানিনা তবে আমি যে বিজ্ঞজনের মনে ঠাঁই পেয়েছি তা কিছুটা উপলব্ধি করতে পারি এখন।
কারন বিজ্ঞজনের কাছে যখনই আবদার করছি তারা ইতিবাচক ভাবে সাড়া দিচ্ছে।

দল-মত বা আদর্শিক মনোভাবের উর্ধে শুধুমাত্র শুভ্রতা ও শুদ্ধাচারের নীতিকে প্রাধান্য দিয়ে আমি যে বিজ্ঞজনের হৃদয়ে আছি তা আমি বিশ্বাস করি।

সে বিশ্বাসের দাবি থেকে বলছি!!!

প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ!!!

আগামী ৬ ও ৭ ই মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আমি অ্যাডভোকেট রাশেদুল হক খোকন ব্যালট সিরিয়াল নং ১২ তে কার্যনির্বাহী সদস্য পদে আপনাদের মূল্যবান ভোট,দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।


 #স্বপ্নীল ভোর ও ব্যালট ১২এক স্বপ্নীল ভোর যে কিনা নিয়ে যাবে সকল অমানিশার অন্ধকার;আনবে ভোরের শুভ্রতার ছোঁয়া আর সূর্যমূখ...
02/03/2024

#স্বপ্নীল ভোর ও ব্যালট ১২

এক স্বপ্নীল ভোর যে কিনা নিয়ে যাবে সকল অমানিশার অন্ধকার;আনবে ভোরের শুভ্রতার ছোঁয়া আর সূর্যমূখী ফুলের মত প্রস্ফুটিত হবে সৌন্দর্য।

আসলে ভোরের সূর্যের মুগ্ধতা সে অনুভব করবে যে ভোরের সূর্যের জন্য বড্ড বেশি আকাঙ্খিত হয়ে বসে থাকবে তৈরি হয়ে যে,কখন সূর্য উঠবে।

সেভাবেই শুভ্রতাও পৃথিবীর আনাচে-কানাচে ছড়াবে তখনই যখন শুভ্র মানুষজনেরা আসবে এক হয়ে শুভ্রতা ও শুদ্ধাচারের অমিয় বাণী নিয়ে।

আমি জানিনা শুভ্রতা বা শুদ্ধাচার ছড়াতে পারবো কিনা কিন্ত আমি এও জানি যে কিছু শুভ্র ও শুদ্ধ আত্মা আমার পাশে আছে এবং এমন মানুষজনা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো অনেক দূরে ঐ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়।

আর সে মানুষজন হলেন আমার প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ

আগামী ৬ ও ৭ ই মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আমি কার্যনির্বাহী সদস্য পদে ব্যালট সিরিয়াল নং ১২ তে প্রতিদ্বন্দ্বিতা করছি।

আমি আপনাদের মূল্যবান ভোট,দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।

01/03/2024

শোকাহত।। মহান আল্লাহ জান্নাত নসিব করুন।।অগ্নিকাণ্ড থেকে সকলকে হেফাজত করুন।।

28/02/2024

#আগামী ৬ ও ৭ ই মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে আমি ১২ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের দোয়া,সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছি ।

am contesting for the position of executive member in the Bangladesh Supreme Court Bar Association election on 6th and 7th March in Ballot No. 12 ; I am asking for your prayers, support and valuable votes.

 #ব্যালট ১২আমি একক সফলতায় বিশ্বাসী না;আমি বিশ্বাসী সামষ্টিক বিজয়ে এবং বিশ্বাস করি মানবিক বিজয় হবেই। মানুষের আদর্শের ধ...
28/02/2024

#ব্যালট ১২

আমি একক সফলতায় বিশ্বাসী না;আমি বিশ্বাসী সামষ্টিক বিজয়ে এবং বিশ্বাস করি মানবিক বিজয় হবেই। মানুষের আদর্শের ধারা ভিন্ন থেকে ভিন্নতর হতে পারে বা পছন্দ কিংবা অপছন্দ থাকতে পারে তবে সব কিছুর উপর পছন্দ থাকবে শুদ্ধাচারের।

যে শুদ্ধাচার পছন্দ করে বা শুভ্রতা ছড়াতে চায় মতাদর্শের উর্ধে গিয়ে তাকে সবার আগে এগিয়ে দেয়া উচিত বলে আমি মনে করি।

আসুন আমরা একটি সুন্দর আগামীর জন্য শুদ্ধাচার চর্চা করি।

প্রিয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ!!!

৬ ও ৭ ই মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে আমি কার্যযনির্বাহী সদস্য হিসেবে আপনাদের মূল্যবান ভোট,দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।

 #প্যারিস রোড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাস...প্যারিস রোড নামটা শুনলে কেমন যেন হৃদয়ের গভীরে এক আবেগ ও অনুভুত...
27/02/2024

#প্যারিস রোড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাস...

প্যারিস রোড নামটা শুনলে কেমন যেন হৃদয়ের গভীরে এক আবেগ ও অনুভুতি কাজ করে। আমার ভালো লাগা ও ভালোবাসার প্রিয় ক্যাম্পাসের জন্য যেন আজও মনের অগোচরে হু হু করে এক বুক আশা জাগানিয়া স্মৃতি বারে বার রোমন্থিত হয়।

সন্ধ্যার আলো আর দিনের সূর্যমূখীর অপরুপ সংমিশ্রণে যেন দিন আর রাতের আলো এক স্পষ্ট সিনেমাটিক আবহ তৈরী হয় প্রিয় স্বপ্ন ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঙিনায়।

আমি আকাশের নীল চোখে তাকে দেখি,দেখি ঐ মুগ্ধতা ছড়ানো সবুজের আবরণে সাজানো প্রিয় ক্যাম্পাসের সর্বজোড়া পাঠশালা ও তার কারিগরদের সন্তুষ্টির চিত্ত।

এ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কেটেছে আমার অনেকগুলো বছর। সেখানের আইন বিভাগেই তৈরি হয়েছে আমার ভাই,বন্ধু ও আপনজনের যারা এখন দেশের বিভিন্ন জায়গায় ন্যায়ের আলো ছড়াচ্ছে সার্বক্ষনিক।

প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের বিজ্ঞ আইনজীবী বন্ধুরা!!!

আমি আপনাদের ভাই,বন্ধু ও সহকর্মী।

আগামী ৬ ও ৭ ই মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে আমি ১২ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের দোয়া,সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।

 #চট্রলা সূর্যাস্তের পতেঙ্গা আর সমুদ্রের জল রাশির কক্সবাজার;এখানেই আমার জন্ম আর বেড়ে ওঠা। এ মাটি আমার;আমি এক নিমিষেই এ ...
27/02/2024

#চট্রলা

সূর্যাস্তের পতেঙ্গা আর সমুদ্রের জল রাশির কক্সবাজার;এখানেই আমার জন্ম আর বেড়ে ওঠা। এ মাটি আমার;আমি এক নিমিষেই এ মাটির ঘ্রাণে ভুলে যাই পৃথিবীজোড়া পাহাড়সম কষ্ট,ক্লেশ আর নিরাশার ঘুম ভাঙানো দূঃস্বপ্ন।

এ স্থান আমার আত্মার এবং তার চেয়েও বেশি।
তাইতো এ স্থানের বিজ্ঞজনের প্রতিও আমার আবদারের কমতি নেই।

প্রিয় বৃহত্তর চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবীবৃন্দ!!!

আমি আপনাদের ভাই,বন্ধু!!!

৬ ও ৭ ই মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বিন্দ্বিতা করছি। আমি আপনাদের কাছে দোয়া,সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।

Address

Room No. 4-B, Silver Rain Apartment (4th Floor) 48 Bijoy Nagar (Behind Hotel 71), Dhaka Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Rashedul Haque Khokan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Rashedul Haque Khokan:

Share