24/09/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের নেতৃত্বে ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
#ব্যারিস্টারশাহেদুলআজম