Mufti Mamunul Haque Azhari

Mufti Mamunul Haque Azhari হজ্ব এবং ওমরাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান

দেশসেরা ইসলামিক স্কলারদের মাধ্যমে পরিচালিত নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস।বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও আ...
25/06/2026

দেশসেরা ইসলামিক স্কলারদের মাধ্যমে পরিচালিত নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস।

বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও আমলী খেদমত হলো হজ ও উমরাহ খেদমত।

এই সেবার পরিধি যতই বিস্তৃত হচ্ছে, ঠিক ততই সক্রিয় হয়ে উঠছে বিভিন্ন প্রতারক চক্র।

কারণ প্রতিটি মুসলিমের হৃদয়ে লালিত একটি সুপ্ত স্বপ্ন থাকে যে, বায়তুল্লাহর জিয়ারত করা এবং পবিত্র নগরী মদিনায় নবীজি সাঃ এর রওজায় সালাম পেশ করা।

প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা এই মহামূল্যবান স্বপ্ন পূরণের জন্য তারা জীবনের সঞ্চয় থেকে একটু একটু করে অর্থ জমা রাখেন, শুধু একবার হজ বা উমরাহ পালনের আশায়।

কিন্তু দুর্ভাগ্যবশত সেই সঞ্চিত অর্থ যদি কোনো প্রতারক চক্রের হাতে পড়ে, তখন জীবনের কষ্টার্জিত সম্পদ যেমন হারিয়ে যায়, তেমনি অধরাই থেকে যায় সেই বহুদিনের লালিত স্বপ্ন। আর ইবাদত আদায় করলেও যদি তা শুদ্ধ ও স্বস্তির সঙ্গে সম্পন্ন করা না যায়, তবে সেই আক্ষেপেরও শেষ থাকে না।

মানুষের এই স্বপ্ন পূরণ এবং সর্বোচ্চ আমানতদারিতা ও দায়িত্বশীলতার সঙ্গে খেদমত প্রদানের লক্ষ্যেই বাংলাদেশের ছয়জন তরুণ ইসলামিক স্কলার প্রতিষ্ঠা করেন নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস হজ ও উমরাহ সেবার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

খুব অল্প সময়ের মধ্যেই নুসুক আল হারামাইন মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার স্থান করে নিতে সক্ষম হয়েছে।

নুসুক আল হারামাইন প্রতিষ্ঠার প্রথম বছরেই ১,২০০ জন উমরাহ যাত্রীর স্বপ্ন পূরণে সফলতা অর্জন করেছে।

সেই ধারাবাহিকতায় হজ ২০২৬-এও নুসুক আল হারামাইন ১২০ জন হাজির সাহেবের হজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে।

এই খেদমতকে আরও আমানতদারিতাপূর্ণ, সুশৃঙ্খল ও শরিয়াহসম্মত করতে নুসুক আল হারামাইনের কেন্দ্রীয় অফিসে নিয়মিতই বাংলাদেশের প্রখ্যাত আলেমগণের আগমন ঘটে।

এরই ধারাবাহিকতায় গতকাল নুসুক আল হারামাইনের কেন্দ্রীয় অফিসে আগমন করেন বাংলাদেশের প্রখ্যাত আলেম, ওয়ায়েজ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ।

তিনি নুসুক আল হারামাইনের হজ ২০২৭ কার্যক্রমে শরিয়াহ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু তাই নয়, হজ ২০২৭-কে আরও সহজ, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করতে নুসুক আল হারামাইন বেশ কিছু সৃজনশীল ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে।

ইতিমধ্যে নুসুক আল হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস চালু করেছে "হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন" কার্যক্রম। যেখানে অগ্রিম নিবন্ধনকারীদের জন্য পুরো বছরজুড়ে ধাপে ধাপে সেমিনার, প্রশিক্ষণ ও হজ বিষয়ক ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা যথাযথ প্রস্তুতির মাধ্যমে হজ পালনের সৌভাগ্য অর্জন করতে পারেন।

তাই আপনিও যদি বছরের যেকোনো সময় উমরাহ পালন করতে চান অথবা হজ ২০২৭-এর জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আজই যোগাযোগ করুন

📞 মোবাইল: 01715-055002

হেড অফিস:
২৪/এ, ড. নওয়াব আলী টাওয়ার
লিফট নং-৬, রুম নং-৬০২
পুরানা পল্টন, ঢাকা-১০০০

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস
হারামাইন এর পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী।


#উমরাহ #উমরাহ_২০২৬
#নুসুক_আল_হারামাইন
#উমরাহ_প্যাকেজ

24/06/2026

🕋 আলহামদুলিল্লাহ!

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ-পরবর্তী উমরাহর জুন মাসের দ্বিতীয় কাফেলা আজ পবিত্র মক্কার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে।

আল্লাহ তাআলা সম্মানিত উমরাহ যাত্রীদের সফর সহজ, নিরাপদ ও কবুল করুন। আমীন।

#হারামাইনের_মেহমান #বায়তুল্লাহ #নুসুক_আল_হারামাইন

🕋 নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ পরবর্তী উমরাহর দ্বিতীয় কাফেলা আজ সফলভাবে বাংলাদেশ ত্যাগ করেছে পবিত্র নগরী...
23/06/2026

🕋 নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ পরবর্তী উমরাহর দ্বিতীয় কাফেলা আজ সফলভাবে বাংলাদেশ ত্যাগ করেছে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে।

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ পরবর্তী উমরাহ প্যাকেজের জুন মাসের দ্বিতীয় কাফেলার সম্মানিত উমরাহ যাত্রীরা আজ বাংলাদেশ থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিগত সময়ে প্রায় ১৮০০ হাজীর খেদমত করার সুযোগ হলেও, এই কাফেলাটি ছিল কিছুটা ব্যতিক্রমী। এই কাফেলায় আমরা এমন কিছু নবীপ্রেমিক আশেকের সান্নিধ্য পেয়েছি, যাঁরা সত্যিকার অর্থেই রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসা হৃদয়ে লালন করেন।

তাঁদের অনেকেই জীবনের দীর্ঘদিনের সঞ্চয়, কষ্টার্জিত অর্থ এবং হৃদয়ের লালিত স্বপ্ন আমাদের হাতে অর্পণ করেছেন শুধুমাত্র প্রিয় নবী ﷺ-এর রওজায় সালাম পেশ করা এবং বায়তুল্লাহর পবিত্র দিদার লাভের আশায়।

এই কাফেলায় এমন কিছু মুখলিস ও আল্লাহভীরু মানুষের সাক্ষাৎ আমরা পেয়েছি, যাঁদের আমল-আখলাক ও আন্তরিকতা সত্যিই যে কাউকে মুগ্ধ ও বিস্মিত করার মতো। বিশেষ করে এমন কিছু মুরব্বী হাজী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, যাঁরা জীবনের শুরু থেকে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করেছেন শুধুমাত্র একবার কালো গিলাফে মোড়ানো বায়তুল্লাহ শরীফকে নিজ চোখে দেখার জন্য।

যখন তাঁরা তাঁদের জীবনের সমস্ত সঞ্চয় ও স্বপ্ন আমাদের হাতে আমানত হিসেবে তুলে দেন এবং বায়তুল্লাহর দিদার লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠেন, তখন তাঁদের এই ভালোবাসা ও বিশ্বাস আমাদেরকেও অনুপ্রাণিত করে। আমরাও সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে তাঁদের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করি।

আজ সম্মানিত উমরাহ যাত্রীদের বিমানবন্দর পর্যন্ত রাহবারি করে সফরের প্রয়োজনীয় সকল বিষয় বুঝিয়ে দেন নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত পরিচালক মাওলানা শাহজাহান আল হাবিবী। পাশাপাশি যাত্রীদের সার্বিক তত্ত্বাবধান ও খেদমতের জন্য এই কাফেলায় ২ জন দায়িত্বশীল জিম্মাদারও নিয়োজিত করা হয়েছে।

অন্যদিকে, হারামাইনের সম্মানিত মেহমানদের বরণ করে নেওয়ার জন্য পবিত্র মক্কায় অপেক্ষা করছেন নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত পরিচালক মাওলানা মুফতি খালেদ কাসেমী আজহারী।

আল্লাহ তাআলা সম্মানিত উমরাহ যাত্রীদের সফরকে সহজ, নিরাপদ ও কবুল করুন। তাঁদের উমরাহ মাকবুল করুন এবং পবিত্র হারামাইনের প্রতিটি মুহূর্তকে তাঁদের জন্য কল্যাণ, রহমত ও বরকতের মাধ্যম বানিয়ে দিন। আমীন।

#হারামাইনের_মেহমান #বায়তুল্লাহ #নবীপ্রেম #নুসুক_আল_হারামাইন

🕋 নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ পরবর্তী সম্মানিত উমরাহ যাত্রীদের ভিসা, টিকিটসহ যাবতীয় ডকুমেন্টস হস্তান্তর...
22/06/2026

🕋 নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ পরবর্তী সম্মানিত উমরাহ যাত্রীদের ভিসা, টিকিটসহ যাবতীয় ডকুমেন্টস হস্তান্তর ও এহরামসহ সফরের প্রয়োজনীয় সামগ্রী উপহার বিতরণ।

হজ পরবর্তী উমরাহর দ্বিতীয় ফ্লাইটের সম্মানিত হাজী সাহেবদের হাতে তাঁদের ভিসা, টিকিটসহ গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্টস এবং সফরের প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর হজ পরবর্তী উমরাহ কাফেলার প্রথম ফ্লাইটের সম্মানিত ভিআইপি হাজী সাহেবগণ গত ১৮ জুন বাংলাদেশ থেকে সরাসরি পবিত্র নগরী মদিনায় পৌঁছেছেন।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয় কাফেলা আজ ২৩ জুন বাংলাদেশ থেকে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওনা হবেন, ইনশাআল্লাহ।

সম্মানিত হাজী সাহেবদের সার্বিক খেদমতে বর্তমানে মক্কায় অবস্থান করছেন নুসুক আল হারামাইন-এর সম্মানিত পরিচালক মুফতি খালেদ কাসেমী আজহারী সাহেবসহ একদল প্রতিনিধি টিম। এছাড়াও মদিনায় রয়েছেন মাওলানা সালমান সাহেব ও তাঁর প্রতিনিধি টিম।

সম্মানিত হাজী সাহেবদের হাতে ডকুমেন্টস ও উপহার সামগ্রী তুলে দেন নুসুক আল হারামাইন-এর সম্মানিত পরিচালক মুফতি আব্দুল্লাহ আল মুরতাজা কাসেমী এবং মুফতি খালেদ কাসেমী আজহারী।

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস
হারামাইনের পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী।










🕋 হজ পরবর্তী উমরাহর প্রথম ভিআইপি কাফেলাকে মদিনায় বরণ করে নিলেন নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর মদিনা প্রতিনিধি...
20/06/2026

🕋 হজ পরবর্তী উমরাহর প্রথম ভিআইপি কাফেলাকে মদিনায় বরণ করে নিলেন নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর মদিনা প্রতিনিধি মাওলানা সালমান সাহেব ও মাওলানা সাব্বির সাহেব।

গত ১৮ জুন বাংলাদেশ থেকে পবিত্র উমরাহর উদ্দেশ্যে রওনা হওয়া সম্মানিত উমরাহ যাত্রীবৃন্দ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র নগরীতে আগমনের মধ্য দিয়ে শুরু হলো নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস এর হজ পরবর্তী বরকতময় উমরাহ সফরের প্রথম অধ্যায়।

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর পক্ষ থেকে সম্মানিত মেহমানদের সর্বোচ্চ খেদমত ও তত্ত্বাবধান নিশ্চিত করা হচ্ছে।

তিনাদের সার্বিক খেদমতে নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস এর সম্মানিত পরিচালক মাওলানা মুফতি খালেদ কাসেমী আজহারী সাহেব, নুসুক আল আল হারামাইন এর মদিনা প্রতিনিধি মাওলানা সালমান সাহেব ও মাওলানা সাব্বির সহেব সহ বড় একটা প্রতিনিধি টিম।

🕋 আলহামদুলিল্লাহ!হজ মৌসুম পরবর্তী আমাদের প্রথম উমরাহ ফ্লাইট আগামী ১৮ জুন ২০২৬, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে পবিত্র মক্কা নগর...
17/06/2026

🕋 আলহামদুলিল্লাহ!
হজ মৌসুম পরবর্তী আমাদের প্রথম উমরাহ ফ্লাইট আগামী ১৮ জুন ২০২৬, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হবে।

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত উমরাহ যাত্রীবৃন্দকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা তাদের সফরকে সহজ, নিরাপদ ও কবুলকৃত ইবাদতে পরিপূর্ণ করুন।

দীর্ঘ অভিজ্ঞতা, বিশ্বস্ত সেবা এবং হারামাইনের প্রতি ভালোবাসা নিয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনার পবিত্র সফরকে আরও স্বাচ্ছন্দ্যময় ও স্মরণীয় করে তুলতে।

📞 যোগাযোগ: 01715055002
📍 হেড অফিস: ২৪/এ ড. নোয়াব আলী টাওয়ার, লিফট-৬, রুম নং-৬০২, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস
হারামাইন এর পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী।

17/06/2026

আলহামদুলিল্লাহ! পবিত্র হজ ২০২৬ পালনরত নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত হাজি সাহেবগণ আমাদের সার্বিক খেদমত, ব্যবস্থাপনা ও আন্তরিক তত্ত্বাবধানে অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।
হাজিদের নিরাপত্তা, সুস্থতা ও সর্বোচ্চ সেবায় নিরলসভাবে পাশে রয়েছেন নুসুক আল হারামাইন-এর সম্মানিত পরিচালক
মাওলানা মামুনুল হক আজহারী।
হারামাইনের পবিত্র সফরে আপনাদের বিশ্বস্ত সঙ্গী — নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস। 🤍🕋









#নুসুক_আল_হারামাইন
#হজ২০২৬
#হাজীদের_খেদমতে
#হারামাইনের_পবিত্র_সফরে
#বিশ্বস্ত_সঙ্গীআলহামদুলিল্লাহ! পবিত্র হজ ২০২৬ পালনরত নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত হাজি সাহেবগণ আমাদের সার্বিক খেদমত, ব্যবস্থাপনা ও আন্তরিক তত্ত্বাবধানে অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।
হাজিদের নিরাপত্তা, সুস্থতা ও সর্বোচ্চ সেবায় নিরলসভাবে পাশে রয়েছেন নুসুক আল হারামাইন-এর সম্মানিত পরিচালক
মাওলানা মামুনুল হক আজহারী।
হারামাইনের পবিত্র সফরে আপনাদের বিশ্বস্ত সঙ্গী — নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস। 🤍🕋









#নুসুক_আল_হারামাইন
#হজ২০২৬
#হাজীদের_খেদমতে
#হারামাইনের_পবিত্র_সফরে
#বিশ্বস্ত_সঙ্গী

🕋 আরাফার ময়দানে নুসুক আল হারামাইন-এর সম্মানিত হাজি সাহেবগণহজের শ্রেষ্ঠ দিনের মহিমান্বিত এই মুহূর্তে আরাফার পবিত্র ময়দানে...
16/06/2026

🕋 আরাফার ময়দানে নুসুক আল হারামাইন-এর সম্মানিত হাজি সাহেবগণ

হজের শ্রেষ্ঠ দিনের মহিমান্বিত এই মুহূর্তে আরাফার পবিত্র ময়দানে অবস্থান করছেন নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত হাজি সাহেবগণ।

সম্মানিত পরিচালক মাওলানা মামুনুল হক আজহারী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে হজ ২০২৬-এর ভিআইপি কাফেলার সদস্যদের জন্য পরিচালিত হচ্ছে আরাফা ও পবিত্র স্থানসমূহের জিয়ারাহ কার্যক্রম।

আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এবং হজের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে মক্কার বিভিন্ন প্রান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নুসুক আল হারামাইন-এর পরিচালক ও সেবাকর্মীবৃন্দ।

আল্লাহ তাআলা সকল হাজি সাহেবের হজ কবুল করুন এবং তাঁদের এই বরকতময় সফরকে নাজাত ও মাগফিরাতের মাধ্যম বানিয়ে দিন। আমীন।

16/06/2026

আলহামদুলিল্লাহ! পবিত্র হজ ২০২৬ পালনরত নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত হাজি সাহেবগণ আমাদের সার্বিক খেদমত, ব্যবস্থাপনা ও আন্তরিক তত্ত্বাবধানে অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।
হাজিদের নিরাপত্তা, সুস্থতা ও সর্বোচ্চ সেবায় নিরলসভাবে পাশে রয়েছেন নুসুক আল হারামাইন-এর সম্মানিত পরিচালক
মাওলানা মামুনুল হক আজহারী।
হারামাইনের পবিত্র সফরে আপনাদের বিশ্বস্ত সঙ্গী — নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস। 🤍🕋









#নুসুক_আল_হারামাইন
#হজ২০২৬
#হাজীদের_খেদমতে
#হারামাইনের_পবিত্র_সফরে
#বিশ্বস্ত_সঙ্গী

Address

H M Siddique Mantion, Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Mamunul Haque Azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share