14/06/2026
মাসিক বেতন ৪৭,০০০ নাকি ৭৫,০০০ টাকা? কী আসে যায়—ট্যাক্স কিন্তু ৫,০০০ টাকাই! বুঝলেন না ব্যাপারটা? 🤯
আগে মাসিক বেতন ৪৪,০০০ টাকা হলেই ন্যূনতম ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হতো।
নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩.৭৫ লক্ষ টাকা করার কারণে, এখন বেতন প্রায় ৪৭,০০০ টাকা হলে ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ, মাঝখানের এই অতিরিক্ত আয়ের ওপর ট্যাক্স রিলিফ পাচ্ছেন।
কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো—মাসিক বেতন ৭৫,০০০ টাকা হলেও বছর শেষে ট্যাক্স সেই ৫,০০০ টাকাই!
বুঝলেন না ব্যাপারটা?
মোট বেতন থেকে আইন অনুযায়ী ১/৩ অংশ অব্যাহতি এবং কর রেয়াত বিবেচনা করলে প্রকৃত করের পরিমাণ গিয়ে দাঁড়ায় এই ৫,০০০ টাকাতেই। তবে যাঁদের বেতন ৭৫,০০০ টাকার নিচের দিকে নামতে থাকবে, তাঁরা কর রেয়াতের পুরো সুবিধা পাবেন না এবং মিনিমাম ট্যাক্সের কারণে ৫,০০০ টাকার ঘরেই আটকে থাকবেন।
আশা করি, ‘আয়নাবাজি’ মুভির জনপ্রিয় ডায়ালগ—"বুঝলেন না ব্যাপারটা?" এবার নিশ্চয়ই মনে পড়ছে! 😉
যাঁদের মাসিক বেতন ৪৭,০০০ টাকা বা এর কাছাকাছি, তাঁরা এখন ৭৫,০০০ বেতনের সহকর্মীকে বলতে পারেন—"আপনার বেতন বেশি হলে কী হবে? দেশের উন্নয়নে আমার বেতন কম হলেও আপনার সমান ট্যাক্সই আমি সরকারকে দিচ্ছি। অতএব, বেতন ৪৭ হাজার নাকি ৭৫ হাজার—তাতে কী আসে যায়!"
তবে আপনি যদি ভেতরে ভেতরে কষ্ট পান (জানি কাউকে বলবেন না 😅), তাহলে এই মুহূর্তে প্রীতম হাসানের "কী আসে যায়" গানটা হেডফোন দিয়ে শুনতে পারেন! 🎧