15/06/2026
আসসালামু আলাইকুম.. ওয়ারাহমাতুললাহ।
ঢাকা ও অন্যান্য সিটি কর্পোরেশন এবং পৌরসভার জমির মালিকদের জন্য কর সমাচার😄😄😄
জমির মালিক গন এতদিন শুধু ডেভোলোপার থেকে প্রাপ্ত টোকেন মানির উপর কর দিতেন এখন ঐ টোকেন মূল্য সহ প্রাপ্ত ফ্ল্যাট এর উপর ও আপনাদের কর দিতে হবে।
ধরেন আপনার এক টুকরো জমি যে কোন শহরে আছে আপনার কাছে টাকা নেই এই জমিতে হাইরেঞ্জ বিল্ডিং করার, আপনি একটা ডেভোলোপার কোম্পানির সাথে চুক্তি করছেন ডেভোলোপার কোম্পানি আপনাকে বিল্ডিং করে দিবে, যাতে ১৪ টা ফ্ল্যাট থাকবে যার ৭টি ফ্ল্যাট আপনি পাবেন, আর আপনাকে এই চার কাঠা জায়গার জন্য কোম্পানি ১ কোটি টাকা টোকেন মূল্য দিবে। তাহলে আপনি পাচ্ছেন ১ কোটি টাকা সাথে ৭ টি ফ্ল্যাট!!!
এখন আসেন মূল হিসেবে😀 এতদিন আপনি সরকারকে শুধু টোকেন মূল্য ১ কোটির উপর ট্যাক্স দিতেন, ৭ টি ফ্ল্যাট যে পেয়েছেন তার উপর সরকারকে কোন ট্যাক্স দিতেন না, এখন থেকে আপনাদের ১কোটি টাকাসহ এই ৭ টি ফ্ল্যাট এর মূল্যের উপর ১৫% ট্যাক্স দিতে।
বিস্তারিত প্রয়োজনে
জাকের হোসেন পলাশ (ট্যাক্স লইয়ার)
অফিস ঠিকানাঃ
ইনকাম ট্যাক্স ভ্যাট আরজেএসসি সলিউশন
৩৩ কাওরান বাজার, ঢাকা।