Saif & Sharif Tax Associates

Saif & Sharif Tax Associates Your Tax, Our expertise- simplified for life!

ব্যবসায়ীদের জন্য সুখবর! 🎉ব্যবসায়ী করদাতাদের জন্য স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি বিবে...
24/08/2026

ব্যবসায়ীদের জন্য সুখবর! 🎉

ব্যবসায়ী করদাতাদের জন্য স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে শূন্য টার্নওভার কর, ২ কোটি টাকার বেশি কিন্তু ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে ০.৫%, এবং ৪ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী ১% টার্নওভার কর নির্ধারণের সিদ্ধান্ত হতে যাচ্ছে।

ব্যবসায়ীদের বর্তমান বাস্তবতা ও সক্ষমতা বিবেচনায় অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অভিনন্দনযোগ্য। 🇧🇩

ব্যবসাবান্ধব করনীতি ব্যবসার প্রসার ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬–২০২৭ করবর্ষের e-Return সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)।সময়মতো রিটার্ন দিন, দ...
22/07/2026

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬–২০২৭ করবর্ষের e-Return সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)।

সময়মতো রিটার্ন দিন, দায়িত্বশীল নাগরিক হোন।

🌿 আসসালামু আলাইকুম 🌿📢 আয়কর বর্ষ ২০২৬–২০২৭ এর অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হচ্ছে।আপনার আয়কর রিটা...
06/07/2026

🌿 আসসালামু আলাইকুম 🌿

📢 আয়কর বর্ষ ২০২৬–২০২৭ এর অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হচ্ছে।

আপনার আয়কর রিটার্ন সঠিক, নির্ভুল ও ঝামেলামুক্তভাবে প্রস্তুত ও দাখিলের জন্য আমরা আন্তরিক ও পেশাদার সহায়তা প্রদান করে থাকি।

📌 রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র (০১-০৭-২০২৫ থেকে ৩০-০৬-২০২৬ পর্যন্ত):

👨‍💼 চাকরিজীবীদের জন্য

✅ Salary Certificate
✅ Bank Statement (০১-০৭-২০২৫ থেকে ৩০-০৬-২০২৬)
✅ Provident Fund Certificate (যদি থাকে)
✅ উৎসে কর কর্তনের (TDS) সনদ

🏢 ব্যবসায়ীদের জন্য

✅ Trade License
✅ বার্ষিক আয়-ব্যয় ও ক্রয়-বিক্রয়ের বিবরণী
✅ সম্পদ ও দায়ের বিবরণী
✅ Bank Statement

💰 বিনিয়োগ সংক্রান্ত তথ্য

✅ DPS Statement/Certificate
✅ Insurance Certificate
✅ Share Market Investment Statement
✅ সঞ্চয়পত্রের তথ্য

🏠 সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য

যদি ০১-০৭-২০২৫ থেকে ৩০-০৬-২০২৬ সময়ের মধ্যে আপনার নামে নতুন কোনো সম্পদ বা দায় যুক্ত হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত তথ্য প্রদান করুন—

✅ বাড়ি/ফ্ল্যাটের দলিলের অনুলিপি
✅ জমি, গাড়ি, আসবাবপত্র, ইলেকট্রনিক পণ্যসহ অন্যান্য সম্পদ ক্রয়ের তথ্য ও কাগজপত্র
✅ ব্যাংক ঋণের তথ্য (নিজ নামে থাকলে)
✅ অন্যান্য দায় বা ঋণের তথ্য (নিজ নামে থাকলে)

📌 করযোগ্য আয় করমুক্ত সীমার নিচে থাকলেও বিভিন্ন ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হতে পারে। তাই সময়মতো রিটার্ন দাখিলের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করুন এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করুন।

📞 আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন।

সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন, নিশ্চিন্ত থাকুন।সময়মতো বিনিয়োগে কর সুবিধা, নিরাপদ সঞ্চয় এবং উজ্জ্বল আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করুন...
14/06/2026

সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন, নিশ্চিন্ত থাকুন।
সময়মতো বিনিয়োগে কর সুবিধা, নিরাপদ সঞ্চয় এবং উজ্জ্বল আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করুন।
#সঞ্চয়পত্র #নিরাপদবিনিয়োগ #করসুবিধা

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর নতুন আয়কর নীতি অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও সুবিধা/জরিমানার বিস্তারিত এক নজরে।
13/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর নতুন আয়কর নীতি অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও সুবিধা/জরিমানার বিস্তারিত এক নজরে।

প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: আপনার আয়করের বোঝা কি কমছে, নাকি বাড়ছে?প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ব্যক্তিশ্রেণির করদাতাদে...
12/06/2026

প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: আপনার আয়করের বোঝা কি কমছে, নাকি বাড়ছে?

প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য কর কাঠামোয় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট কিছু আয়ের স্তরে করের চাপ আগের তুলনায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য কয়েকটি উদাহরণ নিচে উপস্থাপন করা হলো।

উদাহরণ ১: করযোগ্য আয় ৮ লাখ টাকা

ধরা যাক, একজন করদাতার করযোগ্য আয় গত অর্থবছর (২০২৫-২৬) এবং প্রস্তাবিত অর্থবছর (২০২৬-২৭) উভয় ক্ষেত্রেই ৮ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরে তার কর দায় ছিল প্রায় ১৬,০০০ টাকা।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে একই আয়ের ক্ষেত্রে তার কর দায় দাঁড়াবে প্রায় ২৪,৭৫০ টাকা।
যদি তিনি ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে প্রায় ১,২৩৮ টাকা কর প্রণোদনা (Tax Rebate) প্রযোজ্য হবে। ফলে তার কার্যকর করের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা প্রায় ১.০০% পয়েন্টের কাছাকাছি

উদাহরণ ২: করযোগ্য আয় ২০ লাখ টাকা

একইভাবে, করযোগ্য আয় যদি ২০ লাখ টাকা হয়—

২০২৫-২৬ অর্থবছরে কর দায় ছিল প্রায় ১,৯৭,৫০০ টাকা।
প্রস্তাবিত বাজেটে একই আয়ের ক্ষেত্রে কর দায় দাঁড়াবে প্রায় ২,৩৬,২৫০ টাকা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রযোজ্য কর প্রণোদনা হবে প্রায় ১১,৮১৩ টাকা। এর ফলে কার্যকর কর হার ৯.৮৮% থেকে বেড়ে প্রায় ১১.২২% হবে, অর্থাৎ করের বোঝা প্রায় ১.৩৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পাবে। এই আয়ের শ্রেণিতে করদাতারা তুলনামূলকভাবে বেশি চাপের মুখে পড়বেন।

উদাহরণ ৩: করযোগ্য আয় ১ কোটি টাকা

যদি কোনো করদাতার করযোগ্য আয় ১ কোটি টাকা হয়—
২০২৫-২৬ অর্থবছরে কর দায় ছিল প্রায় ২২,৬৫,০০০ টাকা।
প্রস্তাবিত বাজেটে একই আয়ের ক্ষেত্রে কর দায় দাঁড়াবে প্রায় ২২,৯২,০০০ টাকা। এ ক্ষেত্রে কার্যকর করের হার খুব সামান্য, প্রায় ০.২৮ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পায়।

মধ্যম আয়ের করদাতাদের ওপর করের চাপ তুলনামূলকভাবে বেশি বাড়ছে, বিশেষভাবে করযোগ্য আয় ২০ লাখ টাকা।

Disclaimer

১. করদাতা বিনিয়োগজনিত কর রেয়াতের সর্বোচ্চ সুবিধা গ্রহণ করবেন।
২. করদাতা ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে প্রযোজ্য প্রণোদনার জন্য যোগ্য হবেন।
৩. করদাতার আয়ের উল্লেখযোগ্য অংশ যদি আর্থিক সম্পদ (Financial Assets) থেকে আসে, তাহলে কার্যকর করহার বাস্তব ক্ষেত্রে ভিন্ন হতে পারে।

অটোমেশন কার্যক্রমে তড়িৎ গতিতে আগাচ্ছে NBR।
10/06/2026

অটোমেশন কার্যক্রমে তড়িৎ গতিতে আগাচ্ছে NBR।

26/05/2026

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয়,সম্পদ,বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে গোপন করা বা ফাঁকি দেওয়া অর্থের ওপর ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত অথবা ফাঁকি দেওয়া করের ৫০% থেকে ১০০% পর্যন্ত জরিমানা হতে পারে।এছাড়া ইচ্ছাকৃত ভাবে গুরুতর কর ফাঁকির ক্ষেত্রে সর্বনিম্ন ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।

আয় গোপন করার জরিমানার বিস্তারিত দিকগুলো নিচে দেওয়া হলো:

■ আর্থিক জরিমানা (আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী):

কর ফাঁকি দেওয়া অর্থের ওপর ১৫% জরিমানা।
অথবা,ফাঁকি দেওয়া অর্থের ওপর ১০% হারে যতগুলো করবর্ষে তথ্য গোপন করা হয়েছে (আয় গোপন করার বছর থেকে উদঘাটনের বছর পর্যন্ত), তার গুণফল।
■ অন্যান্য সংশ্লিষ্ট জরিমানা ও শাস্তি:
মিথ্যা তথ্য: করের সাথে সম্পর্কিত কোনো আয়, সম্পদ বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা অসত্য প্রদর্শন করলে লুকানো আয়ের ওপর আরোপিত করের নূন্যতম ৫০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত জরিমানা করা হতে পারে।

■ শুনানির সুযোগ: জরিমানা আরোপের আগে কর কর্মকর্তাকে অবশ্যই করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে।
■ কারাদণ্ড: কর ফাঁকি বা ইচ্ছাকৃত জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর।
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর।

আমদানি ও রপ্তানি কার্যক্রমে শৃঙ্খলা ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধ...
14/01/2026

আমদানি ও রপ্তানি কার্যক্রমে শৃঙ্খলা ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে।

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif & Sharif Tax Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category