18/10/2025
কাউকে টাকা ধার/ঋণ দিতে গেলে যেভাবে দিবেন।টাকা ধার দেওয়ার ক্ষেত্রে ঝামেলা এড়াতে করণীয়।
১. লিখিত চুক্তি করুন : ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র করুন যেখানে টাকা প্রদানের এবং ফেরতের তারিখ, শর্ত ও সুদের হার (যদি থাকে) উল্লেখ থাকবে।
২। সাক্ষী রাখুন : টাকা দেওয়ার সময় অন্তত ২ জন বিশ্বাসযোগ্য সাক্ষী রাখুন এবং তাদের স্বাক্ষর চুক্তিপত্রে নিন।
৩। চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দিন : নগদ না দিয়ে চেক/ব্যাংক ট্রান্সফার করলে প্রমাণ থাকবে যে আপনি টাকা ধার দিয়েছেন।
৪. নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন : চুক্তিপত্রে টাকা ফেরতের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করুন।
৫. পরিচয় পত্র নিয়ে রাখুন :
ধার নেওয়া ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ঠিকানা, অফিসের তথ্য সংগ্রহ করে রাখুন। প্রয়োজনে চুক্তিতে সংযুক্ত করুন।
৬। ধার নেওয়ার উদ্দেশ্য লিখে রাখুন:
কেন টাকা নিচ্ছে (ব্যবসা, চিকিৎসা, ব্যক্তিগত প্রয়োজনে ইত্যাদি) তা লিখে রাখলে পরবর্তীতে প্রতারণা প্রমাণে সহায়তা হয়।
৭। আদায়যোগ্য শর্ত যোগ করুন:
চুক্তিতে লিখে দিন— সময়মতো টাকা না দিলে অতিরিক্ত জরিমানা বা সুদ দিতে হবে। এতে ধারগ্রহীতা সময়মতো ফেরত দিতে আগ্রহী থাকে।
৮। প্রতি কিস্তির রসিদ রাখুন:
যদি কিস্তিতে টাকা ফেরত দেয়, তাহলে প্রতিবার রসিদ নিন এবং স্বাক্ষর করান।
৯। অডিও/ভিডিও প্রমাণ রাখুন:
যদি সম্ভব হয়, ধার দেওয়ার সময় সংক্ষিপ্তভাবে মোবাইলে ভিডিও বা অডিও রেকর্ড রাখুন— এতে ভবিষ্যতে বড় সহায়ক হতে পারে।
১০। যৌথ দায়ের ধারা রাখুন:
চুক্তিতে উল্লেখ করুন, ধারগ্রহীতা ব্যর্থ হলে তার জামিনদারও দায়ী থাকবে। এতে টাকাটি সুরক্ষিত থাকে।
#খতিয়ান #দলীল #উপদেশ #বন্টন
#টাকা_ধার #টাকা_ফেরত #আইনি_সচেতনতা
#আর্থিক_সচেতনতা #টাকা_ধার