Legal Service BD-I

Legal Service BD-I Hi,Everyone..This is -
Advocate Md.

Imran Hossain
Criminal, Civil, Family & Company Law Specialist
Judge Court, Dhaka
Legal Advice | Consultancy | Documentation

📞 Contact us:
📱 01989-385140 | 01859-989158

অত্র চ্যানেলের সব ভিডিও সর্বোচ্চ শেয়ার দাতাকে চ্যানেলের নামে জার্সি গিফট করা হবে।সময় আজ ২৩/৮/২৬ থাকে ২২/৯/২৬ পর্যন্ত। সম...
23/08/2026

অত্র চ্যানেলের সব ভিডিও সর্বোচ্চ শেয়ার দাতাকে চ্যানেলের নামে জার্সি গিফট করা হবে।
সময় আজ ২৩/৮/২৬ থাকে ২২/৯/২৬ পর্যন্ত।

সময় শেষ হলে ম্যাসেন্জারে স্কিন শর্ট দিবেন।
সর্বোচ্চ শেয়ার দাতা উপহারটি পাবেন।ধন্যবাদ

হয়তো আজ বুঝবে না, একদিন ঠিকই বুঝতে পারবে—তোমাকে তোমার বাবা কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। ❤️তোমার ভবিষ্যৎ নিয়ে আমার যত...
20/08/2026

হয়তো আজ বুঝবে না, একদিন ঠিকই বুঝতে পারবে—
তোমাকে তোমার বাবা কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। ❤️

তোমার ভবিষ্যৎ নিয়ে আমার যত চিন্তা,
তোমার হাসির জন্য আমার যত ত্যাগ,
তোমার ভালো থাকার জন্য আমার নীরব প্রার্থনা—
এসবের কোনো হিসাব আমি কখনো তোমার কাছে চাইব না।

শুধু চাই, জীবনের কোনো একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলো—
“আমার বাবা আমাকে সত্যিই খুব ভালোবাসতো।”

আমার ছোট্ট রাজকন্যা,
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দোয়া। ❤️

মেয়েটাকে খুব মিস করছিকিছু শূন্যতা কোনো শব্দ দিয়ে পূরণ করা যায় না…কিছু মানুষ দূরে থাকলে বোঝা যায়, তারা আমাদের জীবনের কতটা...
17/08/2026

মেয়েটাকে খুব মিস করছি

কিছু শূন্যতা কোনো শব্দ দিয়ে পূরণ করা যায় না…
কিছু মানুষ দূরে থাকলে বোঝা যায়, তারা আমাদের জীবনের কতটা জুড়ে ছিল।

আমার মেয়েটা আজ দূরে—
তাই ঘরটা একই আছে, চারপাশটাও একই আছে, শুধু আমার ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে।
ওর ছোট্ট কথাগুলো, হাসি, অভিমান, কাছে এসে জড়িয়ে ধরা—সবকিছু বারবার মনে পড়ে।

কখনো কখনো খুব ইচ্ছে করে, সবকিছু ফেলে শুধু ওর কাছে ছুটে যাই।
একবার বুকে জড়িয়ে ধরে চুপচাপ থাকি… কোনো কথা নয়।

মেয়েরা বড় হয়ে একদিন দূরে চলে যায়,
কিন্তু বাবার বুকের ভেতর তারা কখনো বড় হয় না—
সেখানেই তারা সারাজীবন সেই ছোট্ট মেয়েটাই হয়ে থাকে। ❤️

তোমাকে খুব মিস করছি মা।
বাবার কাছে ফিরে এসো… তোমাকে ছাড়া এই মনটা সত্যিই ভালো নেই। 🥺❤️

“আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি”তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে“আমি তোমার প্রথম পোশাকটি বেচে নিয়েছি”তুমি আমার শে...
13/08/2026

“আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি”
তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে
“আমি তোমার প্রথম পোশাকটি বেচে নিয়েছি”
তুমি আমার শেষ পোশাকটি বেচে নেবে!!
“আমি তোমার প্রথম শ্বাস নিতে দেখেছি”
তুমি আমার শেষ নিঃশ্বাস নিতে দেখবে
“কিন্তু মনে রেখো”
তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে থাকবে!!
“ইতি”
বাবা ( মিস ইউ মা)

25/07/2026

"নির্মল আকাশ দেখিয়া শরতের মহিমা বর্ণনা করিও না;
হইতে পারে, সেথায় ভারি বর্ষণ হইয়াছে।"

একটি শিশুর জীবনে পরিবারের সকল সদস্যই গুরুত্বপূর্ণ — ইসলামের আলোকেইসলাম একটি শিশুর লালন-পালনকে শুধু পারিবারিক দায়িত্ব নয...
21/07/2026

একটি শিশুর জীবনে পরিবারের সকল সদস্যই গুরুত্বপূর্ণ — ইসলামের আলোকে
ইসলাম একটি শিশুর লালন-পালনকে শুধু পারিবারিক দায়িত্ব নয়, বরং একটি আমানত হিসেবে বিবেচনা করে। আল্লাহ তাআলা সন্তানকে মা-বাবার কাছে একটি মূল্যবান নিয়ামত ও পরীক্ষা হিসেবে দিয়েছেন। তাই একটি শিশুর সুন্দর চরিত্র, সঠিক আকীদা, উত্তম আখলাক ও দ্বীনি শিক্ষা নিশ্চিত করা পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব।

একটি শিশুর জীবনে বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোন এবং পরিবারের অন্যান্য সদস্য—সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেউ তাকে ভালোবাসা দেন, কেউ শিক্ষা দেন, কেউ অভিজ্ঞতা ভাগ করে নেন, আবার কেউ ভুল করলে সংশোধন করেন। এভাবেই একটি শিশু পারিবারিক বন্ধন, সম্মান, দয়া ও দায়িত্ববোধ শিখে বড় হয়।
অনেক শিশু মনে করে, যে বেশি শাসন করে সে হয়তো তাকে কম ভালোবাসে। কিন্তু ইসলামের শিক্ষা ভিন্ন। প্রকৃত ভালোবাসা শুধু আদর নয়; বরং সন্তানের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য তাকে সঠিক পথে পরিচালিত করাও ভালোবাসারই অংশ। তাই যে সত্যিকার অর্থে ভালোবাসে, সে প্রয়োজনে কোমল ভাষায় উপদেশ দেয়, ভুল সংশোধন করে এবং শৃঙ্খলা শেখায়।
মহান আল্লাহ তাআলা বলেন:
"হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।"
— সূরা আত-তাহরীম, আয়াত ৬
রাসূলুল্লাহ ﷺ শিশুদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। তিনি ভালোবাসা দিয়ে শিক্ষা দিতেন, কোমলভাবে ভুল সংশোধন করতেন এবং উত্তম চরিত্র গঠনে উৎসাহ দিতেন। তাই শাসন কখনো রাগ, অপমান বা প্রতিশোধের জন্য নয়; বরং সন্তানের কল্যাণ, চরিত্র গঠন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হওয়া উচিত।
উদাহরণ:
রাফি নামের একটি শিশু প্রতিদিন নামাজের সময় খেলাধুলায় ব্যস্ত থাকত। তার বাবা কখনো রাগ করে তাকে বকাঝকা করতেন না। বরং ভালোবাসার সঙ্গে নামাজের গুরুত্ব বোঝাতেন, সময়মতো অজু করতে শেখাতেন এবং নিজে নামাজ পড়ে তাকে উৎসাহ দিতেন। শুরুতে রাফি ভাবত, বাবা কেন বারবার তাকে শাসন করেন। কিন্তু বড় হওয়ার পর সে বুঝতে পারে, বাবার সেই ভালোবাসাপূর্ণ শাসনই তাকে আল্লাহর পথে চলতে শিখিয়েছে। তখন সে উপলব্ধি করে—যে সত্যিকার অর্থে ভালোবাসে, সে-ই প্রয়োজনে শাসন করে; কারণ তার উদ্দেশ্য শাস্তি নয়, সন্তানের দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করা।
মনে রাখবেন:
"ভালোবাসা মানে শুধু আদর নয়; প্রয়োজনে স্নেহের সঙ্গে সংশোধন করাও ভালোবাসারই একটি গুরুত্বপূর্ণ অংশ।"

মোঃইমরান হোসাইন
এডভোকেট
জজ কোর্ট ঢাকা

👉
20/07/2026

👉

28/06/2026

সতর্ক হোন! ফেসবুকে চাকরির নামে নতুন প্রতারণার ফাঁদ

ফেসবুকে চাকরি দেওয়ার নামে প্রতারণা দিন দিন বেড়েই চলছে। ভুয়া চাকরির বিজ্ঞাপন, রেজিস্ট্রেশন ফি, অগ্রিম টাকা দাবি এবং ব্যক্তিগত তথ্য চুরির মতো নানা কৌশলে প্রতারকরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এই ভিডিওতে জানুন কীভাবে চাকরি প্রতারণা চিনবেন এবং নিজেকে নিরাপদ রাখবেন।

#চাকরিপ্রতারণা #ভুয়াচাকরি #সতর্কবার্তা #বাংলাদেশ

27/06/2026

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নারীরা কীভাবে যৌতুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন, কোথায় অভিযোগ করবেন, মামলা করার প্রক্রিয়া কী এবং বাংলাদেশে যৌতুক নিরোধ আইনে কী ধরনের শাস্তির বিধান রয়েছে।
ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।"

#যৌতুক_মামলা #নারীর_অধিকার #বাংলাদেশ

24/06/2026

স্ত্রী যৌতুক মামলা দিলে কি করবেন?

যৌতুক মামলা দিলে কী করবেন? যৌতুক মামলায় করণীয়, জামিন, আইনি প্রতিকার ও আত্মরক্ষার উপায় সম্পর্কে জানুন।

#যৌতুক_মামলা #বাংলাদেশের_আইন #আইনি_পরামর্শ #জামিন #মিথ্যা_মামলা #কোর্ট_কাছারি

Address

৩০/২ জনসন রোড, সিটি ল" চেম্বার, ৩য় তলা, রুম নং-৪২, রায়সাহেব বাজার, কোতোয়ালি
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Service BD-I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share