Tax Care Bangladesh

Tax Care Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax Care Bangladesh, Tax Lawyer, Helena Center, 95, New Eskaton Road, Ramna, Dhaka.

আয়কর রিটার্ন জমা দেওয়া এখন আরও সহজ! সেপ্টেম্বরেই চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক উপাত্ত সংযুক্তি।ব্যক্তি করদাতাদের জন্য ...
10/08/2026

আয়কর রিটার্ন জমা দেওয়া এখন আরও সহজ! সেপ্টেম্বরেই চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক উপাত্ত সংযুক্তি।
ব্যক্তি করদাতাদের জন্য বড় সুখবর! আয়কর রিটার্ন দাখিলে আসছে বড় পরিবর্তন। এখন থেকে আয়কর রিটার্নে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বসানোর ঝামেলা থাকছে না। সেপ্টেম্বর মাস থেকেই চালু হতে যাচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক উপাত্ত সংযুক্তি ফিচার।
কী কী সুবিধা ও নতুন নিয়ম থাকছে?
* ম্যানুয়াল লেখার ঝামেলামুক্তি: রিটার্ন পূরণের সময় ব্যাংকের তথ্য হাতে লেখার প্রয়োজন হবে না, ফলে সময় বাঁচবে ও ভুল কমে আসবে।
* সম্পূর্ণ স্বেচ্ছাধীন ব্যবস্থা: স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক নয়। করদাতা চাইলে তার সব ব্যাংক অ্যাকাউন্ট, নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট বা কোনো তথ্যই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত না-ও করতে পারেন।
* অডিট ঝুঁকি: যারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের তথ্য যুক্ত করবেন না, তাদের রিটার্ন অডিটে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকবে।
* গোপনীয়তা সুরক্ষিত: আয়কর কর্মকর্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন না। শুধু করদাতাই তার তথ্য দেখতে পাবেন, ফলে তথ্যের গোপনীয়তা বজায় থাকবে।
* কর রেয়াত বা প্রণোদনা: চলতি করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রণোদনার সুযোগ রয়েছে।
রিটার্নে ব্যাংকের যে ৪টি তথ্য যুক্ত হবে:
* ৩০ জুনে ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি (Balance)।
* সুদ বাবদ অর্জিত আয়।
* উৎসে কেটে নেওয়া কর (TDS)।
* সার্ভিস চার্জ কর্তনের পরিমাণ।
অনলাইনে সহজে ও নিরাপদে রিটার্ন জমা দিন, সময় বাঁচান এবং অডিট ঝুঁকি কমান!

শারাফাত হোসেন সৌরভ
আয়কর আইনজীবী
☎️ 01689-458880

সম্পদ গোপনের দিন শেষ!২০২৬ সালের নতুন অর্থ আইনে যুক্ত হয়েছে API সংযোগ। এর ফলে কর বিভাগ এখন সরাসরি এবং রিয়েল-টাইমে (insta...
19/07/2026

সম্পদ গোপনের দিন শেষ!
২০২৬ সালের নতুন অর্থ আইনে যুক্ত হয়েছে API সংযোগ। এর ফলে কর বিভাগ এখন সরাসরি এবং রিয়েল-টাইমে (instant) আপনার আর্থিক তথ্য যাচাই করতে পারবে।
তাই এখন আর কোনো তথ্য লুকিয়ে রাখার সুযোগ নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর (FDR), ডিপিএস (DPS) কিংবা যেকোনো আর্থিক পরিসম্পদের সঠিক হিসাব ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল রেখে রিটার্নে দেখাতে হবে। অসঙ্গতি ধরা পড়লে আইনি ঝুঁকি মারাত্মক হতে পারে।
💡 আমাদের পরামর্শ:
যত্রতত্র বা তাড়াহুড়ো করে রিটার্ন জমা দেবেন না। সাবমিট করার আগে একজন বিজ্ঞ কর আইনজীবীর মাধ্যমে আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সম্পদের সঠিক ভেরিফিকেশন করিয়ে নিন। পরিকল্পিতভাবে রিটার্ন দিন, সুরক্ষিত থাকুন।
ব্যবসায়ী ও করদাতাদের সচেতন করতেই আমাদের এই নলেজ শেয়ারিং উদ্যোগ। সচেতন হোন, কমপ্লায়েন্ট থাকুন! 🤝

শারাফাত হোসেন
আয়কর আইনজীবী

☎️ 01689-458880

🚨 সম্পত্তি কেনাবেচা ও হেবা/দান নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন ও গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ! সম্প্রতি সম্পত্তি বা জমি ...
08/07/2026

🚨 সম্পত্তি কেনাবেচা ও হেবা/দান নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন ও গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ!
সম্প্রতি সম্পত্তি বা জমি জমার দলিল নিবন্ধনের ক্ষেত্রে 'দানকর' এবং 'উৎস কর' নিয়ে অনেকের মনেই নানা বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই বিভ্রান্তি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) গত ৭ জুলাই ২০২৬ তারিখে একটি স্পষ্টীকরণ প্রজ্ঞাপন জারি করেছে।
সহজ ভাষায় নতুন নিয়মটি নিচে উদাহরণসহ বুঝিয়ে দেওয়া হলো:
📑 মূল বিষয়: দানকর নাকি উৎস কর?
হেবা বা দানের (Gift) মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে:
আপনি যদি কাউকে জমি বা সম্পত্তি দান বা হেবা করেন, তবে এখন থেকে দলিল নিবন্ধনের সময় *দানকর আইন, ১৯৯০'অনুযায়ী প্রযোজ্য হারে দানকর দিতে হবে।
এই করটি দিতে হবে এ-চালানের (e-Challan)মাধ্যমে।
হেবা বা দানের ক্ষেত্রে আলাদা করে কোনো উৎস কর (TDS)দিতে হবে না।
💡 **উদাহরণ:** মনে করুন, আপনি আপনার ছেলেকে বা কোনো আত্মীয়কে ১ বিঘা জমি ‘হেবা’ বা দান দলিল করে দিচ্ছেন। এক্ষেত্রে আপনাকে জমি বিক্রির মতো কোনো 'উৎস কর' দিতে হবে না, তবে নিয়মানুযায়ী চালানের মাধ্যমে শুধু দানকরপরিশোধ করতে হবে।
জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের (Sale) ক্ষেত্রে
নিয়ম:স্বাভাবিক কেনা-বেচার ক্ষেত্রে এই নতুন দানকরের নিয়মটি একেবারেই প্রযোজ্য নয়l
জমি কেনাবেচার সময় আগের নিয়মেই সাব-রেজিস্ট্রার শুধুমাত্র নির্ধারিত হারে উৎস কর (TDS)সংগ্রহ করবেন।
উদাহরণ:আপনি যদি আপনার এক কাঠা জমি অন্য কারো কাছে টাকা নিয়ে বিক্রি করেন, তবে সেখানে দানকরের কোনো সম্পর্ক নেই। আপনি আগের নিয়মেই শুধু **উৎস কর** দিয়ে দলিল রেজিস্ট্রি করবেন।
📌 এক নজরে সারসংক্ষেপ:
* **হেবা বা দান দলিল= শুধু দানকর লাগবে (উৎস কর লাগবে না)।
* **ক্রয়-বিক্রয় দলিল= শুধু উৎস কর লাগবে (দানকর লাগবে না)।
সম্পত্তি রেজিস্ট্রি করার আগে এই বিষয়টি মাথায় রাখুন যাতে কোনো বাড়তি ঝামেলায় পড়তে না হয়। তথ্যটি দরকারী মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন!

শারাফাত হোসেন
আয়কর আইনজীবী
☎️ 01689-458880

📢 নতুন আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও করছাড়–জরিমানার নির্দেশনাজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত ...
03/07/2026

📢 নতুন আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের সময়সীমা ও করছাড়–জরিমানার নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন আয়কর আইন অনুযায়ী, এখন ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

✅ জুলাই – সেপ্টেম্বর
রিটার্ন দাখিলে রয়েছে ৫% করছাড় সুবিধা (সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত)। সময়মতো রিটার্ন দিয়ে কর সাশ্রয়ের সুযোগ নিন।

⚠️ অক্টোবর – ডিসেম্বর
এই সময়ে রিটার্ন দাখিলে কোনো জরিমানা নেই

❌ জানুয়ারি – মার্চ
বিলম্বে রিটার্ন দাখিল করলে ২% হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা প্রযোজ্য হতে পারে।

🚨 এপ্রিল – জুন
এ সময় রিটার্ন দাখিলে ৫% বিলম্ব ফি বা সর্বনিম্ন ৫,০০০ টাকা জরিমানা গুণতে হতে পারে।

শারাফাত হোসেন সৌরভ
আয়কর আইনজীবী

☎️ 01689-458880

22/06/2026



📢 অভিজাত এলাকায় করদাতার খোঁজে বাড়ি-বাড়ি জরিপ হবে।
19/05/2026

📢 অভিজাত এলাকায় করদাতার খোঁজে বাড়ি-বাড়ি জরিপ হবে।



📢২০২৩ -২০২৪ এর প্রথম পর্যায়ের ১৫,৪৯৪ টি মামলা অডিট এ নির্বাচনের পর এবার দ্বিতীয় পর্বে ৭২,৩৪১ টিট্যাক্স ফাইল অডিটের জন্য ...
28/04/2026

📢২০২৩ -২০২৪ এর প্রথম পর্যায়ের ১৫,৪৯৪ টি মামলা অডিট এ নির্বাচনের পর এবার দ্বিতীয় পর্বে ৭২,৩৪১ টি
ট্যাক্স ফাইল অডিটের জন্য নির্বাচন করল এনবিআর।

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ...
27/04/2026

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

📌আয়কর রিটার্ন না দিলে বাসায় আসবেন ইন্সপেক্টরজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটা...
26/04/2026

📌আয়কর রিটার্ন না দিলে বাসায় আসবেন ইন্সপেক্টর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটার্ন জমা দেবেন না, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। তারপরও রিটার্ন না দিলে ট্যাক্স ইন্সপেক্টর সরাসরি বাসায় গিয়ে আয়-ব্যয়ের হিসাব দেখবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ই-টিআইএনধারী থাকলেও মাত্র প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়ে। “নন-ফাইলার”দের স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে।
এছাড়া নিরীক্ষা ব্যবস্থায় ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করে “রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন” চালু করা হয়েছে। ভ্যাট ও আয়কর টিম একসঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর যৌথ নিরীক্ষা করবে। কর ফাঁকি রোধে পণ্যে কিউআর কোড ব্যবহার শুরু হবে — প্রথমে তামাক পণ্যে, পরে পানির বোতল, সাবান, শ্যাম্পু সহ অন্যান্য পণ্যেও।

📌 👉 বাৎসরিক আয়কর রিটার্ন দাখিল প্রত্যেক করদাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ব্যক্তিগত বা কোম্পানির আয়কর রিটার্ন যথাযথভাব...
25/04/2026

📌
👉 বাৎসরিক আয়কর রিটার্ন দাখিল প্রত্যেক করদাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ব্যক্তিগত বা কোম্পানির আয়কর রিটার্ন যথাযথভাবে সল্পসময়ে, কমখরচে প্রস্তুত ও দাখিল করার ক্ষেত্রে পেশাদার আইনজীবীর সহায়তা প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন।
✅ আয়করের জরূরী সেবাসমূহ:
🔹 ব্যক্তি ও কোম্পানি রিটার্ন
🔹 কর রেয়াত ব্যবস্থাপনা
🔹 অডিট রিপোর্ট প্রস্তুত
🔹 উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন
🔹 আয়কর আপিল, মামলার শুনানি

শারাফাত হোসেন সৌরভ
আয়কর আইনজীবী

📱 হটলাইন:
‪‪‪‪‪‪‪ 01689458880
📍 ঠিকানা: ৯৫, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা।

Address

Helena Center, 95, New Eskaton Road, Ramna
Dhaka

Telephone

+8801689458880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Care Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tax Care Bangladesh:

Shortcuts

Share