28/10/2025
বাজেট কম থাকলে ইউরোপের কোন কোন দেশে ট্রাই করতে পারেন ❓
আপনাকে মনে রাখতে হবে যে, সিদ্ধান্ত আপনার! যে কোনো দেশে যাবার আগে অবশ্যই রিসার্চ করবেন, সিনিয়র যারা আছে ঐ দেশে তাদের সাথে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি জব,পড়াশোনা, বেতন,Pr সুবিধা এসব জেনে নিবেন।
১। হাঙ্গেরি (Hungary) 🇭🇺
টিউশন ফি: ২,০০০ – ৪,০০০ ইউরো/বছর
লিভিং খরচ: ৩,০০০ – ৫,০০০ ইউরো/বছর
মোট খরচ (প্রথম বছর): ৮ – ১০ লাখ টাকা
ভাষা: ইংরেজিতে পড়ানো হয়
২। পোল্যান্ড (Poland) 🇵🇱
টিউশন ফি: ১,৫০০ – ৪,০০০ ইউরো/বছর
লিভিং খরচ: ৩,০০০ – ৪,০০০ ইউরো
মোট খরচ: ৭ – ৮ লাখ টাকা
মিডিয়াম: ইংরেজি
স্পেশালটি: অনেক বিশ্ববিদ্যালয় IELTS
ছাড়াও ভর্তি নেয়।
৩। চেক রিপাবলিক (Czech Republic) 🇨🇿
টিউশন ফি (ইংরেজি কোর্স): ১,০০০ – ৪,০০০ ইউরো/বছর
সরকারি ভার্সিটিতে চেক ভাষায়
পড়লে টিউশন ফ্রি
লিভিং খরচ: ৩ – ৫ লাখ টাকা
মোট খরচ: ৭ – ৮ লাখ টাকা
কাজ করা যায় নিজের ইচ্ছে মতো যত ঘন্টা মনে চায়, ভালো ইনকাম আছে।
৪। লিথুয়ানিয়া (Lithuania) 🇱🇹
টিউশন ফি: ৩,০০০ – ৫,০০০ ইউরো
লিভিং খরচ: ৩ – ৪ লাখ টাকা
মোট খরচ: ৮ – ৯ লাখ টাকা
IELTS ছাড়াও বিকল্প রয়েছে কিছু ক্ষেত্রে।
জব করে সব খরচ দেওয়া সম্ভব ✅।
৫। স্লোভেনিয়া (Slovenia) 🇸🇮
টিউশন ফি: কিছু পাবলিক ইউনিভার্সিটিতে প্রায় ফ্রি বা খুবই কম
লিভিং খরচ: ৩ – ৫ লাখ টাকা
মোট খরচ: ৬ – ১০ লাখ টাকা
স্টুডেন্ট ওয়ার্ক পারমিট: অনুমোদিত
৬। রোমানিয়া (Romania) 🇷🇴
টিউশন ফি: ২,০০০ – ৪,০০০ ইউরো
লিভিং খরচ: ৩ – ৫ লাখ
মোট খরচ: ৬ – ৮ লাখ টাকা
স্পেশালটি: মেডিকেল ও টেক কোর্স জনপ্রিয় এবং 👇
সরকারি স্কলারশিপে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ।
জব করে খরচ বহন করা সম্ভব। ✅
৭. দক্ষিণ কোরিয়া 🇰🇷 (Asian)
টিউশন ফি ৪-৮ লাখ। বিনামূল্যে ও পড়া যায়।
লিভিং খরচ ৪-৬ লাখ।
যেতে মোট খরচ ৫-১০ লাখ
ইনকাম মাসে ১.৫ - ২ লাখ।
ভালো স্কলারশিপ ও আছে এবং জব করে সব খরচ বহন করে কিছু সেভিংস করা যায়।
বর্তমানে দক্ষিণ কোরিয়া ভালো সুযোগ পড়াশোনা করার জন্য এবং ১০০% ভিসা রেশিও কিছু কিছু প্রোগামে। ✅
আপনি বিভিন্ন দেশে স্কলারশিপের জন্য ট্রাই করতে পারেন।
নোট: কোথাও আবেদন করার আগে সুবিধা অসুবিধা জেনে তারপর করবেন।
Abdullah Al Rashed