House of Laws

House of Laws Free Online Legal Service
ফ্রি অনলাইন আইনী পরামর্শ

Head of Chamber: Barrister Choudhury MK Tipu.

05/04/2023
22/08/2022

মুসলিম আইনে উইল বা অছিয়তের কিছু গুরুত্বপূর্ণ উপাদানঃ

১. মুসলিম আইনের বিধান মোতাবেক একজন মুসলিম উইলদাতা তার সমগ্র সম্পত্তির ১/৩ অংশের বেশী, কোন আগন্তক ব্যক্তিকে উইলের মাধ্যমে দান করা যায়না। ১/৩ অংশের বেশী সম্পত্তি উইলে থাকিলে উহা আইনতঃ অগ্রহ্য হইবে ।
২. মুসলিম আইনের বিধি মোতাবেক উইলদতার মৃত্যুর পর যারা ওয়ারিশ বলে গণ্য হবে ঐ সব ব্যক্তির বরাবর কোন সম্পত্তি উইল করা যাবেনা, এই উইল মুলে দান বৈধ নহে ।
৩. উইল দাতা তাহার কোন ওয়ারেশদের বরাবর উইল করার পর মারা গেলে অন্য ওয়ারিশগণ উহা স্বীকার বা মানিয়া লইলেই উইলটি কার্য্যকরও বৈধ হইবে ।অন্যান্য ওয়ারিশগণ মানিয়া না লইলে উইল কার্য্যকর হইবে না । শুধু ওয়ারেশ স্বত্বে প্রাপ্ত অংশই গ্রহীতা প্রাপ্ত হইবে ।
৪. কোন মুসলিম ব্যক্তি অন্যান্য ওয়ারিশদের বঞ্চিত করে কেবল একজন ওয়ারিশকে উইল করে দিতে পারে না ।
৫. জন্মগ্রহন করে নাই, এমন ব্যক্তিকে উইল করা হইলে উহা অবৈধ হইবে । তবে উইল করার ৬ মাসের মধ্যে জন্ম হইলে উইল বৈধ হইবে ।
৬. উইলদাতা ভবিষ্যতে পাইবে এইরুপ কোন সম্পত্তি উইল করিতে পারে না ।
তবে কেহ উইল করিবার সময় উত্তরাধিকারী থাকে এবং উইলদাতার মৃত্যুর সময়ে যদি না থাকে, তাহা হইলে তাহাকে সম্পত্তির ১/৩ অংশ উইল করা হইলে বৈধ হইবে ।

07/08/2022

Consideration in NI Act Part-2

04/08/2022

চেক ডিজনার মামলায় কনসিডারেশন বলতে যা বুঝায়

09/04/2022

মহামান্য আপিলিট ডিভিশনের যুগান্তকারী রায়:

ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক শুধুমাত্র মহাসড়কে (হাইওয়েতে) চলবে না, তবে অন্য যেকোনো সড়কে চলাচল করতে পারবে এবং এসব বাহন ক্রয়-বিক্রয়েও কোনো ধরনের বাঁধা বিপত্তি প্রদান করা যাবে না ।

গরীবের বাহনখ্যাত ব্যাটারিচালিত (থ্রি-হুইলার) ইজিবাইক নাকি অবৈধ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর! বিশেষ একটি (বাঘ ইকো মোটরস লিমিটেড )মহামান্য হাইকোর্টকে মনগড়া, সত্যের অপালাপ, ঢাহা মিথ্যা তথ্য পরিবেশন করে ভুল বুঝিয়ে একটি রিট পিটিশন দায়ের করে এবং বর্তমানে আনুমানিক প্রায় সাড়ে সাত কোটি মানুষের জীবন জীবিকার চালিকাশক্তি এসব ব্যাটারি চালিত বাহনকে অবৈধ তকমা দিয়ে চিহ্নিত করে সড়ক থেকে অপসারণের নির্দেশ প্রদানের দাবি জানায়, আর তাই তাদের (রিট পিটিশন) তথ্যের ভিত্তিতেই সড়ক থেকে এসব বাহন অপসারণের নির্দেশ দিয়ে রুল জারি করেছিলেন মহামান্য হাইকোর্ট।

আদালতের দেওয়া ওই আদেশ সংশোধন করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংশোধিত আদেশে ইজিবাইক ও থ্রি-হুইলার হাইওয়েতে চলতে পারবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সড়ক থেকে সরানোর যে নির্দেশ আগে ছিল সেটি এখন সংশোধন হয়ে শুধুমাত্র মহাসড়ক থেকে সরানোর নির্দেশ আসলো। একই সঙ্গে ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন আদালত।
এছাড়া থ্রি-হুইলার নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। তবে কতদিনে কোন আদালতে সেটি শুনানি ও নিষ্পত্তি হবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি আদেশে।

আমদানিকারকের পক্ষে করা আপিল আবেদন শুনানি নিয়ে সোমবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়ের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নবাবপুরের পক্ষ থেকে এ আপিল আবেদন করা হয়। সংগঠনের সভাপতি হাজি কামাল উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আহসান সামাদের নেতৃত্বে আট ব্যবসায়ী হাইকোর্টে ইজিবাইক নিয়ে দেওয়া রায়ের মামলায় পক্ষভুক্ত হয়ে আপিল আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগ।
আদালতে সংগঠনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। তিনি জানান, এর আগে প্রকৃত মালিকদের সংগঠনের বিবাদী না করে এক রিটের শুনানি নিয়ে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে, এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দেন আদালত। তবে সংগঠনের পক্ষ থেকে পক্ষভুক্ত হয়ে করা আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে এসব বাহন ক্রয়-বিক্রয় ও চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে শুধু হাইওয়ে ছাড়া অন্যান্য সড়কে ইজিবাইক ও থ্রি-হুইলার চলতে পারবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে এখন থেকে মহাসড়ক বাদে অন্য যেকোনো সড়কে এসব বাহন চলতে আর কোনো বাধা নেই।

এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

25/11/2021

মামলার সকল নথিকে পাশ কাটিয়ে অসৎ উদ্দেশ্যেই ধর্ষণ মামলার আসামিকে ঢাকার তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্য....

03/11/2021

আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার মনোয়ার হত্যা মামলার দুই আসামি মকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকরের অভিযোগ উঠেছে।

Address

Dhaka
DHAKA1000

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801711391629

Alerts

Be the first to know and let us send you an email when House of Laws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to House of Laws:

Share