10/04/2025
এক অত্যাধুনিক অবিবাহিত নারী গেছেন সাইকিয়াট্রিস্টের চেম্বারে, "আমি বিয়ে করতে চাই না! আমি শিক্ষিতা, স্বাধীনচেতা এবং সাবলম্বী, আমার স্বামীর কোনো প্রয়োজনই নেই। কিন্তু বাবা মা আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এখন আমি কি করব?"
সাইকিয়াট্রিস্ট গম্ভীর মুখে বললেন, "আপনি নিঃসন্দেহে জীবনে অনেক কিছু অর্জন করেছেন। কিন্তু কোনো একটা সময়ে গিয়ে সবকিছু আপনার মনের মতো হবে না। কিছু উল্টোপাল্টা, কিছু ভুলভ্রান্তি হবেই। কখনো কখনো আপনি ব্যর্থ হবেন, কখনোবা পরিকল্পনা ঠিকঠাক কাজ করবে না, কখনো হয়তো ভাগ্য আপনার পক্ষে থাকবে না। তখন কাকে দোষ দেবেন, নিশ্চয়ই নিজেকে না?"
ওই নারী দৃঢ় স্বরে বললেন, "কখনোই না!"
সাইকিয়াট্রিস্ট মুচকি হাসলেন, "হ্যাঁ, ঠিক এই কারণেই আপনার স্বামী দরকার, যাতে সব ব্যর্থতার দায়ভার তার ঘাড়ে চাপাতে পারেন!"