Advocate Ashikul & Associates

Advocate Ashikul & Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Ashikul & Associates, Lawyer & Law Firm, Dhaka.

মোঃআশিকুল ইসলাম সরকার শুভ
অ্যাডভোকেট
ঢাকা জজ কোর্ট
দেওয়ানী , ফৌজদারী, ইনকাম ট্যাক্স ও কোম্পানী আইন উপদেষ্টা Cell +88 017400 827 82 [what's app]

20/03/2026
জুডিসিয়াল হেল্প লাইন চালু; আপনার প্রয়োজনে শেয়ার করুন।
20/03/2026

জুডিসিয়াল হেল্প লাইন চালু; আপনার প্রয়োজনে শেয়ার করুন।

পরিবারের মধ্যে বন্টনামা দলিল করার নিয়ম (২০২৩-২০২৬ সালের তথ্যের ভিত্তিতে) অনুযায়ী, মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে সম্পত্...
28/01/2026

পরিবারের মধ্যে বন্টনামা দলিল করার নিয়ম (২০২৩-২০২৬ সালের তথ্যের ভিত্তিতে) অনুযায়ী, মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে সম্পত্তি ভাগাভাগির জন্য একটি বন্টননামা দলিল করতে হয়, যেখানে মৃত ব্যক্তির মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, সম্পত্তির দলিল, এবং সকল ওয়ারিশের লিখিত সম্মতি আবশ্যক; এটি স্ট্যাম্প পেপারে লিখে রেজিস্ট্রি করতে হয় এবং এর জন্য যথাযথ ফি প্রদান করতে হয়, যা ভবিষ্যতে বিবাদ এড়াতে ও নামজারির জন্য অপরিহার্য।

প্রয়োজনীয় কাগজপত্র:

মৃত ব্যক্তির মৃত্যু সনদ (Death Certificate): যার সম্পত্তি বন্টন হবে, তার।

ওয়ারিশ সনদ (Succession Certificate): সকল ওয়ারিশের।

সম্পত্তির মূল দলিল: বন্টন করা হবে এমন সম্পত্তির।

সকল ওয়ারিশের সম্মতিপত্র: প্রত্যেকের স্বাক্ষরসহ।

বন্টনামা দলিলের খসড়া: সম্পত্তির বিবরণ ও অংশ উল্লেখসহ।

পদ্ধতি:
খসড়া তৈরি: একজন আইনজীবীর সহায়তায় একটি বন্টনামা দলিল তৈরি করুন, যেখানে সম্পত্তির প্রতিটি অংশ ও ওয়ারিশদের নাম স্পষ্টভাবে লেখা থাকবে।

স্ট্যাম্প পেপারে লেখা: দলিলটি উপযুক্ত মূল্যের স্ট্যাম্প পেপারে লিখতে হবে।

সকল ওয়ারিশের স্বাক্ষর: সকল ওয়ারিশ (বা তাদের বৈধ প্রতিনিধি) দলিলের উপর স্বাক্ষর করবেন।

রেজিস্ট্রেশন: সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটি রেজিস্ট্রি করতে হবে, যা 《1908 সালের রেজিস্ট্রেশন আইন》 অনুযায়ী বাধ্যতামূলক।

ফি জমা: রেজিস্ট্রেশন ফি, ই-ফি, এন-ফি ইত্যাদি ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয়:
আইনের প্রয়োগ: 《১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩(খ)》 ধারা অনুযায়ী ওয়ারিশদের মধ্যে বন্টননামা দলিল করা হয়।

উদ্দেশ্য: এটি ওয়ারিশদের মধ্যে ভবিষ্যতে সম্পত্তি সংক্রান্ত বিবাদ এড়াতে এবং নামজারির (Mutation) জন্য একটি চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করে।

আইনি বাধ্যবাধকতা: বন্টনামা দলিল ছাড়া ওয়ারিশি সম্পত্তির নামজারি করা কঠিন, তাই এটি রেজিস্ট্রি করা জরুরি।

উৎস কর: বন্টনামা দলিলের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য হয় না (উৎস কর বিধিমালা, ২০২৪ অনুযায়ী) সংগৃহীত। ゚ ゚viralシviralシfypシ゚viralシalシ ゚

এখন থেকে চাইলেই যে কেউ আদালতে মামলা করতে পারবেনা, ভুক্তভোগীর ভোগান্তির মাত্রা আরও বাড়লো!১। পারিবারিক আদালতের মোকদ্দমা, চ...
07/08/2025

এখন থেকে চাইলেই যে কেউ আদালতে মামলা করতে পারবেনা, ভুক্তভোগীর ভোগান্তির মাত্রা আরও বাড়লো!

১। পারিবারিক আদালতের মোকদ্দমা,
চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম)।

২। যৌতুকের (৩ ও ৪ ধারা)।
৩। নারী নির্যাতন মামলা (১১গ),
৪। বন্টন সম্পর্কিত বিরোধ।
৫। অগ্রক্রয় মামলা।
এখন থেকে এই ৫টা সহ নিন্মলিখিত ক্ষেত্রে সরাসরি আদালতে মামলা দায়ের করা যাবে না।
আগে Legal Aid এ দরখাস্ত করতে হবে)। মধ্যস্থতা না হলে তারপর আদালতে মামলা করতে হবে।

Adv Ashikul Islam SarkarShuvo
Advocate Ashikul Islam Sarkar Shuvo

07/08/2025
আইনজীবী তালিকাভুক্তির MCQ পরীক্ষায় উত্তীর্ণ (২০২৫) সকলকে অভিনন্দন। Adv Ashikul Islam SarkarShuvo Advocate at Dhaka Judg...
26/04/2025

আইনজীবী তালিকাভুক্তির MCQ পরীক্ষায় উত্তীর্ণ (২০২৫) সকলকে অভিনন্দন।

Adv Ashikul Islam SarkarShuvo
Advocate at Dhaka Judge Court

দেওয়ানী মামলার বিচার পদ্ধতিতে পরিবর্তন আসতেছে...১। বাদী-বিবাদীকে আদালতে দাঁড়িয়ে জবানবন্দি দিতে হবে না। এফিডেভিট সহকারে ল...
22/04/2025

দেওয়ানী মামলার বিচার পদ্ধতিতে পরিবর্তন আসতেছে...

১। বাদী-বিবাদীকে আদালতে দাঁড়িয়ে জবানবন্দি দিতে হবে না। এফিডেভিট সহকারে লিখিত জবান বন্দি দিতে হবে। তবে জেরার জন্য স্বশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে।

২। জারির জন্য আলাদা মামলা লাগবে না। রায়ের পর মূল মামলায় পিটিশন দিয়ে জারি কার্যক্রম শুরু করা যাবে।

৩। মোবাইল, টেলিফোন ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে সমন জারি করা যাবে।

৪। একটা নির্দিষ্ট সময় পরে বিচারের জন্য সময়ের দরখাস্ত করা যাবে না।

৫। মিথ্যা মামলা দায়ের করলে সর্বোচ্চ ৫০,০০০/- টাকা জরিমানার বিধান করা হবে।

Advocate Ashikul Islam Sarkar Shuvo

08/04/2025

বার কাউন্সিল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
জামিনযোগ্য অপরাধের ধারা সমূহ:
Advocate Md.Ashikul islam sarkar shuvo
Advocate at District and Sessions Judge Court,Dhaka

৩৩৪-৩৫২, ৩৫৪, ৩৫৫. ৩৫৭-৩৬৩, ৩৭০, ৩৭৪, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৪০৩, ৪০৪, ৪১৭-৪৩৫, ৪৪৭, ৪৪৮, ৪৫১, ৪৬১-৪৬৫, ৪৬৯-৪৭৫, ৪৭৭ক-৪৮৯, ৪৮৯গ, ৪৯১, ৪৯৪-৫০৪, ৪০৬-৫১০ দঃবিঃ
জামিন অযোগ্য অপরাধের ধারা সমূহ:
৩৫৩, ৩৫৬, ৩৬৪, ৩৬৪ক, ৩৬৫, ৩৬৬ক, ৩৬৬খ-৩৬৯, ৩৭১-৩৭৩, ৩৭৬-৩৮২, ৩৮৫-৩৮৭, ৩৯২-৪০২, ৪০৬-৪১৪, ৪৩৬-৪৪০, ৪৪৯, ৪৫০, ৪৫২-৪৬০, ৪৬৬-৪৬৮, ৪৮৯ক, ৪৮৯খ, ৪৮৯ঘ, ৪৯৩, ৫০৫, ৫০৫ক, ৫১১ দঃবিঃ

মৃত্যু দন্ডের ধারাসমূহ:
১২১, ১৩২, ১৯৪, ৩০২, ৩০৩, ৩০৫, ৩২৬-ক, ৩৬৪-ক, ৩৯৬ দন্ডবিধির মোট ৯টি ধারায় এবং আরো কয়েকটি বিশেষ আইনের ধারায়ও মৃত্যুদন্ডের বিধান রয়েছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, এসিড অপরাধ দমন আইন ২০০২, ইত্যািদি।
যাবজ্জীবন কারাদন্ডের ধারাসমূহ:
১২১, ১২১-ক, ১২২, ১২৪-ক, ১২৫, ১২৮, ১৩০, ১৩২, ১৯৪, ১৯৫, ২২২, ২২৫ (মৃত্যুদন্ডে দন্ডিত ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজতে বাধা দিলে), ২৩২, ২৩৮, ২৫৫, ৩০২, ৩০৪, ৩০৫, ৩০৭, ৩১১, ৩১৩, ৩২৬, ৩২৬-ক, ৩২৯, ৩৬৪, ৩৬৪-ক, ৩৭১, ৩৭৬, ৩৭৭, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ (সম্পত্তি আদায়ের জন্য কারাদন্ডে দন্ডনীয় অপরাধে অভিযুক্ত করার অস্বাভাবিক ভয় দেখালে), ৩৯৪-৩৯৬, ৪০০, ৪০৯, ৪১২, ৪১৩, ৪৩৬, ৪৩৮, ৪৪৯, ৪৫৯, ৪৬০, ৪৬৭, ৪৭২, ৪৭৪, ৪৭৫, ৪৭৭, ৪৮৯-ক, ৪৮৯খ, ৪৮৯-ঘ, ধারা।
এছাড়া বিশেষ কয়েকটি আইনের ধারায়ও যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে।
শুধুমাত্র বিনাশ্রম কারাদন্ডের ধারাসমূহ:
১৬৩, ১৬৬, ১৬৮, ১৬৯, ১৭২, ১৭৩, ১৭৪, ১৭৫, ১৭৬, ১৭৮, ১৭৯, ১৮০, ১৮৭, ১৮৮, ২২৩, ২২৫-ক(খ), ২২৮, ২৯১, ৩০৯, ৩৪১, ৩৫৮, ৫০৯, ৫১০
শুধুমাত্র জরিমানা দন্ডের ধারাসমূহ:
১৩৭, ১৫৪, ১৫৫, ১৫৬, ১৭১ছ, ১৭১জ, ১৭১ঝ, ২৬৩ক, ২৭৮, ২৮৩, ২৯০।

স্বাক্ষী থেকো বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ!
08/04/2025

স্বাক্ষী থেকো বাংলাদেশ
তীব্র নিন্দা ও প্রতিবাদ!

08/04/2025

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Ashikul & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share