09/06/2025
🎓 বাংলাদেশ থেকে চায়না পড়তে আসার সময় কি কি নিয়ে আসবেন?✈️🇨🇳
📌 **এক্সট্রা ডিটেইলস সহ ফুল গাইডলাইন:**
# #১. জরুরি ডকুমেন্টস (সবচেয়ে গুরুত্বপূর্ণ!)**
- **পাসপোর্ট** (মিনিমাম ১-২ বছর ভ্যালিডিটি থাকতে হবে)
- **চায়না স্টুডেন্ট ভিসা (X1/X2)** – ভিসা অ্যাপ্লাই করার সময় **JW201/JW202 ফর্ম** এবং **অফার লেটার** সঙ্গে নেবেন
- **এডমিশন লেটার** (ইউনিভার্সিটি থেকে আসা) – হার্ড কপি + সফট কপি
- **মেডিকেল রিপোর্ট** (চায়নার ফরম্যাটে, বাংলাদেশে টেস্ট করে আনতে হবে)
- **এয়ার টিকেট** (প্রিন্ট কপি)
- **ফটোকপি** (পাসপোর্ট, ভিসা, অ্যাডমিশন লেটার – ৩-৪ সেট)
- **IELTS/TOEFL স্কোর** (যদি প্রয়োজন হয়)
- **এজেন্ট/ইউনিভার্সিটির কন্টাক্ট নাম্বার** (ইমারজেন্সিতে কাজে লাগবে)
-*** ল্যাব প্রিন্ট ফটো: কমপক্ষে ১০ কপি ল্যাব প্রিন্ট ফটো (48mmx33mm) নিয়ে আসুন।
-**লেখার সামগ্রী: প্রথম কিছুদিনের জন্য ১টি খাতা এবং ৩/৪টি কলম সঙ্গে রাখুন।
# # # **২. টাকা-পয়সা ও ব্যাংকিং**
- **CRMB (চায়নার কারেন্সি)** – প্রথম ১-২ মাসের জন্য **৩০০০-৪০০০ RMB প্রয়োজন অনুযায়ী ** আনুন (বাংলাদেশে এক্সচেঞ্জ করে নিন বা চায়না গিয়ে ATM থেকে তুলবেন)
- **ক্রেডিট/ডেবিট কার্ড** (Visa/Mastercard – চায়নাতে কাজে লাগবে)
- **বাংলাদেশের ব্যাংক একাউন্টের ডিটেইলস** (টাকা ট্রান্সফার করতে)
# # #কাপড়:
#ছেলেদের প্রয়োজনীয় পোশাক:
আপনার প্রয়োজন অনুযায়ী শার্ট, প্যান্ট নিয়ে আসুন। চীনা কাপড়ের সাথে অভ্যস্ত হতে কিছু সময় লাগতে পারে, তাই প্রয়োজনীয় কাপড় সঙ্গে রাখুন।
লুঙ্গি: যদি পরার অভ্যাস থাকে, (রুমে পড়ার জন্য)
গামছা, আন্ডারওয়্যার, স্যান্ডো গেঞ্জি, মুজা: প্রয়োজন অনুযায়ী নিয়ে আসুন।
পাঞ্জাবি, টুপি, জায়নামাজ: শুক্রবার জুম্মা নামাজ এবং ঈদের দিন পরার জন্য নতুন কিছু পাঞ্জাবি নিয়ে আসুন।
দেশীয় ঐতিহ্যবাহী পোশাক: কালচারাল এক্সিবিশনে অংশগ্রহণের জন্য দেশীয় পোশাক সঙ্গে রাখুন।
# #মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র:
**শাড়ি, থ্রি পিস: প্রয়োজন অনুযায়ী নিয়ে আসুন, চীনে সহজলভ্য নয়।
বোরখা, হিজাব: পর্দা করার প্রয়োজন হলে সঙ্গে রাখুন।
নামাজের কাপড়/জায়নামাজ (প্রয়োজনে)
মৌসুম অনুযায়ী কম্ফোর্টেবল জামা কাপড় নিয়ে আসুন।
গরম জামা, সোয়েটার, জ্যাকেট। চীনেও শীতের জন্য ভালো জ্যাকেট পাওয়া যায়, তবে ২/১ টা নিয়ে আসা ভালো। (নতুন করে কিনে নিয়ে আসার দরকার নাই)।
অরনামেন্টস: পছন্দ অনুযায়ী নিয়ে আসুন।
নিজের পছন্দের ফেসওয়াশ, লোশন, ক্রিম, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল (চীনে অনেক সময় আপনার পরিচিত ব্র্যান্ড পাওয়া নাও যেতে পারে)
বিছানার চাদর, কাঁথা।
স্যানিটারি ন্যাপকিন (চীনে পাওয়া যায়, তবে প্রথম কিছু মাসের জন্য নিজে নিয়ে এলে ভালো)
স্কিন কেয়ার (সানস্ক্রিন, ময়েশ্চারাইজার)
চিরুনি, ক্লিপ, চুল বাঁধার ব্যান্ড।
নিজের পছন্দের বই, ডায়েরি
সেলাই কিট, নেইল কাটার, সেফটি পিন।
২-১ মাসের জন্য নিয়ে আসুন। (চীনে এইগুলা সবই পাওয়া যায়)
ল্যাপটপ (যদি থাকে)
চার্জার, পাওয়ার ব্যাংক,
ইয়ারফোন, পেনড্রাইভ, মাল্টিপ্লাগ
বাংলা-ইংরেজি ডিকশনারি (অ্যাপ হলেও চলবে)
নিজের পছন্দের বই, ডায়েরি এবং আপনার প্রয়োজনীয় আরও কিছু যদি থাকে তাহলে প্রয়োজন অনুযায়ী নিয়ে আসুন।
#খাবার: **Important**
#মসলা: রান্নার জন্য হলুদ, মরিচ, জিড়ের গুঁড়া, গরম মসলা, বিরিয়ানি, চটপটি মসলা ইত্যাদি নিয়ে আসুন। প্যাকেটজাত মসলা নিয়ে আসা সুবিধাজনক।**
#চিনিগুড়া চাল: পোলাও, বিরিয়ানি রান্নার জন্য চিনিগুড়া চাল নিয়ে আসুন। চীনে পাওয়া যায়, তবে দাম বেশি।
#সরিষার_তেল,
ঘি, বেসন প্রয়োজন মনে করলে সঙ্গে রাখুন।
*শুঁটকি মাছ পছন্দ হলে প্রয়োজন অনুযায়ী নিয়ে আসুন।
#দেশী ডাল: বৃষ্টির দিনে খিচুড়ি রান্নার জন্য বিভিন্ন ধরনের দেশী ডাল নিয়ে আসুন।
#চানাচুর: চানাচুর, চিরা, মুড়ি, সেমাই, ফিরনী, গুঁড়া দুধ পছন্দ হলে সঙ্গে রাখুন।
#দেশী চা পাতা: চা খাওয়ার অভ্যাস থাকলে দেশী চা পাতা নিয়ে আসুন।
# #প্রয়োজনীয়_ঔষধ:*** important ****
▪️নাপা/প্যারাসিটামল: সাধারণ ব্যথার জন্য।
▪️ঠান্ডার ট্যাবলেট (যেমন: deslor/fenadin): ঠান্ডা লাগলে।
▪️গ্যাসের ট্যাবলেট: গ্যাস্ট্রিক সমস্যা হলে।
▪️ব্যথার ট্যাবলেট: বিভিন্ন ধরনের ব্যথার জন্য।
▪️এলার্জির ট্যাবলেট: এলার্জি সমস্যা থাকলে।
▪️অন্যান্য ঔষধ: ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী।
#প্রয়োজনীয় অ্যাপ:
VPN: চীনে Facebook, YouTube, Instagram, WhatsApp সহ কিছু অ্যাপ নিষিদ্ধ। তাই BFly VPN, Vpnify, Octohyde VPN ইত্যাদি ফ্রি VPN ডাউনলোড করে নিয়ে আসুন। নেটওয়ার্ক সিকিউরিটি শক্তিশালী হওয়ায় ফ্রি VPN সহজে কানেক্ট করা সম্ভব নয়; তাই Paid VPN ব্যবহার করতে হতে পারে।
Payment Method: চীনে ১০০% ক্যাশলেস লেনদেন হয়। Alipay এবং WeChat ব্যবহার করতে হবে।
#লাগেজ:
বিমান সংস্থা অনুযায়ী লাগেজের পরিমাণ: চায়না Eastern Airlines বা Air China এর স্টুডেন্ট প্যাকেজে ২টি বুকিং লাগেজ এবং ১টি ক্যারি-অন লাগেজ নিতে পারবেন। সাধারণ টিকিট বা China Southern Airlines এর ক্ষেত্রে ১টি চেক-ইন লাগেজ এবং ১টি কেবিন লাগেজ নিতে পারবেন।
লাগেজের সাইজ এবং ওজন: চেক-ইন লাগেজের সর্বোচ্চ ওজন ২৩ কেজি এবং সাইজ ২৮" ইঞ্চি। কেবিন লাগেজের সর্বোচ্চ ওজন ৭-৮ কেজি এবং সাইজ ২০" ইঞ্চি। China Eastern Airlines এ ৮ কেজির বেশি নিতে পারবেন না এবং হাতে কেবিন লাগেজ থাকলে সাথে কাঁধের আলাদা বেগ নিতে পারবেন না। তবে China Southern Airlines এ এই নিষেধাজ্ঞা নেই, আপনি উভয়ই নিতে পারবেন।
Power Plug (Type 1):
- মোবাইল, ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য Chinese Power Plug (Type 1) সঙ্গে রাখুন, নাহলে সমস্যা হতে পারে।
#অতিরিক্ত টিপস:
স্থানীয় মুদ্রা: চীনে আসার আগে কিছু চীনা মুদ্রা সঙ্গে করে নিয়ে আসা ভালো। ডলার বা দেশীয় টাকা আনলে সেটা থেকে চীনা মুদ্রায় রূপান্তর করতে সময় লাগতে পারে এবং আর্থিক ক্ষতি হতে পারে।
#বদনা
বাংলাদেশে টয়লেট ব্যবহারের পর পানি দিয়ে পরিষ্কার হওয়াটা একটা সাধারণ ও অপরিহার্য অভ্যাস।
চীনে বেশিরভাগ টয়লেটে শুধুমাত্র টয়লেট পেপার ব্যবহৃত হয়। পানির ব্যবস্থা থাকে না, এমনকি ওয়াশরুমে হ্যান্ড শাওয়ারও অনেক জায়গায় থাকে না।
তাই পানি ব্যবহার করতে চাইলে বাংলাদেশ থেকে বদনা সঙ্গে করে নিয়ে আসুন। 🙃
বদনা চীনের বাজারে জনপ্রিয় নয় এবং স্থানীয় সুপারমার্কেটে সচরাচর পাওয়া যায় না।
# # # **৬. মেডিকেল ও হাইজিন**
- **প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ORS** (চায়নাতে ডাক্তার দেখানো ঝামেলা)
** কন্টাক্ট লেন্স/ স্পেয়ার গ্লাস (চায়নাতে দামি)
# # # **🎯অতিরিক্ত টিপস:**
- **প্রথম ১ মাস হোস্টেলে থেকে শপিং সেটআপ করুন** (চায়নাতে সবই পাওয়া যায়, কিন্তু দাম বেশি লাগতে পারে)
- **ইউনিভার্সিটির বাংলাদেশি সিনিয়রদের কন্টাক্ট রাখুন** (হেল্প পাবেন)
GlobeEducation
_" #চীন_স্টুডেন্ট_লাইফ ✈️🇨🇳