Uttara University LL.B- Hon's19th Batch

Uttara University LL.B- Hon's19th Batch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uttara University LL.B- Hon's19th Batch, Lawyer & Law Firm, Dhaka.

23/05/2016

গুরুত্বপূর্ণ কিছু হারাম কাজ যা আমরা নিজের
অজান্তেই করে
ফেলি:
✒গোসলখানায় প্রসাব করা যাবে না। যদি
বাতরুম আলাদা থাকে (ইবনে মাজাহঃ ৩০৪)
✒কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব,
পায়খানা করা যাবে না। (সহিহ বুখারি ৩৯৫,
নাসায়ীঃ ২১, আত তিরমিজিঃ ৮)
✒ গুলি বা তীরের নিশানা প্রশিক্ষনের জন্য
প্রাণী ব্যাবহার করা যাবে না। (মুসলিমঃ
৫১৬৭, সুনানে আবু দাউদঃ ২৮১৭, ইবনে
মাজাহঃ ৩১৭০, আত তিরমিজিঃ ১৪০৯)
✒ইয়াহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে
করা যাবে না। আল কোরআন (সূরা আন নিসা/
নুর)
✒ স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজা
হারাম। আল কোরআন (আহজাবঃ ৩৩)
✒মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া
হারাম। আল কোরআন (মাইদাহঃ ৯০,
ইবরাহীমঃ ৩৫)
✒ কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না।
আল হাদিস (মুসলিমঃ ৬৮২১, আবু দাউদঃ ৪৪৯৬,
আহমদঃ ৫৯৯১)
✒কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন
অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে
না। (মুসলিমঃ ৭৯৪, তিরমিজিঃ ২৭৯৩, ইবনে
মাজাহঃ ৬৬১, আহমদঃ ১১৫০১)
✒ আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা
যাবে না। বাপ দাদার নাম, কারো হায়াত,
মসজিদ বা কোরআন এর নামে কসম করা,
মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না।
(আবু দাউদঃ ৩২৫০, নাসায়ীঃ ৩৭৭৮)
✒কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে
না। আল হাদিস (আবু দাউদঃ ২৬৭৭, আহমদঃ
১৬০৩৪)
✒ যারা এগুলো করে তারা জান্নাতের গন্ধও
পাবে না। (আবু দাউদঃ ৩৬৬৮, ইবনে মাজাহঃ
২৫২)
☛ ☛রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা ঐ
ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন, যে
আমার কোনো হাদীস শুনেছে।
অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।

16/05/2016

Important MCQ
for 10th judiciary examinee... .
১। প্রশ্ন বিচার বিভাগীয় ম্যাজিষ্ট্রেট পদে
কে নিয়োগ দান করেন?
উত্তরঃ
ক। রাষ্ট্রপতি
খ। প্রধানমন্ত্রী
গ। আইনমন্ত্রী
ঘ। প্রধান বিচারপতি
২। প্রশ্নঃ বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধন
আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ
ক। ২০০৯
খ। ২০১০
গ। ২০১১
ঘ। ২০১২
৩। প্রশ্নঃ দেওয়ানী কার্যবিধির আদেশ ৩৮
বিধি ৫ এর বিধান কি?
উত্তরঃ
ক। রায়ের পূর্বে ক্রোকাদেশ
খ। আর্জি খারিজ
গ। লিখিত জবাব
ঘ। বিকল্প সমন জারী
৪। প্রশ্নঃ দেওয়ানী কার্যবিধিতে একতরফা
ডিক্রি রদকরণের আবেদনের বিধান কোনটি?
উত্তরঃ
ক। আদেশ ৯ বিধি ১৩
খ। আদেশ ২৩ বিধি ১
গ। আদেশ ২৩ বিধি ৩
ঘ। আদেশ ৩৯ বিধি ৩
৫। প্রশ্নঃ দেওয়ানী কার্যবিধির কত ধারায়
রিভিউ আছে?
উত্তরঃ
ক। ৯৬ ধারা
খ। ১০৪ ধারা
গ। ১১৪ ধারা
ঘ। ১১৫ ধারা
৬। প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধির কত ধারার
বিধান অনুসারে পুলিশ প্রতিবেদন দাখিল
করে?
উত্তরঃ
ক। ১৬৪ ধারা
খ। ১৬৭ ধারা
গ। ১৭২ ধারা
ঘ। ১৭৩ ধারা
৭। প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা
বিধান অনুসারে কয়টি ক্ষেত্রে পলিশ বিনা
পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
উত্তরঃ
ক। ৪ ক্ষেত্রে
খ। ৫ ক্ষেত্রে
গ। ৭ ক্ষেত্রে
ঘ। ৯ ক্ষেত্রে
৮। প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধির কত ধারার
দখল পুনরুদ্বারের বিধান আছে?
উত্তরঃ
ক। ১০৬ ধারা
খ। ১০৭ ধারা
গ। ১৪৪ ধারা
ঘ। ১৪৫ ধারা
৯। প্রশ্নঃ দণ্ডবিধির কত ধারায় বেআইনি
আটকের শাস্তির বিধান আছে?
উত্তরঃ
ক। ৩৩৯ ধারা
খ। ৩৪০ ধারা
গ। ৩৪১ ধারা
ঘ। ৩৪২ ধারা
১০। প্রশ্নঃ সাক্ষ্য আইনের কত ধারা অনুসারে
পুলিশের নিকট জবানবন্দী গ্রহণযোগ্য?
উত্তরঃ
ক। ২৪ ধারা
খ। ২৫ ধারা
গ। ২৬ ধারা
ঘ। ২৭ ধারা
১১। প্রশ্নঃ দণ্ডবিধির ৩০৪ (ক) ধারার বিধান
কি?
উত্তরঃ
ক। অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি
খ। জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালনার
দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি
গ। নরহত্যার শাস্তি
ঘ। খুনের শাস্তি
১২। প্রশ্নঃ দণ্ডবিধির কত ধারায় সাধারন
অভিপ্রায়ের বিধান আছে?
উত্তরঃ
ক। ৩৪ ধারা
খ। ১৪৪ ধারা
গ। ১৪৫ ধারা
ঘ। ১৪৯ ধারা
১৩। প্রশ্নঃ অর্থঋণ আদালতের মোকদ্দমায়
আপীল দায়েরের তামাদি সময়সীমা কত?
উত্তরঃ
ক। ১৫ দিন
খ। ৩০ দিন
গ। ৪৫ দিন
ঘ। ৬০ দিন
১৪। প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সংবিধানের কোন অনুচ্ছেদে বলে
রাষ্ট্রপতিকে অভিশংসন করা যায়?
উত্তরঃ
ক। ৪৯ অনুচ্ছেদ
খ। ৫০ অনুচ্ছেদ
গ। ৫১ অনুচ্ছেদ
ঘ। ৫২ অনুচ্ছেদ
১৫। প্রশ্নঃ দণ্ডবিধির বিধান অনুসারে দেহ
রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটান যায়?
উত্তরঃ
ক। ৫ ক্ষেত্রে
খ। ৬ ক্ষেত্রে
গ। ৭ ক্ষেত্রে
ঘ। ৮ ক্ষেত্রে
১৬। প্রশ্নঃ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল
কয়জন সদস্য নিয়ে গঠিত হবে?
উত্তরঃ
ক। ৩ জন
খ। ৪ জন
গ। ৫ জন
ঘ। ৬ জন
১৭। প্রশ্নঃ আসামীকে আদালত অব্যাহতি /
ডিসচার্জ দিলে কি করবেন?
উত্তরঃ
ক। আপীল
খ। রিভিউ
গ। রিভিশন
ঘ। রিট
১৮। প্রশ্নঃ ম্যাজিস্ট্রেট সি আর মামলা
খারিজ করলে কি করবেন?
উত্তরঃ
ক। আপীল
খ। রিভিউ
গ। রিভিশন
ঘ। রিট
১৯। প্রশ্নঃ পারিবারিক আদালতে কত প্রকার
মোকদ্দমা দায়ের করা যায়?
উত্তরঃ
ক। ৩ প্রকার
খ। ৫ প্রকার
গ। ৭ প্রকার
ঘ। ১০ প্রকার
২০। প্রশ্নঃ বাংলাদেশে কবে বিচার বিভাগ
পৃথকীকরন হয়?
উত্তরঃ
ক। ১ লা নভেম্বর, ২০০৭
খ। ১ লা নভেম্বর, ২০০৮
গ। ১ লা নভেম্বর, ২০০৯
ঘ। ১ লা নভেম্বর, ২০১০

ANSWER OF MCQ ... (১।ক) (২।ঘ) (৩।ক) (৪।ক)
(৫।ঘ) (৬।ঘ) (৭।ঘ) (৮।ঘ) (৯।ঘ) (১০।ঘ) (১১।ক)
(১২।ক) (১৩।খ ) (১৪।ঘ) (১৫।খ) (১৬।ক) (১৭।গ)
(১৮।গ) (১৯।খ) (২০।ক )

My University
17/12/2013

My University

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttara University LL.B- Hon's19th Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share