13/05/2026
ফেক/জাল ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে আর ভিসা নয়! ❌
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনের জন্য দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে অনলাইনে যাচাই করতে অবশ্যই কিউআর কোড থাকতে হবে। এই কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের ব্যাংক স্টেটমেন্ট সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। কিউআর কোডের মধ্যে- গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরুর ও শেষের স্থিতি এবং স্টেটমেন্ট তৈরির তারিখ যাতে দেখা যায়, সেই ব্যবস্থা ব্যাংকগুলোকে নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে এবং যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, নির্দেশনা কার্যকর করতে ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিষয়েও বিদ্যমান বিধি মেনে চলতে হবে।