আইনের আলো

আইনের আলো “আইনের গল্প সহজ ভাষায় ⚖️”

10/09/2025

আইন চর্চার আসল মজা সেই সব দেশে, যেখানে Rule of Law আছে মানে দেশ চলে আইনের শাসনে। আর যদি বিচারব্যবস্থা হয় Adversarial Procedure ভিত্তিক, তাহলে সেখানে সব থেকে বড় “মাফিয়া” হলো ক্রিমিনাল ল’ ইয়াররা।

কারণ তারা আইনের ভেতর থেকেই এমন ঝামেলা করে যে—
রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রতিবেশী পর্যন্ত ভয়ে থাকে।
মাথা গরম হলে, কী না একটা মামলা করে বসে!

সরকার পার্লামেন্টে আইন পাশ করল
তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টে আপিল বসিয়ে দিল।

পুলিশ রাতদিন খেটে একজন ক্রিমিনাল ধরে আনল
সামান্য সময়েই সে আইনজীবীর হাত ধরে বেল নিয়ে বেরিয়ে গেল।

হাইওয়েতে পুলিশ ভুল করে গাড়ি থামাল
পরের দিন দেখা গেল, সেই পুলিশের নামেই মামলা হয়ে গেছে!

তাই পুলিশও সাবধান থাকে
কারণ সামান্য ভুল মানেই উল্টো বিপদ।

N.B যারা UK তে interview দিবেন তাদের জন্য

Reference law

1.Senior Courts Act 1981, s.31 Basis for Judicial Review of government decisions.

2.Police and Criminal Evidence Act 1984 (PACE) Governs police powers of investigation, arrest, and detention.

3.Bail Act 1976 Provides the right to apply for bail after arrest.

4.Human Rights Act 1998, Articles 5 & 6 Protects the right to liberty and the right to a fair trial.

5.Road Traffic Act 1988 Regulates traffic offences and police powers to stop vehicles.

6.Police, Crime, Sentencing and Courts Act 2022 Recent legislation often challenged in court via Judicial Review.

08/09/2025

পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ঘুম, যা মানুষকে কিছু সময়ের জন্য সকল দুঃখ থেকে মুক্তি দেয়.!😊

23/08/2025

ফৌজদারি (ক্রিমিনাল) মামলার শাস্তি সাধারণত বিভিন্ন ধরনে হতে পারে। বাংলাদেশী আইনের প্রেক্ষিতে, শাস্তি প্রধানত বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code 1860) অনুযায়ী ধার্য করা হয়। নিচে প্রধান শাস্তিগুলো সংক্ষেপে দেওয়া হলো:

---

১. মৃত্যুদণ্ড (Capital Punishment / Death Penalty)

সর্বোচ্চ শাস্তি।

সাধারণত হত্যা, ধর্ষণ, জঙ্গি কার্যকলাপ, রাষ্ট্রদ্রোহ, গুপ্ত হত্যা ইত্যাদি গুরুতর অপরাধের জন্য ধার্য করা হয়।

২. জেল (Imprisonment)

বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী জেল শাস্তি কয়েক ধরনে হতে পারে:

আজীবন কারাদণ্ড (Life Imprisonment): সাধারণত হত্যা, জঙ্গি কার্যকলাপ, এবং কিছু গুরুতর অপরাধের জন্য।

মেয়াদী কারাদণ্ড (Rigorous / Simple Imprisonment): নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ১ মাস থেকে ১৪ বছর পর্যন্ত।

Rigorous Imprisonment (RI): কঠোর কারাদণ্ড, শারীরিক পরিশ্রমসহ।

Simple Imprisonment (SI): সাধারণ কারাদণ্ড, শারীরিক পরিশ্রম প্রয়োজন হয় না।

৩. জরিমানা (Fine / Penalty)

অর্থদণ্ড, যা সরকারে জমা দিতে হয়।

জরিমানা একা বা জেলের সাথে মিলিত হতে পারে।

৪. নিরোধ বা হেফাজত (Probation / Custody)

কিছু ক্ষেত্রে আদালত দোষীকে কারাদণ্ড না দিয়ে প্রবেশন বা হেফাজতের মাধ্যমে শাস্তি দিতে পারে।

নির্দিষ্ট শর্ত মেনে জীবনযাপন করতে হয়।

৫. শাস্তি হ্রাস বা স্থগিতকরণ (Commutation / Suspension)

রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দণ্ড কমাতে বা স্থগিত করতে পারেন।

---

💡 বিঃদ্রঃ

ফৌজদারি শাস্তির ধরন এবং মেয়াদ অপরাধের ধরন, গুরুতরতা, পূর্ব অপরাধের ইতিহাস, প্রমাণের ভিত্তিতে আদালত নির্ধারণ করে।

কিছু অপরাধে একাধিক শাস্তি একসাথে দেওয়া হতে পারে (উদাহরণ: জেল + জরিমানা)।Bonafide Law Academy

23/08/2025

জীবনের কিছু বাস্তব কথা

28/01/2025

নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও?

আমায় নাকি দূরত্ব -

তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।

আমিও নিরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম।

দূরত্বে থাকার ইচ্ছেয় তুমিও অজুহাতের পথে হাঁটলে

খুঁজে পেলে নিরবতার অজুহাত –

হ্যাঁ, নিরবতার অজুহাত_দূরত্ব তোমায় টানছে খুব। তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাঁই নিলাম।

তুমি দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ, বলব না দূরত্ব কমাও-বলব তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদঘুটে গন্ধ তোমার নাকে না পৌঁছোয়।

-দুরত্ব সুন্দর

Address

Mymensingh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category