Black & Gavel Counsel

Black & Gavel Counsel Welcome to Black & Gavel Counsel

EXCELLENCE | JUSTICE | INTEGRITY

আপনার নামে মামলা হয়েছে? ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা মাথায় আসছে? মামলা হয়েছে জানতে পারার পরে আপনি কি করবেন?যদি জানা না থাকে...
28/08/2026

আপনার নামে মামলা হয়েছে? ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা মাথায় আসছে? মামলা হয়েছে জানতে পারার পরে আপনি কি করবেন?
যদি জানা না থাকে জেনে নিন এখনিই! মামলা হলে ভয় না পেয়ে, দেরি না করে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত।

১। প্রথমে নিশ্চিত হতে হবে মামলাটি কোথায় হয়েছে?
অর্থাৎ থানায় নাকি আদালতে দায়ের করা হয়েছে তা জেনে নিতে হবে।
ফৌজদারি মামলা দায়ের করা যায় থানায় বা আদালতে।
থানায় মামলা হলে এই ধরনের মামলা কে জি.আর (জেনারেল রেজিস্ট্রার) মামলা বলি। যদি নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে সরাসরি আদালতে মামলা দায়ের করা হয় তাকে সি আর মামলা বলে থাকি।

২। ভালোভাবে ভেবে চিন্তে আপনি ভালো জানেন চেনেন বা আপনার কোনো আপনজনের মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে তার সাহায্য নিন এবং মামলাটি কোন ধারায় এবং কি অপরাধের জন্য করা হয়েছে তা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জেনে নিন।

৩। যদি মামলাটি থানায় দায়ের করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিলেটিভ বা কোনো আপনজনের মাধ্যমে মামলার ডিটেলস জেনে নিন। মনে রাখা ভালো এবং সাবধান হওয়া উচিৎ যদি মামলাটি জামিন অযোগ্য অপরাধ এবং আমলযোগ্য অপরাধ সংক্রান্ত হয়ে থাকে তাহলে গ্রেফতার হতে পারেন তাই থানায় নিজে গিয়ে খোঁজ নেওয়ার চেয়ে আপনজনের মাধ্যমে জেনে নেওয়া উচিৎ।

৪। বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দ্রুত এফআইআর (FIR) বা অভিযোগের কপি সংগ্রহ করুন।
এতে আপনি বুঝতে পারবেন অভিযোগ কী এবং কোন ধারায় মামলা হয়েছে।

৫। মামলাটি গুরুতর বা জামিন অযোগ্য হলেও বা গ্রেফতারের আশঙ্কা থাকলে, অবিলম্বে হাইকোর্টে আগাম জামিন (Anticipatory Bail) এর আবেদন ক্রমে আগাম জামিন নিয়ে নিতে হবে।

৬। আপনি চাইলে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করতে পারেন। এছাড়াও যদি আগাম জামিন না পান, তাহলে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে হবে।

৭। প্রমাণ ও ডকুমেন্ট প্রস্তুত রাখুনঃ
আপনার পক্ষে যে কাগজপত্র বা সাক্ষী আছে সেগুলো সংগ্রহ করুন। এগুলো মামলার সময় কাজে লাগবে।

👉 গুরুত্বপূর্ণ পরামর্শ:
পুলিশের ভয়ে আত্মগোপন বা পালিয়ে থাকবেন না, এতে সন্দেহ বাড়ে।
নিজে নিজে কোনো দফারফা (Settlement) করতে যাবেন না, আইনজীবীর পরামর্শ নিন।
শান্ত থাকুন, লুকিয়ে না থেকে আইনি পথে এগোন। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়।







⚖️ কেন Black & Gavel Counsel-এর সাথে নিতে হবে?আইনি সমস্যায় সঠিক পরামর্শ ও সময়মতো পদক্ষেপই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি...
28/08/2026

⚖️ কেন Black & Gavel Counsel-এর সাথে নিতে হবে?

আইনি সমস্যায় সঠিক পরামর্শ ও সময়মতো পদক্ষেপই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি।

Black & Gavel Counsel-এ আমরা গুরুত্ব দিই—
✔️ সঠিক ও বাস্তবভিত্তিক আইনগত পরামর্শ
✔️ তথ্য ও কাগজপত্রের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা
✔️ আপনার স্বার্থ রক্ষায় কার্যকর আইনি কৌশল
✔️ দ্রুত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ
✔️ মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট
✔️ পেশাদারিত্ব, গোপনীয়তা ও সততা

ন্যায়বিচার আপনার অধিকার—আমরা আছি আপনার পাশে।

📞 আইনগত পরামর্শ ও সহায়তার জন্য যোগাযোগ করুন
BLACK & GAVEL COUNSEL
Excellence. Justice. Integrity.

#আইনগতপরামর্শ #ন্যায়বিচার

📢 INCOME TAX RETURN FILINGDon’t wait until the last moment! Ensure your Income Tax Return is filed accurately and on tim...
27/08/2026

📢 INCOME TAX RETURN FILING

Don’t wait until the last moment! Ensure your Income Tax Return is filed accurately and on time.

⚖️ BLACK & GAVEL COUNSEL
We provide professional support for:

• Income Tax Return Filing
• Tax Planning & Advisory
• Tax Compliance Support
• Representation & Liaison

✅ Accurate Filing
✅ Professional Guidance
✅ Legal & Tax Compliance Support

📌 File Today. Stay Compliant. Avoid Unnecessary Penalties.

BLACK & GAVEL COUNSEL
Excellence. Justice. Integrity.

Address

House-124, 9/A Dhanmondi
Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Black & Gavel Counsel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share