12/08/2024
‼️🚨যে সমস্ত কারণে আপনার ফাইল (আয়কর রিটার্ন) অডিট হতে পারে
১. আয়কর গণনায় ভুল হলে।
২. আয়কর গণনায় ব্যাংক সুদ হিসাবভুক্ত করা না হলে।
৩. প্রয়োজনীয় নথিপত্র যেমন- Salary Certificate, Bank Statement সংশ্লিষ্ট বছরে ক্রয়কৃত সম্পত্তির সমর্থনে নথিপত্র রিটার্ন এর সাথে জমা দেয়া না হলে।
৪. বিনিয়োগের সমর্থনে সঠিক নথিপত্র প্রদান না করলে।
৫. বাড়ি ভাড়া আয় এর সমর্থনে Bank Statement সংযুক্ত না করলে।
৬. মাসিক ভাড়া আদায় ২৫,০০০/- টাকার বেশি হলে তা ব্যাংকিং চেনেলে আদায় না হলে।
৭. বাড়ি নির্মাণ ব্যয় Municipality Rate থেকে কম দেখানো হলে।
৮. পূর্বের বছরেরতুলনায় আয় কম দেখানো হলে, তার যথাযথ ব্যাখ্যা দেওয়া না হলে।
৯. পারিবারিক খরচ তুলনামূলক কম দেখানো হলে। করদাতা কোন এলাকায় বসবাস করেন।সেখানের জীবনযাত্রার মান অনুযায়ী খরচ কম দেখানো হলে।
১০. খাত ভিত্তিক পারিবারিক খরচ এর বিভাজন দেখানো না হলে।
১১. ব্যাংকিং চ্যানেল ছাড়া ব্যক্তিগত Loan নেওয়া বা দেওয়া দেখানো হলে।
১২. অনেক বছর যাবত ফ্ল্যাট এর অগ্রিম দেখানো থাকলে।
১৩. IT-10B তে সঞ্চয়পত্র দেখালে, কিন্তু সঞ্চয়পত্রের সুদ আয় না দেখালে।
১৪. IT-10B তে কৃষি জমি দেখালে, কিন্তু কৃষি খাতে আয় না দেখালে।
১৫. IT-10B তে FDR দেখানো হলে, FDR এর সুদ আয় দেখানো না হলে।
১৬. IT-10B তে গাড়ি দেখানো থাকলে, পারিবারিক খরচে যাতায়াত ব্যয়, ড্রাইভার এর বেতন ও গাড়ির পরিচালনা ব্যয় তুলনামূলক ভাবে কম দেখানো হলে।
১৭. IT-10B তে বাড়ি বা ফ্লাট দেখালে এবং পারিবারিক খরচে আবাসন খরচ দেখালে। সে ক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাটটির ভাড়া, বাড়িভাড়া খাতে আয় না দেখালে।
১৮. রিটার্ন না মিললে। অর্থাৎ IT-11GA ফরেম ৬ নং পৃষ্ঠার ১৮ নং কলামে এবং IT-11GA
১৯. ফরেমর IT-10B এর ২২ নং কলামে পজেটিভ বা নেগেটিভ সংখ্যা দেখানো হলে।
২০. আয়কর রেয়াত গণনায় ভুল হলে।
✍️ এ্যাডভোকেট শায়লা ইসলাম
ইমপ্রেসিভ ল‘কর্নার এন্ড কনসালটেন্সি
৬৩-৬৪ টাউনহল কাঁচাবাজার ২য় তলায়,
মোহাম্মদপুর, টাউনহলবাজার, ঢাকা-১২০৭।
Thanking by
Adv.Syla Islam,
01715941572,01616-131313