18/07/2026
"সত্য কথা বলে খুব বেশি উপার্জন করা যায় না" এর চাইতে ভ্রান্ত ধারণা পৃথিবীতে আর একটিও বোধহয় নেই। যদি অভাব-অনটন ঘিরে ধরে! যদি স্ট্যাটাস মেইনটেইন করতে না পারি! আসলে এই ভয়েই, আমরা কখনো চেষ্টা করতেই সাহস পাই না। কিন্তু সত্যটা এই যে, ভয়কে জয় করে একবার শুরু করতে পারলেই আপনার ধারণা পাল্টে যাবে। যদি আপনার বিশ্বাস, ধৈর্য ও চেষ্টা থাকে, আমি আপনাকে ঠকালেও আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে জিতিয়েই দেবেন।