19/03/2026
আজ সদরঘাটে মানুষ মারা যায়নি,
মানুষকে মেরে ফেলা হয়েছে।
লঞ্চের ধাক্কা শুধু শেষ আঘাত।
আসল মৃত্যু শুরু হয়েছিল অনেক আগে,
আমাদের শিক্ষা ব্যবস্থায়,
আমাদের প্রশাসনে,
আমাদের নীরবতায়।
আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা বানিয়েছি,
যেখানে ডিগ্রি আছে, কিন্তু দায়িত্ব নেই।
জ্ঞান আছে, কিন্তু বিবেক নেই।
যে লঞ্চে অতিরিক্ত মানুষ তোলে, সে শিক্ষিত।
যে কর্মকর্তা চোখ বন্ধ করে, সেও শিক্ষিত।
যে আমরা, সব দেখে চুপ থাকি, আমরাও শিক্ষিত।
তাহলে প্রশ্ন,
এই শিক্ষা আমাদের কী শিখিয়েছে?
মানুষের জীবনের মূল্য? না।
আইন মানার প্রয়োজন? না।
দায়িত্ব নেওয়ার সাহস? না।
এই কারণেই ঈদের আগে মানুষ বাড়ি ফিরতে চায়,
আর আমরা তাদের জন্য মৃত্যু নিশ্চিত করি।
এটা দুর্ঘটনা না।
এটা অবহেলা না।
এটা একটি সিস্টেমেটিক ব্যর্থতা।
যেখানে গরীব মানুষের জীবনকে কম দামে ধরা হয়।
আজ যারা মারা গেছে, তারা unlucky না,
তারা প্রমাণ, আমরা এখনও মানুষ তৈরি করতে পারিনি।
এবং যতদিন আমরা এই ব্যর্থতাকে “ভাগ্য” বলে চালিয়ে দেব,
ততদিন এই মৃত্যু চলতেই থাকবে।
আজ প্রশ্ন একটাই,
আর কত লাশ লাগবে আমাদের মানুষ হতে?