29/12/2025
নবীন কর আইনজীবীদের ঢাকা ট্যাক্সেস বারের সদস্য হওয়ার জন্য করনীয়:
১. ঢাকা ট্যাক্সেস বারের অফিস রুম থেকে সদস্য ফরমের জন্য ডিপোজিট স্লিপ সংগ্রহ করবেন। ইংরেজিতে নামের বানান যেন কর আইনজীবী সনদ অনুযায়ী হয়।
২. ডিপোজিট স্লিপে উল্লেখিত যে কোন একটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ১,৯০০ টাকা জমা দিন। ব্যাংক ডিপোজিট স্লিপের ২ কপি রেখে দিবে, ১ কপিতে "CASH RECEIVED" সিল সহ ফেরত দিবে।
৩. আবার ঢাকা ট্যাক্সেস বারের অফিসে যেয়ে জমা স্লিপটি দিলে ২টি সদস্য আবেদন ফরম এবং একটি Benevolent Fund Scheme এর আবেদন ফরম দিবে।
৪. ফরম গুলো যথাযথ ভাবে পূরণ করে ঢাকা ট্যাক্সেস বারের দুজন বর্তমান সদস্যের (একজন প্রস্তাবক ও অপর জন সমর্থক) নাম ও সদস্য নম্বর সহ স্বাক্ষর নিতে হবে।
৫. জমা স্লিপ ও পূরণকৃত ফরম ফটোকপি/স্ক্যান করে সংরক্ষণ করে রাখবেন।
৬. জানুয়ারী ৫, ২০২৬ এর মধ্যে জমা স্লিপ, পূরণকৃত ফরম চাহিদা মাফিক কর আইনজীবী সনদের সত্যায়িত ফটোকপি, সকল একাডেমিক সনদের সত্যায়িত ফটোকপি, জুনিয়রশীপ সনদের মূলকপি, ১ কপি রিটার্ন জমা দেয়ার প্রমান (PSR), নিজের ৩ কপি সত্যায়িত ছবি ও ১ কপি এনআইডির সত্যায়িত ফটোকপি, আবেদনকারী কর্তৃক সত্যায়িত নমিনীর ১ কপি ছবি ও নমিনীর এনআইডির ফটো কপি সহ ঢাকা ট্যাক্সেস বারের অফিসে জমা দিন।
৭. কোনো প্রাপ্তি স্বীকারপত্র দিচ্ছে না। তবে যিনি জমা নিবেন, আবেদনের ফটোকপিতে তার কাছ থেকে রিসিভড স্বাক্ষর দেয়ার জন্য অনুরোধ করতে পারেন।
৮. জমা দেয়া শেষ, এখন নিজের সংশ্লিষ্ট মোবাইল এসএমএস, ইমেইল, ঢাকা ট্যাক্সেস বারের ফেসবুক পেইজ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো নিয়মিত চেক করেন যাতে ভাইবার তারিখ সময়মত জানতে পারেন।
সকল নবীন কর আইনজীবীদের অভিনন্দন!
শুভকামনা রইল।
ধন্যবাদ।
আলী মুর্তজা