Noor and Associates

Noor and Associates Noor and Associates is a law firm. This law is managed by a sworn veteran lawyer! This law firm advised by Shahjadi Nahina Noor (Shanta)!

she is the central organizing secretary of the Jatiya Party central committee.

17/07/2021

পৃথিবী পরিবর্তনশীল ও বৈচিত্রময়, সৃষ্টির আদি লগ্ন থেকেই ক্রমে ক্রমে তারই প্রকাশ । কিন্তু মানুষের মনুষ্যত্ব ও মানবিকতার পরিবর্তন এত নিম্ন কেন?? রাজনীতি-ধর্ম থেকে শুরু করে মানুষের ব্যক্তি জীবনেও এর প্রভাব লক্ষণীয়।

মানুষ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, বিবেকহীন কাজকর্ম করছে।ভুলে যাচ্ছে যার পরিনাম সুফল নয়। সততা আজ ভাগাড়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। তাকে জাগানোর মতো প্রবৃত্তির মানুষ আজ আজ লুপ্তপ্রায়।

আমাদের সবার মন ও মানসিকতার বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। নতুবা মানুষের বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছাবে।

শুভ জন্মদিন!🎂🎂🎉🎉এ্যাড.শাহজাদী নাহিনা নুর(শান্তা)হেড অব দ্যা (নুর এন্ড এসোসিয়েট)লিগ্যাল এডভাইজার নর্থ সাইথ ইউনিভার্সিটি ...
06/05/2021

শুভ জন্মদিন!🎂🎂🎉🎉
এ্যাড.শাহজাদী নাহিনা নুর(শান্তা)
হেড অব দ্যা (নুর এন্ড এসোসিয়েট)
লিগ্যাল এডভাইজার নর্থ সাইথ ইউনিভার্সিটি
শুভ হউক আপনার আগামীর দিনগুলো!
🎂🎂🎂⚖️⚖️⚖️⚖️🎂🎂🎂

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ স্যারকে বেহেস্ত নসীব ...
24/10/2020

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ স্যারকে বেহেস্ত নসীব করুন..

শোক বার্তাঃমাননীয় অ্যাটর্নিজেনারেল জনাব মাহবুবে আলম স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে ইন্তেকাল করেছেন। আল্লাহ স্...
27/09/2020

শোক বার্তাঃ
মাননীয় অ্যাটর্নিজেনারেল জনাব মাহবুবে আলম স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে ইন্তেকাল করেছেন। আল্লাহ স্যারকে বেহেশত নসীব করুন,আমিন।পরিবারের সবাইকে হেফাজত করুন ও শোক সহ্য করার ক্ষমতা দান করুন।

চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক চেকের মামলায় কনসিডারেশন প্রমাণ করতে হব...
15/09/2020

চেক ডিজঅনার মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক চেকের মামলায় কনসিডারেশন প্রমাণ করতে হবে। চেক ডিজঅনার হলেই হবে না, বৈধ এগ্রিমেন্ট থাকতে হবে।

আগে চেক ডিজঅনার হলেই চেকদাতার সাজা হতো। চেকমূলে চেবগ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ আছে কি না, সেটি তেমন একটা দেখা হতো না। এখন থেকে চেকগ্রহীতাকে প্রমাণ করতে হবে যে, চেকদাতা ও চেকগ্রহীতার মধ্যে লেনদেনসম্পর্কিত কোনো বৈধ চুক্তি ছিল। চেক প্রাপ্তির বৈধ কোনো কারণ প্রমাণ করতে না পারলে চেকদাতার সাজা হবে না।

চুম্বকাংশ-

"Where the amount promised shall depend on some other complementary facts or fulfillment of another promise and if any cheque is issued on that basis, but that promise is not fulfilled it will not create any obligation on the part of the drawer of the cheque or any right which can be claimed by the holder of the cheque."

"once there is admission of the ex*****on of the cheque or the same is proved to have been executed, the presumption under section 118(a) of the act is raised that it is supported by consideration.The category of "stop payment cheque" would be subject to rebuttal and hence it would be an offence only if the drawer of the cheque fails to discharge the burden of rebuttal. The accused person can prove the non-existence of a consideration by raising a probable defence. If the accused discharges the initial onus of prove showing that the existence of consideration was improbable or doubtful or the same was illegal, the onus would shift to the complainant. He will be obliged to prove it as a matter of fact and upon its failure to prove would disentitle him to grant of relief on the basis of negotiable instrument."

(Latest Judgment related to the Negotiable Instruments Act, 1881 passed by the Hon'ble Appellate Division in Criminal Appeal Nos. 63-66 of 2017)

ঈদ মোবারক।❤️ সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।🦠🦠🦠🦠🦠 🦠🦠🦠🦠🦠🦠🦠 #ঘরেথাকুন #  #নিরাপদথাকুন #🧎🧎🧎🧎🧎🧎🧎🧎
24/05/2020

ঈদ মোবারক।❤️
সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।
🦠🦠🦠🦠🦠 🦠🦠🦠🦠🦠🦠🦠
#ঘরেথাকুন # #নিরাপদথাকুন #
🧎🧎🧎🧎🧎🧎🧎🧎

এডভোকেট সৈয়দ রেজাউর রহমান স্যারের সহধর্মিনী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, জীবনের কাছে হেড়ে গেলেন ১৯৭১ এর অপরাজিতা বীর ...
16/05/2020

এডভোকেট সৈয়দ রেজাউর রহমান স্যারের সহধর্মিনী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, জীবনের কাছে হেড়ে গেলেন ১৯৭১ এর অপরাজিতা বীর মুক্তিযোদ্ধা, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমএনএ অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট!
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!

শুভ জন্মদিনএ্যাড.শাহজাদী নাহিনা নুর(শান্তা)হেড অব দ্যা নুর এন্ড এসোসিয়েটলিগ্যাল এডভাইজার নর্থ সাইথ ইউনিভার্সিটি শুভ হউক...
06/05/2020

শুভ জন্মদিন
এ্যাড.শাহজাদী নাহিনা নুর(শান্তা)
হেড অব দ্যা নুর এন্ড এসোসিয়েট
লিগ্যাল এডভাইজার নর্থ সাইথ ইউনিভার্সিটি
শুভ হউক আপনার আগামীর দিনগুলো!

25/01/2020

জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের অ্যাডভোকেট শাহজাদি নাহিনা শা....

বাংলাদেশ বারকাউন্সিল পরীক্ষা অনুষ্ঠীত হবে ২২/১১/১৯ তারিখে! সবার জন্য শুভকামনা রইল!
08/09/2019

বাংলাদেশ বারকাউন্সিল পরীক্ষা অনুষ্ঠীত হবে ২২/১১/১৯ তারিখে! সবার জন্য শুভকামনা রইল!

অ্যাডভোকেটশীপ এমসিকিউ পরীক্ষা- ২০১৯ আগামী ২৯/১১/২০১৯ ইং তারিখ অনুষ্ঠিত হবে বলে আজ বার কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ।...
27/08/2019

অ্যাডভোকেটশীপ এমসিকিউ পরীক্ষা- ২০১৯ আগামী ২৯/১১/২০১৯ ইং তারিখ অনুষ্ঠিত হবে বলে আজ বার কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ।

পরীক্ষার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২২/০৯/২০১৯ ইং তারিখ।

বিস্তারিত নোটিশ খুব শীঘ্রই বার কাউন্সিল কর্তৃক দেয়া হবে।
সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল!

কখন অপরাধ করলেও অপরাধী হবেন না? আইন জানেন আর নাই বা জানেন, প্রচলিত আইনে কোন অপরাধ করে থাকলে আপনি শাস্তি পাবেন এটাই স্বাভ...
19/05/2019

কখন অপরাধ করলেও অপরাধী হবেন না?

আইন জানেন আর নাই বা জানেন, প্রচলিত আইনে কোন অপরাধ করে থাকলে আপনি শাস্তি পাবেন এটাই স্বাভাবিক। কারণ আইনের অজ্ঞতা ক্ষমার পাবার জন্য কোন অজুহাত বলে বিবেচনা করা হয় না। এটা পৃথিবীতে প্রচলিত আইনের একটি স্বীকৃত নিয়ম। তবে হাঁ, একেবারে সকল ক্ষেত্রে কোন কিছু করলেই যে আপনি অপরাধী হয়ে যাবেন তাও কিন্তু না। এমন কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনি নিজের বা সম্পত্তির সুরক্ষা ও নিরাপত্তার জন্য কোন অপরাধ করে থাকলেও আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে না। কারণ আপনার অধিকার আছে, যে কোন আসন্ন বিপদ এড়াবার জন্য আপনিও কোন প্রতিরোধ গড়ে তুলতে পারবেন নিজ বা অন্যের নিরাপত্তার ও সম্পত্তি রক্ষার জন্য।

তাই আসুন সংক্ষেপে জেনে নিন কোন কোন ক্ষেত্রে আপনি সেই সকল অধিকার প্রয়োগ করতে পারবেন। এই সকল ক্ষেত্র নিয়ে আমাদের দেশে ১৮৬০ সালের প্রচলিত দণ্ডবিধির ধারা ৯৬ থেকে ধারা ১০৬ পর্যন্ত এই সকল আত্মরক্ষার কথা উল্লেখ করা হয়েছে।

১। দণ্ডবিধির ৯৬ ধারাতে আছে ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য আপনি কোন অধিকার প্রয়োগ করে থাকলে আপনার করা কোন কাজই আইনে অপরাধ বলে গণ্য করা হবে না।

২। ধারা ৯৭তে আছে মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন যে কোন অপরাধের বিরুদ্ধে নিজের ও অন্যের শরীর রক্ষার অধিকার আপনার আছে। চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন বা অনধিকার প্রবেশের মাধ্যমে নিজের বা অপর ব্যক্তির স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি রক্ষার জন্যও আপনি এই প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে সেই অধিকার আপনাকে দণ্ডবিধির ৯৯ ধারার বর্ণিত বিধি নিষেধ অনুযায়ী প্রয়োগ করতে হবে।

তাই আগে দেখে নেই ৯৯ ধারায় কি আছে। ৯৯ ধারায় বলা হয়েছে, সরকারীভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অথবা তাঁর নির্দেশে অন্য কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সরল বিশ্বাসে যদি এমন কোন কাজ করে যাতে করে অন্তত কারো মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে না। যদিও সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাজটি আইনের দৃষ্টিতে অযৌক্তিক হয়। আর যদি আসন্ন বিপদ ঠেকাতে আপনার সরকারের আশ্রয় নেওয়ার সময় থাকে তখনও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। এই অধিকার আপনি যতটুকু নিজের আত্মরক্ষার জন্য প্রয়োজন কোন অবস্থায় তার অতিরিক্ত প্রয়োগ করতে পারবেন না। যেমন আপনি চোরের চুরি ঠেকাতে গিয়ে তাঁকে খুন করে বসতে পারেন না। এমন কিছু করলে এর জন্য আপনাকে আইনে নির্ধারিত শাস্তি পেতে হবে। তাই সাবধান!

ফিরে আসি ৯৮ ধারায়। এখানে উল্লেখ করা হয়েছে মানসিক ভাবে বিপর্যস্ততা, অক্ষমতা বা মাতাল হলে কিংবা পাগলামির কারণে কেউ কোন অপরাধ করলে তার সেই কাজের জন্য তাকে অপরাধী করা যাবে না। কিন্তু ঐ মানসিকভাবে অক্ষম, বিপর্যস্ত ব্যক্তি বা পাগলের হাত থেকে আপনার যুক্তিসঙ্গত প্রতিরক্ষার অধিকার থাকবে।

৩। ১০০ ধারায় আছে কোন কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষা করতে গিয়ে অন্য কারো মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। আর এগুলো হল নিজের নিশ্চিত মৃত্যু ঠেকাতে, মারাত্মক আঘাত থেকে যেখানে পরবর্তীতে আপনার মৃত্যু হতে পারে এমন, ধর্ষণ থেকে বাঁচতে, অস্বাভাবিক কাম লালসার হাত থেকে রক্ষা পেতে, অপহরণের হাত থেকে রক্ষা পেতে এবং কেউ যদি এমন ভাবে আপনাকে আটক করতে পারে বলে মনে হয় যেখান থেকে আপনি সরকারী কর্তৃপক্ষের কাছ থেকে আর কোন সাহায্য নিতে পারবেন না তখন।

৪। তবে ১০১ ধারা অনুযায়ী সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে না যতক্ষণ না পর্যন্ত অন্যকোন ভাবে আত্মরক্ষা করা যায়। ১০২ ধারা অনুযায়ী এই অধিকার অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দেহ বিপন্ন হওয়ার আশঙ্কা থাকবে। আশঙ্কা কেটে যাওয়ার পর ঐ অধিকার আর আপনি পাবেন না। ১০৩ ধারায় উল্লেখ আছে কখন আপনি সম্পত্তি রক্ষা করতে গিয়ে কারো মৃত্যু ঘটাতে বা অন্য কোন ক্ষতি করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ৯৯ ধারার বর্ণিত বিধি নিষেধের কথা মনে রেখে তা করতে হবে। এগুলো হল দস্যুতার শিকার হলে, কেউ রাতে অপথে গৃহে প্রবেশে করলে, বাসা বা সম্পত্তি সংরক্ষণের জন্য ব্যবহৃত বিল্ডিং, তাঁবু, জাহাজে আগুন লাগা থেকে ক্ষতি এড়াতে। এছাড়াও চুরি, অনিষ্ট বা ঘরে অনধিকার প্রবেশের ক্ষেত্রে যদি এমন কোন অবস্থার উদ্ভব হয় যে সেখানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা না হলে কারো মৃত্যু বা গুরুতর আহত হওয়ার যৌক্তিক আশঙ্কা থাকে।

৫। ১০৪ ধারায় আছে চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশ যদি উল্লিখিত উপরের মত ভয়ংকর না হয় তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে ৯৯ ধারায় বর্ণিত বিধি নিষেধ অনুযায়ী দুষ্কৃতিকারীর অন্য কোন ক্ষতি করা গেলেও অন্তত কারো মৃত্যু ঘটানো যাবে না।

৬। ১০৫ ধারায় আছে, কখন কারো সম্পত্তি রক্ষার ক্ষেত্রে এই অধিকারের শুরু হয় এবং কতক্ষণ পর্যন্ত এই অধিকার অব্যাহত থাকবে। যেমন সংশ্লিষ্ট সম্পত্তির ক্ষেত্রে ক্ষতির আশংকা দেখা দেওয়ার সাথে সাথে প্রতিরক্ষার অধিকার শুরু হবে। চুরির ক্ষেত্রে চোর পালিয়ে না যাওয়া পর্যন্ত বা সরকারী কর্তৃপক্ষের সাহায্য লাভ না করা পর্যন্ত অথবা ঐ সম্পত্তি উদ্ধার না করা পর্যন্ত আপনার প্রতিরক্ষার অধিকার থাকবে। দস্যুতার ক্ষেত্রে কোন ব্যক্তির মৃত্যু বা আঘাত করা বা অবৈধ অবরোধের চেষ্টা অব্যাহত থাকা পর্যন্ত প্রতিরক্ষার অধিকার থাকবে। অনধিকার প্রবেশ বা অনিষ্ট সাধনের ক্ষেত্রে এর চেষ্টা অব্যাহত থাকা পর্যন্ত আর রাতের বেলা চুরির ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ঘরে কারো অনধিকার প্রবেশ অব্যাহত থাকবে আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ততক্ষণ পর্যন্ত থাকবে। চোর চুরি করে চলে যাওয়ার পর আর আপনার ঐ অধিকার থাকবে না।

৭। ১০৬ ধারায় আছে আপনার মৃত্যু হতে পারে এমন কোন আক্রমনে, আত্মরক্ষার করতে গিয়ে যদি কোন নিরাপরাধ মানুষেরও ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে তাহলেও আপনি এমন ঝুঁকি নিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। যেমন আপনি নিজেকে বাঁচাতে কোন কোন উচ্ছৃঙ্খল জনতার উপর গুলি চালাতে পারেন। যদি ঐ জনতার ভেতরে থাকা কোন শিশুও যদি আহত বা নিহত হয় তবে তার জন্য আপনি দায়ী হবেন না।

Address

36, Court House Street, Agabati Gali, Lamia Bhaban, Room No :205, Dhaka Judge Court
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801617722723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor and Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor and Associates:

Share