Legal Digest - লিগ্যাল ডাইজেস্ট

Legal Digest - লিগ্যাল ডাইজেস্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Legal Digest - লিগ্যাল ডাইজেস্ট, Supreme Court of Bangladesh, Dhaka.
(1)

বার ও জুডিশিয়ারি ম্যাটেরিয়ালস ও আপডেট পেতে ফলো করে যুক্ত থাকুন আমাদের ভেরিফাইড পেইজের সাথে। এই পেইজ ব্যতীত অন্য কোন পেইজ থেকে লিগ্যাল ডাইজেস্ট কোন কার্যক্রম পরিচালনা করে না। যদি কেউ করে থাকে তা অননুমোদিত ও কপি চেষ্টা।

[email protected]

হিন্দু নারীদের সম্পত্তির অধিকার সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঐতিহাসিক রায়: যদি কোনো হিন্দু বিধবা বা জীবনস্বত্...
22/05/2026

হিন্দু নারীদের সম্পত্তির অধিকার সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঐতিহাসিক রায়: যদি কোনো হিন্দু বিধবা বা জীবনস্বত্ব (life interest) প্রাপ্ত হিন্দু নারীকে এজমালি সম্পত্তির সীমানা নির্ধারণপূর্বক (metes and bounds) বাটোয়ারা প্রার্থনার সুযোগ প্রদান না করা হয়, তবে তিনি তাঁর প্রাপ্ত সেই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবেন। কারণ সীমানা নির্ধারণপূর্বক বাটোয়ারা না হলে তিনি উক্ত সম্পত্তিতে তাঁর জীবনস্বত্ব কার্যকরভাবে ভোগ করতে সক্ষম হবেন না।

আর যদি এ মর্মে ধরা হয় যে, কোনো হিন্দু বিধবা বা জীবনস্বত্বসম্পন্ন হিন্দু নারী বাটোয়ারা মামলা দায়ের করতে পারবেন না, তাহলে এজমালি সম্পত্তির অন্যান্য সহ-শরিকগণ ঐ সিদ্ধান্তকে তাঁর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এবং এর মাধ্যমে উক্ত হিন্দু নারীর জীবনস্বত্ব ভোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

অতএব, এই যুক্তিতে আমরা কোনো সারবস্তু খুঁজে পাই না যে, বাদী নং-১ উক্ত খতিয়ানের সহ-শরিক না হওয়ায় এবং কেবলমাত্র জীবনস্বত্বের অধিকারী হওয়ায় বাটোয়ারা মামলা রুজু করতে সক্ষম নন। বরং আমরা এই মর্মে অভিমত প্রদান করছি যে, কোনো হিন্দু বিধবা বা জীবনস্বত্বসম্পন্ন হিন্দু নারী এজমালি সম্পত্তিতে তাঁর উক্ত অধিকার পূর্ণাঙ্গভাবে ভোগের উদ্দেশ্যে বাটোয়ারা মামলা দায়ের ও পরিচালনা করতে সম্পূর্ণরূপে সক্ষম।

22/05/2026
22/05/2026

বোনের ধর্ষণকারীকে নিজ হাতে খুন করার পর:

22/05/2026

বাংলাদেশে কোনো আলোচিত ধর্ষ-ণ কান্ডের পর যা যা হয় -
১) কোনো আইনজীবী ধর্ষকের পক্ষে দাঁড়াবে না (!!!) (হাস্যকর এবং আইনজীবীদের শপথ পরিপন্থী)

২) প্রধানমন্ত্রী নিজে বিচারের আদেশ দিবে (!) (কেনো??? এই দেশে আস্ত একটা বিচার বিভাগ আছে)

৩) বিরোধীদলীয় নেতারা আর্থিক সাহায্য দিবে এবং সরকারের বিরুদ্ধে এই ঘটনা পূজি করে আন্দোলন করবে। (!!) (তামাশার আরেক নাম)

৪) জনগণ ফেসবুকে দাবী জানাবে যেন রেপিস্টকে প্রকাশ্যে হত্যা করা হয়। ("!")
-----

যা হওয়া উচিৎ ছিলো -

১) বিচার বিভাগের বিদ্যমান সংকট সমাধানের আন্দোলন করা। পর্যাপ্ত বিচারক নেই, এজলাস নেই, লোকবল সংকট, বিচারে হস্তক্ষেপ, মামলা জট ইত্যাদি এই বিচার বিভাগকে জরাগ্রস্ত করে রেখেছে।

২) অভিযুক্ত এবং ভিক্টিম উভয় পক্ষ যেনো ফেয়ার ট্রায়ালের সুযোগ পায় সে বিষয়ে জোর দাবী জানানো। দুই পক্ষই নিজেদের আইনজীবী দ্বারা নিজেদের কথা বলার সুযোগ দিতে হবে।

৩) মোরাল এডুকেশন এবং পারিবারিক ও সামাজিক কাঠামো দৃঢ় করার উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা।

৪) বাংলাদেশে ধর্ষণের অপরাধের বিরুদ্ধে যথেষ্ট ইফেক্টিভ আইন আছে সুতরাং সমস্যা আইনে না এটা বুঝতে হবে।

পরিশেষ, বাংলাদেশের আনাচেকানাচে প্রতিদিন অনেক ধর্ষণ হচ্ছে, বেশীরভাগই রিপোর্টেড হয়না সামাজিক হেনস্থার ভয়ে। এই বিষয়গুলো নজরে আনতে হবে।

ভাইরাল জাস্টিস আর মিডিয়া ট্রায়াল করে ন্যায়বিচার হয়না বরং অবিচারের সম্ভাবনা বেড়ে যায়।
(Mehedi Hasan Sarker)

22/05/2026

ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোন আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না:

রাগ করলা এখন বিশ্ব দরবারে:
21/05/2026

রাগ করলা এখন বিশ্ব দরবারে:

“প্রশাসনিক ন্যায্যতা” (Administrative Fairness) এর এই ধারণা দাবি করে যে, কোনো কর্তৃপক্ষ যখন এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব...
21/05/2026

“প্রশাসনিক ন্যায্যতা” (Administrative Fairness) এর এই ধারণা দাবি করে যে, কোনো কর্তৃপক্ষ যখন এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে যা কোনো ব্যক্তির অধিকারের উপর বিরূপ প্রভাব ফেলে, তখন তাকে অবশ্যই ন্যায়সঙ্গতভাবে এবং আইনানুগ পদ্ধতিতে কার্য সম্পাদন করতে হবে।

আমরা অত্যন্ত দুঃখ ও হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান মামলায় সুপ্রতিষ্ঠিত প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিমালার গুরুতর লঙ্ঘন সংঘটিত হয়েছে, এবং তা করেছে স্বয়ং সিন্ডিকেট। আমাদের অভিমত হলো, প্রাকৃতিক ন্যায়বিচারের নীতিমালা প্রতিপালনে ব্যর্থতা স্বেচ্ছাচারিতার জন্ম দেয়, যা পরিণামে চ্যালেঞ্জকৃত আদেশটিকে আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও বাতিলযোগ্য করে তোলে।

21/05/2026

Sad reality of today's lawyer:

শিশু ধর্ষণ ও শিশু হত্যার মামলা থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স ও আপিল গুলো বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করে...
21/05/2026

শিশু ধর্ষণ ও শিশু হত্যার মামলা থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স ও আপিল গুলো বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করেছে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী:

21/05/2026

আইনজীবী হিসেবে হতাশ! কারন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারছি না, মানুষের অধিকার রক্ষা করতে পারছি না, দুর্নীতির কাছে জিম্মি হয়ে আছি, এরকম অবস্থায় ইনকাম ভালো হলেও হতাশা কাটার কারণ নেই।

সর্ব প্রথম দরকার বিচারকদের স্বাধীনতা ও দক্ষতা তারপর বর্তমান অবকাঠামোর মধ্যে যা হতে পারে।

দ্রুততম সময়ে আপিল বিভাগে কমপক্ষে ৮ জন বিচারপতি নিয়োগ দিন, হাইকোর্টে কমপক্ষে ৪০ জন বিচারপতি নিয়োগ দিন, বেঞ্চ গঠন হোক অভিজ্ঞ বিচারপতি, আইনজীবীদের সাথে আলোচনা করে, তরুনদের প্রতিনিধিত্ব থাকুক বিচার প্রশাসনে।

আমাদের এখন জরুরি দরকার

১. আপিল বিভাগে ৪ টা বেঞ্চ

২. ডেথ রেফারেন্স ও সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য কমপক্ষে ১৫ টা বেঞ্চ

৩. রিট মোশনের জন্য ১০ টা বেঞ্চ
৪. রিট শুনানির জন্য ১৫ টা বেঞ্চ
৫. ক্রিমিনাল মোশন ১৫ টা বেঞ্চ

৬. সিভিল ও ক্রিমিনাল সিঙ্গেল বেঞ্চ মোট ২৫ টি

৭. এডমিরালটি ও কোম্পানির জন্য ৩ টা বেঞ্চ
৮। সিভিল ডিভিশন বেঞ্চ ৪ টি।

হাইকোর্টে বর্তমান বিদ্যমান এজলাস সচল আছে ৮৭ টি, তাই আমার প্রস্তাবিত সংখ্যায় ৮৭ টি বেঞ্চ এর কথাই বলা আছে তাই এটা বর্তমান কাঠামোতেই সম্ভব (; কোর্টের পরিসংখ্যান :বিজয় ৭১ ভবনে ৩২ টি, এনেক্স ভবনে ৩৫ টি, মূল ভবনে ২০ টি।

(Faizullah Fayez)

একজন জেলা প্রশাসক কি সরকারি খরচে এভাবে প্রচারণা চালাতে পারেন??
21/05/2026

একজন জেলা প্রশাসক কি সরকারি খরচে এভাবে প্রচারণা চালাতে পারেন??

Address

Supreme Court Of Bangladesh
Dhaka

Telephone

+8801737031880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Digest - লিগ্যাল ডাইজেস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Digest - লিগ্যাল ডাইজেস্ট:

Share