উকিল-Ukil

Website

উকিল-Ukil Law service provider!⚖️
Bangladesh's best legal-tech platform.

Connect with expert advocates, send case requests, track your legal matters and access reliable legal information all in one place.

📞 +8809644-746484
🌐 www.ukil.com.bd⁠
📧 [email protected]

13/10/2026

A Journey of Learning, Growth & Experience | UKIL Internship Programme

Six months of learning, hands-on experience and professional development — a journey worth celebrating! ✨

Meet Nushrat Nurani Aishi, who served as a 'Marketing Intern' at UKIL. Throughout her internship, she had the opportunity to gain practical insights, develop her skills and experience the dynamics of a professional working environment.

In this video, Aishi shares her personal experience, reflections and key takeaways from her journey with UKIL, offering a glimpse into the learning and growth that shaped her internship experience.

At UKIL, we believe that every internship is more than just an opportunity — it is a stepping stone towards building confidence, discovering potential and preparing for future professional challenges.

We are proud to have been a part of Aishi’s journey and wish her continued success in all her future endeavours. 💙

🚀 Ukil Internship 2.0 is Coming!A new opportunity to Learn, Build, Grow and Make an Impact! ⚖️Ukil is bringing together ...
09/10/2026

🚀 Ukil Internship 2.0 is Coming!

A new opportunity to Learn, Build, Grow and Make an Impact! ⚖️

Ukil is bringing together passionate minds at the intersection of Law, Justice, Technology, and Social Impact to help build a more accessible justice system for everyone.

From PR & Media and Marketing to Legal, Court Internship, and Design—get ready to explore opportunities, develop your skills, and be part of a journey that matters.

✨ Learn with purpose. Grow with experience. Make an impact.

📢 Stay tuned for more updates!

🌐 www.ukil.com.bd
📩 [email protected]
📞 +880 1815-696208

Six months of learning, practical experience and professional growth marked an important chapter in our interns' journey...
09/10/2026

Six months of learning, practical experience and professional growth marked an important chapter in our interns' journey at UKIL.

Across Research, Marketing, Graphic Design, Court Ambassadorship, Human Resources and Technology, our interns had the opportunity to apply academic knowledge, strengthen practical skills and gain first-hand experience in a professional environment.

At our Internship Closing Ceremony, we recognised their contributions and presented certificates in acknowledgement of their engagement throughout the programme.

At UKIL, we value opportunities that bridge academic learning with professional practice. We wish all our interns continued growth and success in the next chapter of their journeys.

💔 মিউচুয়াল ডিভোর্স কী?  কীভাবে হয়?স্বামী-স্ত্রী দুজনেই যদি পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানতে চান, তবে নির্দ...
04/10/2026

💔 মিউচুয়াল ডিভোর্স কী? কীভাবে হয়?

স্বামী-স্ত্রী দুজনেই যদি পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানতে চান, তবে নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া অনুসরণ করে বিবাহবিচ্ছেদের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

তবে মনে রাখা দরকার, ‘মিউচুয়াল ডিভোর্স’ বা সমঝোতার প্রক্রিয়া সবার জন্য এক নয়। স্বামী-স্ত্রীর ধর্ম, বিবাহের ধরন এবং প্রযোজ্য আইনের ওপর পুরো প্রক্রিয়াটি নির্ভর করে।

🔹 মিউচুয়াল ডিভোর্সে সাধারণত কী বিষয় থাকে?
স্বামী-স্ত্রী পারস্পরিকভাবে আলোচনা করে যে বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছাতে পারেন:

* বিবাহবিচ্ছেদের বিষয়ে সম্মতি
* দেনমোহর বা মোহরানা ও অন্যান্য আর্থিক পাওনা
* স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত বিষয় (যেমন: ইদ্দতকালীন ভরণপোষণ)
* সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত (Custody)
* সন্তানের ভরণপোষণ ও পড়াশোনার খরচ
* সম্পত্তি বা অন্যান্য পারিবারিক দাবিদাওয়া

এসব বিষয়ে পারস্পরিক সমঝোতা থাকলেও আইনগত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক।

🔹 মুসলিম দম্পতির ক্ষেত্রে প্রক্রিয়াটি কেমন?
বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনে একে সরাসরি ‘মিউচুয়াল ডিভোর্স’ বলা না হলেও, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তালাক নোটিশ প্রদানের বিধান রয়েছে। Muslim Family Laws Ordinance, 1961-এর ধারা ৭ অনুযায়ী:

ক) তালাক উচ্চারণের পর স্বামীকে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান বা মেয়রকে লিখিত নোটিশ দিতে হবে এবং তার একটি অনুলিপি স্ত্রীকে পাঠাতে হবে।

খ) নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষ একটি Arbitration Council (সালিসি পরিষদ) গঠন করবে, যার মূল উদ্দেশ্য থাকে স্বামী-স্ত্রীর মধ্যে পুনর্মিলনের চেষ্টা করা বা দেনমোহর, ভরণপোষণ ও সন্তানের বিষয়গুলো সামাজিকভাবে নিষ্পত্তি করা।

গ) সাধারণ নিয়ম অনুযায়ী, নোটিশ পৌঁছানোর দিন থেকে ৯০ দিন (৩ মাস) পূর্ণ না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হয় না।

⚠️গুরুত্বপূর্ণ বিষয়: এই ৯০ দিনের মধ্যে স্বামী-স্ত্রী চাইলে যেকোনো সময় লিখিতভাবে বা নিজেদের আচরণের মাধ্যমে তালাক প্রত্যাহার বা বাতিল করে নিতে পারেন। প্রত্যাহার না করা হলে ৯০ দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। (স্ত্রী গর্ভবতী থাকলে এর নিয়মে ভিন্নতা রয়েছে)।

তালাক নিবন্ধন (Registration) কেন জরুরি?

Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 অনুযায়ী মুসলিম আইনের অধীনে সম্পন্ন বিবাহবিচ্ছেদ নিকাহ রেজিস্ট্রারের (কাজী অফিস) মাধ্যমে নিবন্ধন করা আবশ্যক।

মুসলিম নারী কি বিবাহবিচ্ছেদ করতে পারেন?
হ্যাঁ। পরিস্থিতি ও কাবিননামার শর্ত অনুযায়ী মুসলিম নারী খুলা (Khula), তালাক-ই-তাফওয়ীজ (স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক অর্পণের ক্ষমতা) বা আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের পথ বেছে নিতে পারেন। কাবিননামায় স্ত্রীকে তালাক অর্পণের ক্ষমতা দেওয়া আছে কি না, তা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✝️ খ্রিস্টান দম্পতির ক্ষেত্রে কী হয়?
খ্রিস্টান বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে Divorce Act, 1869 প্রযোজ্য। এই আইনে পারস্পরিক সম্মতি থাকলেও তা সরাসরি নোটিশের মাধ্যমে হয় না; বরং আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিচ্ছেদ ও অন্যান্য ডিক্রি নিতে হয়।

সুতরাং, শুধু “দুজনের সম্মতি আছে” এ কারণে সব ধর্মের ক্ষেত্রে একই পদ্ধতিতে ডিভোর্স সম্পন্ন হবে—এমনটি ভাবা ঠিক নয়।

⏳ মিউচুয়াল ডিভোর্স হতে কতদিন সময় লাগে?
এর কোনো নির্দিষ্ট বা সার্বজনীন সময়সীমা নেই। মুসলিম আইনের ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে নোটিশ দেওয়ার পর সাধারণত ৯০ দিনের আইনি সময়সীমা প্রযোজ্য। তবে আদালতের মাধ্যমে বা অন্যান্য ধর্মীয় আইনে প্রক্রিয়া ও সময় সম্পূর্ণ আলাদা হয়।

⚠ সতর্কতা:
মিউচুয়াল ডিভোর্স মানেই শুধু একটি কাগজে দুজনের স্বাক্ষর নয়। সঠিক কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া, নির্দিষ্ট সময়ে তা নিবন্ধন করা এবং সন্তান, দেনমোহর বা ভরণপোষণের মতো বিষয়গুলো আইনসম্মতভাবে চূড়ান্ত করা অত্যন্ত জরুরি।

তাই যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নির্দিষ্ট পরিস্থিতি ও প্রযোজ্য আইন অনুযায়ী অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।
বিবাহবিচ্ছেদ একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত। আবেগের পাশাপাশি সঠিক আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা সবার জন্যই জরুরী!

উকিল
📞 Helpline: 09644-746484
🌐 www.ukil.com.bd
✉️ [email protected]
#মিউচুয়ালডিভোর্স #বিবাহবিচ্ছেদ #ডিভোর্স #পারিবারিকআইন #আইনিসহায়তা

04/10/2026

সুখবর!
এখন আরও সহজে Ukil-এর সঙ্গে যোগাযোগ করুন। ⚖

আপনার আইনি সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা যেকোনো আইনী জটিলতা নিয়ে কথা বলতে এখন চালু হয়েছে Ukil Helpline।

📞 Ukil Helpline: 09644-746484

আইনি বিষয়ে সঠিক দিকনির্দেশনা পেতে বা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে আমাদের হেল্পলাইনে কল করুন।

আমাদের উদ্দেশ্য আপনার ন্যায়বিচার নিশ্চিতে সবসময় পাশে থাকা।

'উকিল' এর সাথেই থাকুন
ধন্যবাদ!

#আইনিসহায়তা #আইনজীবী #আইনসচেতনতা

📜 পুরোনো দলিলের রেজিস্ট্রেশন হয়েছে কি না—কীভাবে জানবেন?অনেক সময় পুরোনো জমির দলিল হাতে থাকে, কিন্তু দলিলটি আসলেই রেজিস্ট্...
01/10/2026

📜 পুরোনো দলিলের রেজিস্ট্রেশন হয়েছে কি না—কীভাবে জানবেন?

অনেক সময় পুরোনো জমির দলিল হাতে থাকে, কিন্তু দলিলটি আসলেই রেজিস্ট্রি হয়েছিল কি না এ নিয়ে সন্দেহ থাকে। শুধু দলিলের কপি দেখে বিষয়টি নিশ্চিত হওয়া সবসময় সম্ভব নয়।

এক্ষেত্রে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশি ও পরিদর্শনের মাধ্যমে তথ্য যাচাই করা যায়।

🔎 কীভাবে তল্লাশি করবেন?

১️। মূল দলিল থাকলে
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর দলিলের শেষ পৃষ্ঠায় সাধারণত উল্লেখ থাকে—
• দলিলটি কত সালের
• দলিল নম্বর
• বালাম বইয়ের নম্বর
• কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠায় নকল করা হয়েছে

এই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল/সার্টিফাইড কপি সংগ্রহ করা সহজ হয়।

২️। মূল দলিল না থাকলে
তাহলেও খোঁজ নেওয়া সম্ভব। সাধারণত প্রয়োজন হতে পারে—
🔹 দলিলদাতা/বিক্রেতার নাম
🔹 গ্রহীতা/ক্রেতার নাম
🔹 মৌজার নাম
🔹 দাগ নম্বর
🔹 সম্ভাব্য রেজিস্ট্রেশনের সাল

এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের সূচিবহি (Index) ও রেজিস্টার বইয়ে তল্লাশি করা যায়।

📄 সার্টিফাইড কপি কীভাবে পাবেন?

রেজিস্ট্রেশন রেকর্ডে দলিলের তথ্য পাওয়া গেলে নির্ধারিত ফি প্রদান করে সংশ্লিষ্ট অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি (নকল) সংগ্রহ করা যেতে পারে।

⚠️ মনে রাখবেন: রেজিস্ট্রি অফিসে কোনো দলিলের রেকর্ড পাওয়া গেছে এটি দলিলটি নিবন্ধিত হওয়ার রেকর্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ। তবে শুধু রেজিস্ট্রেশন রেকর্ড পাওয়াই জমির চূড়ান্ত মালিকানা বা দলিলের বৈধতার পূর্ণাঙ্গ প্রমাণ নয়। প্রয়োজনে খতিয়ান, পূর্ববর্তী দলিল, নামজারি ও অন্যান্য কাগজপত্রও যাচাই করা প্রয়োজন।

আইনি তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন

পুরোনো দলিল নিয়ে সন্দেহ থাকলে শুধু ফটোকপি বা মৌখিক তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে তল্লাশি করে রেকর্ড যাচাই করুন এবং প্রয়োজন হলে সার্টিফাইড কপি সংগ্রহ করুন।

Ukil — আপনার আইনি সমাধান

#দলিল #জমিরদলিল #দলিলেরনকল #তল্লাশি #সাবরেজিস্ট্রিঅফিস #জমিজমা #ভূমিআইন

সরকারি ভূমি সেবা এখন হাতের মুঠোয় 😍জমিজমা সংক্রান্ত কাজ মানেই কি অফিসে অফিসে ঘোরাঘুরি, দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি?এই ধারণা...
27/09/2026

সরকারি ভূমি সেবা এখন হাতের মুঠোয় 😍

জমিজমা সংক্রান্ত কাজ মানেই কি অফিসে অফিসে ঘোরাঘুরি, দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি?
এই ধারণা বদলে দিতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে চালু রয়েছে জাতীয় ভূমি সেবা হটলাইন ১৬১২২।

দেশের যেকোনো প্রান্ত থেকে ফোন করে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে জানতে পারেন।

১৬১২২-এ কল করে কী জানতে পারবেন?
✅ভূমি উন্নয়ন কর
✅ ই-নামজারি
✅ খতিয়ান (পর্চা)
✅ জমির ম্যাপ
✅ ভূমি বিষয়ক পরামর্শ
✅ ভূমি সংক্রান্ত অভিযোগ

🇧🇩 বাংলাদেশ থেকে: ১৬১২২ নম্বরে সরাসরি কল করুন।
🌍 বিদেশ থেকে: +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে যোগাযোগ করুন।

ভূমি সংক্রান্ত কোনো তথ্য বা সেবার প্রয়োজন হলে বিভ্রান্ত না হয়ে সরকারি ভূমি সেবা হটলাইন ১৬১২২-এ যোগাযোগ করুন।

সচেতন হোন, সঠিক তথ্য জানুন এবং ডিজিটাল ভূমি সেবার সুবিধা নিন।

📌 নোট: ১৬১২২ একটি সরকারি ভূমি সেবা হটলাইন; এটি Ukil-এর কোনো যোগাযোগ নম্বর নয়।

#উকিল #ভূমিসেবা #১৬১২২ #ভূমি_সেবা

A New Milestone in Ukil’s Journey! ⚖️🚀We are excited to share that Ukil has received BDT 1,00,000/- in seed funding thro...
21/09/2026

A New Milestone in Ukil’s Journey! ⚖️🚀

We are excited to share that Ukil has received BDT 1,00,000/- in seed funding through the University Innovation Hub Programme (UIHP)! ❤️

This achievement is a meaningful step forward in our journey to develop innovative, technology-driven solutions for the legal sector in Bangladesh. At Ukil, we believe that technology can play an important role in making legal support more accessible, simplifying legal processes, and helping people connect with legal professionals more efficiently.

Our vision is to build a legal-tech platform that supports individuals in navigating legal services, accessing legal information, and managing their legal needs with greater clarity and convenience. Through Ukil, we aim to contribute to the development of a more inclusive and digitally empowered legal support ecosystem.

We are deeply grateful to the University Innovation Hub Programme (UIHP) for believing in our idea and supporting our entrepreneurial journey. This funding will encourage us to continue improving our platform, exploring innovative solutions, and working toward our long-term vision.

A special thank you to our dedicated team members, mentors, and interns for their hard work, guidance, and continuous support. This milestone belongs to everyone who has contributed to Ukil’s journey. ❤️

Our journey has only just begun, and there is still much to learn, build, and achieve. With passion, collaboration, and determination, we look forward to taking Ukil to new heights.

Ukil- Talk to Advocate

31/08/2026

চিঠি না দাও অন্তত
লিগ্যাল নোটিশ দিও 🤦

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমন মানবজাতির জন্য ছিল শান্তি, মানবতা, ন্যায়, সহমর্মিতা ও সুন্দর চরিত্রের এক অনন্য বার্তা।উনা...
25/08/2026

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আগমন মানবজাতির জন্য ছিল শান্তি, মানবতা, ন্যায়, সহমর্মিতা ও সুন্দর চরিত্রের এক অনন্য বার্তা।

উনার জীবন ও আদর্শ আমাদের শেখায়
ন্যায় প্রতিষ্ঠা করতে, অন্যের অধিকারকে সম্মান করতে, মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য ছড়িয়ে দিতে।

Address

House 15, Road 17, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when উকিল-Ukil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share