Sublime Legal

Sublime Legal Trusted Business & Legal Consultancy in Bangladesh. Helping individuals and businesses with registration, compliance, licensing, and legal solutions.

Income Tax Return Filing – Frequently Asked Questions (FAQ)❓ 1. কারা আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য?যাদের ক্ষেত্রে আয়কর আ...
06/08/2026

Income Tax Return Filing – Frequently Asked Questions (FAQ)

❓ 1. কারা আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য?
যাদের ক্ষেত্রে আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক, অথবা যাদের TIN রয়েছে এবং আইনের প্রযোজ্য শর্ত পূরণ করেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হয়।

❓ 2. আমার কর (Tax) না থাকলেও কি রিটার্ন জমা দিতে হবে?

অনেক ক্ষেত্রে হ্যাঁ। কর পরিশোধের প্রয়োজন না থাকলেও আইন অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক হতে পারে।

❓3. রিটার্ন দাখিল করতে কী কী কাগজপত্র লাগে?

সাধারণত প্রয়োজন হতে পারে:
✅ e-TIN
✅ NID/Passport
✅ Salary Certificate (যদি চাকরিজীবী হন)
✅ ব্যাংক স্টেটমেন্ট
✅ সঞ্চয়পত্র/FDR-এর তথ্য
✅ সম্পদ ও দায়ের তথ্য (যদি প্রযোজ্য হয়)
✅ অন্যান্য আয়ের তথ্য

❓ 4. রিটার্ন কি অনলাইনে জমা দেওয়া যায়?

হ্যাঁ। যোগ্য করদাতারা NBR-এর e-Return সিস্টেমের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে পারেন।

❓ 5. রিটার্ন প্রস্তুত করতে কত সময় লাগে?
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পূর্ণ থাকলে সাধারণত ১–৩ কার্যদিবসের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব (জটিলতার উপর নির্ভর করে)।

❓ 6. আপনারা কী কী সেবা প্রদান করেন?
✔️ Income Tax Return Preparation
✔️ e-Return Submission
✔️ Tax Computation
✔️ Asset & Liability Statement Preparation
✔️ Professional Consultation

❓ 7. আমি কি ঢাকার বাইরে থেকেও সেবা নিতে পারি?
অবশ্যই। বাংলাদেশের যেকোনো স্থান থেকে অনলাইনে আমাদের সেবা গ্রহণ করতে পারেন।

📩 আপনার Income Tax Return নিয়ে কোনো প্রশ্ন আছে?
ইনবক্স করুন অথবা WhatsApp-এ যোগাযোগ করুন।

**Sublime Legal**
⚖️ Professional Legal & Tax Services
Email: [email protected]
WhatsApp: 01303-577894
#আয়কর #ই-রিটার্ন

27/07/2026

২০২৬–২৭ করবর্ষের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলে প্রয়োজন পেশাদার সহায়তা?
আমরা প্রদান করছি দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য ট্যাক্স সেবা।
📱 WhatsApp: +8801303577894
#আয়কর

২০২৬-২৭ করবর্ষ: কারা আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য এবং নতুন করমুক্ত আয়সীমা কতসম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া অর্থ বিল ২০...
26/07/2026

২০২৬-২৭ করবর্ষ: কারা আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য এবং নতুন করমুক্ত আয়সীমা কত

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া অর্থ বিল ২০২৬-এর মাধ্যমে ব্যক্তি করদাতাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
পেশাজীবীদের জন্য এই তথ্যগুলো জেনে রাখা জরুরি।

রিটার্ন জমা কাদের জন্য বাধ্যতামূলক:

আয়কর আইন অনুযায়ী, নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন জমা আইনগতভাবে বাধ্যতামূলক —
→ মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে
→ পূর্ববর্তী তিন বছরের যেকোনো এক বছরে কর নির্ধারণ হয়ে থাকলে
→ কোনো ফার্মের অংশীদার হলে
→ কোম্পানির শেয়ারহোল্ডার-ডিরেক্টর বা শেয়ারহোল্ডার-কর্মচারী হলে
→ ব্যবসা বা পেশায় নির্বাহী/ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী হলে
→ সাধারণভাবে, কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া প্রায় সকল TIN ধারীর জন্যই

রিটার্ন জমা প্রযোজ্য

অর্থ আইন-২০২৬ অনুযায়ী নতুন করমুক্ত আয়সীমা:

করদাতার শ্রেণি এবং করমুক্ত সীমা

সাধারণ পুরুষ করদাতা ৪,০০,০০০ টাকা
নারী / ৬৫+ বয়সী ৪,৫০,০০০ টাকা
তৃতীয় লিঙ্গ / প্রতিবন্ধী ৫,২৫,০০০ টাকা
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা / জুলাই যোদ্ধা ৫,৫০,০০০ টাকা

করমুক্ত সীমা অতিক্রমের পর করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হার:

প্রথম ৩ লাখে ১০%,
পরবর্তী ৪ লাখে ১৫%,
পরবর্তী ৫ লাখে ২০%,
পরবর্তী ২০ লাখে ২৫%,
এবং অবশিষ্ট আয়ে ৩০%

অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তন:

→ সারাদেশে অবস্থানভেদে পার্থক্য তুলে দিয়ে ন্যূনতম কর একীভূত করা হয়েছে — সাধারণ করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য ৫,০০০ টাকা, নতুন করদাতার জন্য ১,০০০ টাকা

→ Freelancing ও Content Creation থেকে অর্জিত আয় এখন ষষ্ঠ তফসিলভুক্ত করমুক্ত আয়

→ রিটার্ন দাখিলের সময়সীমা এখন ৪টি কোয়ার্টারে বিভক্ত, প্রতিটি কোয়ার্টারের জন্য পৃথক প্রণোদনা ও জরিমানার বিধান

একজন পেশাজীবী হিসেবে নিজের করদাতা শ্রেণি ও প্রযোজ্য সীমা আগে থেকে জেনে রাখলে রিটার্ন প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়।

এনবিআরের e-Return সেবা চালু: করবর্ষ ২০২৬–২০২৭জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের জন্য করবর্ষ ২০২৬–২০২৭-এর e-R...
22/07/2026

এনবিআরের e-Return সেবা চালু: করবর্ষ ২০২৬–২০২৭

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের জন্য করবর্ষ ২০২৬–২০২৭-এর e-Return দাখিলের সুবিধা চালু করেছে।

**গুরুত্বপূর্ণ তথ্য:**
✅ এখন থেকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
✅ এই রিটার্নে **আয়বর্ষ ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬** পর্যন্ত অর্জিত আয় প্রদর্শন করতে হবে।
✅ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত থাকলে ঘরে বসেই e-Return দাখিল করা সম্ভব।

📌 অনেকেই "করবর্ষ" এবং "আয়বর্ষ" নিয়ে বিভ্রান্ত হন। মনে রাখবেন—
"করবর্ষ ২০২৬–২০২৭ = আয়বর্ষ ১ জুলাই ২০২৫ – ৩০ জুন ২০২৬"

বিস্তারিত জানতে সংবাদটি পড়ুন:
https://www.tbsnews.net/nbr/nbr-launches-e-return-service-individual-taxpayers-fy2026-27-1494651

From the 2026-27 tax year, individual taxpayers who submit their returns between July and September will receive a 5% incentive on net tax payable, capped at Tk25,000

📌 আয়কর রিটার্ন কেন জমা দেবেন? জেনে নিন সহজ ভাষায় অনেক বেসরকারি চাকুরীজীবীর মনে একটা প্রশ্ন থাকে "আমার তো ট্যাক্স কাটাই...
17/07/2026

📌 আয়কর রিটার্ন কেন জমা দেবেন? জেনে নিন সহজ ভাষায়

অনেক বেসরকারি চাকুরীজীবীর মনে একটা প্রশ্ন থাকে "আমার তো ট্যাক্স কাটাই হয়, তাহলে রিটার্ন জমা দেওয়া কি জরুরি?"

উত্তর হলো, হ্যাঁ। আয়কর রিটার্ন শুধু ট্যাক্স পরিশোধের প্রমাণ নয়, এটি আপনার একটি গুরুত্বপূর্ণ আর্থিক ডকুমেন্টও।

✅ কেন রিটার্ন জমা দেওয়া জরুরি:

* ব্যাংক লোন, ক্রেডিট কার্ড বা ভিসা প্রসেসিংয়ে TIN সার্টিফিকেট ও রিটার্ন কপি প্রায়ই লাগে।

*নির্দিষ্ট আয়ের ঊর্ধ্বে থাকা করদাতাদের জন্য রিটার্ন জমা আইনগতভাবে বাধ্যতামূলক।

*সময়মতো জমা না দিলে জরিমানা ও সুদ গুনতে হতে পারে।
নিয়মিত রিটার্ন থাকলে ভবিষ্যতে যেকোনো সরকারি/বেসরকারি সেবা নিতে সুবিধা হয়।

প্রতি বছর সময়মতো রিটার্ন জমা দেওয়াটা একটা ভালো আর্থিক অভ্যাস, এতে ঝামেলাও কম হয়, জরিমানাও এড়ানো যায়।

পোর্টাল ওপেন হলে রিটার্ণ জমা দিতে পারবেন, আপাতত আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন! 📁

#আয়কর #ট্যাক্সরিটার্ন #বাংলাদেশ

📢 আপনার ট্রেড লাইসেন্স কি নবায়ন করা হয়েছে?ট্রেড লাইসেন্স একটি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ আইনগত নথি। সময়মতো নবায়ন না...
16/07/2026

📢 আপনার ট্রেড লাইসেন্স কি নবায়ন করা হয়েছে?

ট্রেড লাইসেন্স একটি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ আইনগত নথি। সময়মতো নবায়ন না করলে বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যক্রমে জটিলতার সম্মুখীন হতে পারেন।

Sublime Legal আপনার ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে করে সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত।

✅ ট্রেড লাইসেন্স নবায়ন
✅ নতুন ট্রেড লাইসেন্স আবেদন
✅ প্রয়োজনীয় ডকুমেন্টে সহায়তা
✅ দ্রুত প্রসেসিং
✅ অভিজ্ঞ টিমের সহযোগিতা

* শুধুমাত্র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার জন্য প্রযোজ্য।

আপনার ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে আজই যোগাযোগ করুন।

📱 WhatsApp: 01303-577894
🌐 Website: www.sublime-legal.com
🌐 Blog: www.sublimelegalbd.com

Sublime Legal
Legal & Business Consultancy

Using the Eid vacation, I Completed the Personal Finance Essentials course offered by McGill University, focusing on cor...
29/03/2026

Using the Eid vacation, I Completed the Personal Finance Essentials course offered by McGill University, focusing on core financial literacy and wealth-building principles.

The program covered key areas including budgeting and savings, time value of money, debt and credit management, and investment fundamentals. It also provided practical insights into retirement planning, real estate decisions, EGS, Cryptocurrency and behavioural finance, enabling informed and strategic financial decision-making.

This course has strengthened my ability to analyze financial matters with greater clarity and discipline, complementing my legal background in advising both myself and clients on financial planning and investment-related decisions.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sublime Legal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share