30/05/2026
একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়া থেকে শুরু করে চূড়ান্তভাবে ফাঁসি কার্যকর করা পর্যন্ত আইনকে মোট ৩৪টি অত্যন্ত সংবেদনশীল ও বাধ্যতামূলক ধাপ পার হতে হয়। আসুন জেনে নেওয়া যাক সেই আইনি প্রক্রিয়াগুলো:
১ম পর্যায়: অপরাধ সংঘটন ও পুলিশি তদন্ত
১। ঘটনা বা অপরাধ সংঘটন
২। সুরতহাল প্রতিবেদন (Inquest Report)
৩। মামলা দায়ের (FIR/অভিযোগ)
৪। আসামি গ্রেপ্তার
৫। আসামির দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি (১৬৪ ধারা)
৬। ময়নাতদন্ত প্রতিবেদন (Post-Mortem Report)
৭। ডিএনএ প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)
৮। ঘটনাস্থল পরিদর্শন
৯। আলামত সংগ্রহ
১০। জব্দ-তালিকা প্রস্তুত
১১। খসড়া মানচিত্র তৈরি
১২। খসড়া মানচিত্রের সূচি
১৩। খসড়া মানচিত্রের সূচির ব্যাখ্যা
১৪। ১৬১ ধারায় সাক্ষীদের জবানবন্দি গ্রহণ
১৫। ১৭০(২) ধারার মুচলেকা
১৬। চূড়ান্ত পুলিশি তদন্ত প্রতিবেদন (চার্জশিট/ফাইনাল রিপোর্ট)
২য় পর্যায়: বিচারিক আদালতের কার্যক্রম
১৭। আদালতের মাধ্যমে অপরাধ আমলে গ্রহণ (Cognizance)
১৮। অভিযোগ বা চার্জ গঠন
১৯। রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি গ্রহণ
২০। আসামিপক্ষ কর্তৃক সাক্ষীর জেরা (Cross-examination)
২১। উভয়পক্ষের যুক্তিতর্ক (Argument)
২২। সাজার চূড়ান্ত রায় (Judgement)
৩য় পর্যায়: উচ্চ আদালতের দীর্ঘ লড়াই (হাইকোর্ট বিভাগ)
২৩। ডেথ রেফারেন্স ও হাইকোর্টে আপিল দায়ের
২৪। হাইকোর্ট বিভাগে আপিলের শুনানি
২৫। হাইকোর্টের রায়ে সাজা বহাল রাখা
৪র্থ পর্যায়: সর্বোচ্চ আদালতের চূড়ান্ত যাচাই (আপিল বিভাগ)
২৬। আপিল বিভাগে লিভ টু আপিল বা আপিল দায়ের
২৭। আপিল বিভাগে শুনানি গ্রহণ
২৮। আপিল বিভাগের রায়েও সাজা বহাল থাকা
৫ম পর্যায়: আইনি শেষ সুযোগ (রিভিউ)
২৯। আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন
৩০। আপিল বিভাগে রিভিউ'র শুনানি
৩১। রিভিউ'র রায়েও সাজা বহাল থাকা
৬ষ্ঠ ও চূড়ান্ত পর্যায়: সাংবিধানিক অধিকার ও রায় কার্যকর
৩২। মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা বা সাজা মওকুফের প্রার্থনা
৩৩। রাষ্ট্রপতি কর্তৃক সেই মওকুফের প্রার্থনা নামঞ্জুর হওয়া
৩৪। এরপর, হ্যাঁ... ঠিক এরপরই কেবল কারা কর্তৃপক্ষ কর্তৃক রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়।
আমাদের দেশে অনেক সময় দেখা যায় সাধারণ মামলায় এই ধাপগুলো পার হতে বছরের পর বছর সময় লেগে যায়,,তবে কিছু আলোচিত বা স্পর্শকাতর মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার আদালতের মাধ্যমে তুলনামূলক অনেক কম সময়েও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে দেখা যায়। আইনের মূল কথাই হলো—"শত অপরাধী পার পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন সাজা না পায়।" আর এই নীতি বজায় রাখতেই প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে পার হতে হয়।
করনীয় কি?
ফৌজদারি মামলার ক্ষেত্রে মামলার প্রাথমিক ধাপগুলো (যেমন: এজাহার, সুরতহাল ও জব্দ তালিকা) অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের এই দীর্ঘ যাত্রায় সঠিক সময়ে সঠিক আইনি পদক্ষেপ না নিলে অনেক সময় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই যেকোনো অপরাধের সম্মুখীন হলে আবেগ তাড়িত না হয়ে, প্রথম ধাপ থেকেই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত।
(কপি)।
#আইনীপরামর্শ #আইনসেবা