11/08/2026
📢 অফিসিয়াল নাম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম।
আমাদের সম্মানিত সকল ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়িক সহযোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Civil Aviation-এর লাইসেন্সিং সংক্রান্ত প্রক্রিয়ায় পূর্বের অফিসের নামটি অনুমোদনযোগ্য না হওয়ায়, ভবিষ্যতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও প্রয়োজনীয় লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
✈️ আমাদের নতুন অফিসিয়াল নাম
MIAJI SKY CONNECT
এখন থেকে আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল পরিচয়, যোগাযোগ ও সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রমে “MIAJI SKY CONNECT” নামটি ব্যবহার করা হবে।
এটি শুধুমাত্র নাম ও ব্র্যান্ড পরিচয়ের পরিবর্তন। আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আস্থা, প্রতিশ্রুতি ও সেবার ধারাবাহিকতা আগের মতোই থাকবে।
নতুন নাম, নতুন পরিচয় এবং নতুন উদ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমাদের এই নতুন পথচলার অনুপ্রেরণা।
সকলকে অনুরোধ করছি—আজ থেকে আমাদের নতুন নামটি মনে রাখুন এবং পরিচিতদেরও অবগত করুন।
MIAJI SKY CONNECT
Your Trust, Our Commitment. 🤝❤️