01/05/2026
আমার husband আমি জব করি জেনেই বিয়ে করেছে বিয়ের আগে থেকেই আমি জব করতাম,
আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে environmental science এ পড়াশোনা করেছি।বিয়ের আগে আমার স্বামী আমার মা কে এটা আশ্বস্ত করে যে আমি জব করব বিয়ের পরেও এতে তার কোনো বাধা থাকবে না
এখন এক বছর পর সে আমাকে কিছুতেই জব করতে দিবে না, একটা ইন্টারভিউ তে এটেন্ড করতে যাওয়া নিয়ে সে সবার কাছে( আমার বাবা, তার বাবা) আমার নামে বিচার দেয় যে সে আমাকে আটকাতে পারছে না, আমি জব করবোই এমন।
সে আমাকে আমার চেহারা স্বাস্থ্য নিয়েও বিভিন্ন সময় judge করেছে বিয়ের পর থেকে, সে আমাকে নিয়ে সন্তুষ্ট না।
অসম্মানজনক কথা বলে ছোট করেছে
তাই আমি তার জন্য সব ছেড়ে দিতেও ভরসা পাচ্ছি না।
আমি তাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি, সেও প্রাইভেট ব্যাংকে জব করে, তার বেতন ২৬০০০ যেটা আমাদের ভালোভাবে সংসার চলে না। তার আয় কম বলে সে বাচ্চা নিতেও আগ্রহী না।
আমি এব্যাপারটা কিভাবে সমাধান করতে পারি
আমাকে প্লিজ সাজেশন দিন।
👨⚖️ আইন,সাইবার অপরাধ,নির্যাতন,জমি-সমস্যা, ডিপ্রেশন এবং মন–সংক্রান্ত যে কোনো প্রশ্ন পাঠক পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানো যাবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।(সাবজেক্ট হিসেবে লিখুন ‘ #পরামর্শ চাই’ নাম ও ঠিকানা গোপন রেখে পোস্ট করা হবে)