24/06/2026
২০২৫-২০২৬ অর্থবছরে কর রেয়াত (Tax Rebate) পেতে চাইলে আগামী ৩০ শে জুন, ২০২৬-এর মধ্যেই আপনাকে বিনিয়োগ সম্পন্ন করতে হবে।
৩০ জুনের পর বিনিয়োগ করলে এই অর্থবছরে আর রেয়াত পাওয়ার কোনো সুযোগ থাকবে না।
আপনার কর রেয়াতের পরিমাণ আপনার মোট করযোগ্য আয়ের ৩% অথবা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা।
অনুমোদিত বিনিয়োগের প্রধান খাতসমূহ (Eligible Investments)
সব খাতে বিনিয়োগ করলেই কর রেয়াত পাওয়া যায় না। প্রধান প্রধান অনুমোদিত খাতগুলো হলো:
** সঞ্চয়পত্র: সরকারি সঞ্চয়পত্র ক্রয় (আইন অনুযায়ী নির্দিষ্ট সীমা পর্যন্ত)।
** ডিপিএস (DPS): ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস বা পেনশন স্কিম জমা।
** জীবন বীমা (Life Insurance): নিজের বা স্ত্রীর নামে জীবন বীমার প্রিমিয়াম (যা মূল বিমা অঙ্কের ১০% এর বেশি হবে না)।
** শেয়ার বাজার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ।
** সরকারি বন্ড: বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগ।
** ভবিষ্য তহবিল (Provident Fund): সরকারি প্রভিডেন্ট ফান্ড বা স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কর্মকর্তা ও কর্মচারীর নিজস্ব অবদান।
** অনুমোদিত দান: যাকাত তহবিল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, বা এনবিআর (NBR) কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য সংস্থায় দান।
আইন মেনে সঠিক খাতে বিনিয়োগ করুন, আপনার কষ্টার্জিত টাকা সাশ্রয় করুন।