Adv. Abdullah-Al-Faruk

Adv. Abdullah-Al-Faruk Laws are spider webs through which the big flies pass and the little ones get caught.

খুব জরুরী!  সবাই জানা দরকার।আইনজীবী ছাড়া কেউ কোন মামলা রিসিভ করতে পারবেন না। মহুরি,জুনিয়র আইনজীবী কেউ যদি মামলা রিসিভ কর...
05/10/2025

খুব জরুরী! সবাই জানা দরকার।
আইনজীবী ছাড়া কেউ কোন মামলা রিসিভ করতে পারবেন না।
মহুরি,জুনিয়র আইনজীবী কেউ যদি মামলা রিসিভ করে ৬ মাসের জেল এর বিধান করা হয়েছে।

ব‍্যারিস্টার আব্দুর রাজ্জাক স‍্যারের সালাতুল জানাজা পারিবারিক সিদ্ধান্তক্রমে আজ বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগাম...
04/05/2025

ব‍্যারিস্টার আব্দুর রাজ্জাক স‍্যারের সালাতুল জানাজা পারিবারিক সিদ্ধান্তক্রমে আজ বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল সকাল ১১.০০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

বিজ্ঞ CMM  আদালত,ঢাকার আমলী অধিক্ষেত্র ও দায়িত্ব বন্টন -৩০/৪/২৫ ইং।
04/05/2025

বিজ্ঞ CMM আদালত,ঢাকার আমলী অধিক্ষেত্র ও দায়িত্ব বন্টন -৩০/৪/২৫ ইং।

২০ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্ট এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ :বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ...
03/05/2025

২০ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্ট এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এ রায় ঘোষণা করেছিলেন।

Ad Abdullah Al Faruk

02/05/2025

#বারকাউন্সিল_লিখিত_পরীক্ষার_জন্য_কোন_বই_সেরা

শুভ সকাল প্রিয় আইন শিক্ষার্থী ভাই ও বোনেরা।
রিটেন পরীক্ষার্থীদের অনেকেই প্রশ্ন করছেন যে, রিটেনের জন্য কোন বই ভালো হবে বা বেয়ার এক্ট এর পাশাপাশি একটি ভালো বই সাজেস্ট করুন। দেখুন আপনারা যারা MCQ পাশ করেছেন তারা সবাই যোগ্যতার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যে। আপনাদের সবার নিজস্ব কৌশল আছে পড়াশোনার। তারপরও যারা গাইডলাইন চেয়ে প্রশ্ন করেন জানতে চান বা সাজেশন চাচ্ছেন কোন বই ভালো, কোন বই আপনার এই মহাসমুদ্রের যাত্রা পথে একমাত্র ভেলা হিসেবে কাজ করবে, তাদের জন্য আমার আজকের এই ব্যাক্তিগত কৌশল ও অভিজ্ঞতা শেয়ার করলাম।
আমি বেয়ার এক্ট এর পাশাপাশি ৩টি গাইড বই সাথে রেখেছিলাম। এটা করেছিলাম জাস্ট আত্ম সন্তুষ্টির জন্য। আমার উদ্দেশ্য ছিল তিনটা বই কম্পেয়ার করবো এরপর যেটা সহজ, মানসম্মত আর মনে রাখতে আমার জন্য ভালো সেইটা পড়বো। মজার বিষয় হলো কম্পেয়ার করার উদ্দেশ্যে সেইম কোশ্চেন একই সময় তিনটা বই থেকেই পড়ি। ধৈর্য্য সহকারে এভাবে টানা দুইদিন ধরে পড়ার পড় খেয়াল করে দেখি, দুনিয়াদাড়ি ভুলে খুব মনোযোগ দিয়ে কম্পেয়ার করে বেস্ট উত্তর বের করতে গিয়ে যে পড়া গুলো পড়েছি তার সবই প্রায় স্পষ্ট মনে আছে, অভাবনীয় ভাবে সব মনে আছে। সেই সাথে আরও একটা বিষয় লক্ষ্য করেছি তা হলো একই গাইডে সব বিষয়ে উত্তর ভালো থাকে না। সাথে সাথেই ডিসিশন নিয়ে নিই কোন গাইড থেকে কোন বিষয়ে বারবার রিভিশন দিব, হাইলাইটার দিয়ে মার্ক করে ফেলেছি এবং একটা ডায়েরিতে নোট করেছিলাম কোন প্রশ্ন কোন বই থেকে বা কোন সাব্জেক্টি কোথা থেকে পড়বো এবং সে অনুযায়ী পরীক্ষার আগ পর্যন্ত চর্চা করেছি। এতে সম্পুর্ন প্রস্তুতি সম্পন্নকরণে আমার তেমন বেগ পেতে হয়নি।
তাই আমার মতামত হলো:-
কমপক্ষে ২/৩ টি লিখিত বই সাথে রাখা ভালো। আপনি বইয়ের দোকানে গিয়ে নিজে কয়েকটি লেখক এর বই সময় নিয়ে দেখে যেটার লেখার ধরন, উত্তর গুলো আপনার কাছে ভালো লাগবে সহজ মনে হবে সে রকম দুইটা বই কিনতে পারেন। খেয়াল করে দেখবেন অনেকে আপনাকে অনেক ভালো লেখকের বই সাজেস্ট করবে, যেটি কিনা বাজারের বেস্ট সেলার বই, সবার দেখাদেখি আপনিও সেই বই কিনলেন কিন্তু আপনার কাছে অনেক কঠিন লাগলো আপনি কিন্তু দ্রুত প্রিপারেশন নিতে পারবেন না, পড়া মেমোরাইজ করতে অনেক সময় লাগতেছে ফলে আপনি অন্যদের থেকে প্রিপারেশন এর ক্ষেত্রে একটু একটু করে পিছিয়ে যাচ্ছেন। তাই আমার সাজেশন থাকবে, মূল আইনের পাশাপাশি গাইড বই যদি পড়তেই হয় তো এমন ২/৩ টা গাইড বই রাখুন যেন আপনি আপনার প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
আমি শুধু আমার অভিজ্ঞতা ও পড়ার টেকনিক শেয়ার করেছি। এগুলো মানা কারোর জন্যই ম্যান্ডাটরি নয়। সবার পড়ার নিজস্ব ধরন আলাদা। নিজের মতো করে পড়ুন। অধিক পড়ুন সফলতা আসবে ইনশাআল্লাহ।

01/05/2025

গতকাল আমি বারকাউন্সিলে গিয়েছিলাম হাইকোর্ট ভাইভার রেজাল্ট বিষয়ে জানতে। এনরোলমেন্ট শাখা থেকে বলা হলো রিভিউ এর খাতা দেখা শেষ হয়নাই এখনো। শেষ হলে তাদের ভাইভা নিয়ে একসাথে সবার রেজাল্ট দিবে।
এরপর এভাবে জিজ্ঞেস করলাম যে, শুনতেছি এবছরে নাকি আর একটা আইনজীবী তালিকাভুক্তি MCQ পরীক্ষা নিবে? বল্লো হ্যাঁ হবে আশাকরি।
এখন আমার প্রশ্ন হলো রিভিউ সিস্টেম চালু হওয়ায় কি একই বছর ২ টি এক্সাম নেওয়া সম্ভব? যারা লিখিত খারাপ করবে তারা কি রিভিউ না করে বসে থাকবে। যেখানে আমরা হাইকোর্ট ভাইভা রেজাল্ট প্রার্থীরা রিভিউ গ্যারাকলে পড়ে এক বছর পার হয়ে গেল রিটেন এক্সাম দেওয়ার, চুড়ান্ত ফলাফল আটকে আছে মাত্র ১৫০/১৮০ রিভিউকারীদের জন্য। সেখানে বার রিটেন এ ১০/১২ হাজার ফেল করলে তাদের কতজন রিভিউ করবে আর কতদিনে সেই খাতা পুনঃ মূল্যায়ন করে সমন্বিত রেজাল্ট দিবে? তাহলে কিভাবে এবছর আর একটা এক্সাম নেওয়া সম্ভব হবে?

30/04/2025

Advocateship enrolment written candidates


রিটেনের জন্য যে বইগুলোতে তুলনামূলক বেশি লেখা ওগুলোই পড়ুন। বড়ো করে পড়ার অনেক বেনিফিট। রিটেনের জন্য যা যা পড়বেন সব কিছু তো হুবহু মুখস্থ করে মাথায় নিয়ে যেতে পারবেন না, সুপারম্যান ছাড়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মনে রাখবেন পরীক্ষায় বসলে একটা চাপ কাজ করে, আপনি যতটুকু পড়বেন ততটুকু লিখতে পারবেন না। অনেক কিছুই ভুলে যাবেন বা স্কিপ করতে হবে সময়ের প্রয়োজনে। অনেক পড়ে ভুলে টুলে গিয়ে যা থাকবে তাই আপনার জ্ঞান। তাই দিয়েই আপনাকে ফাইট করতে হবে। সো যত বড় করে পড়বেন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ততই বাড়বে ফলে আপনি তখন ছোট করে লিখেও মান সম্মত উত্তর করতে পারবেন।
মনে রাখবেন কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ, সহজ প্রস্তুতি কঠিন যুদ্ধ।
আপনাদের জন্য শুভকামনা।

30/04/2025

অর্থ ঋণ জারি মামলা নিয়ে চেম্বারে কাজ করতেছিলাম। জারি মামলার উপর তৃতীয় পক্ষ মিস কেস করে এবং বিগত ধার্য্য তারিখে তার স্বপক্ষে দাখিলীয় ডকুমেন্টসে একটি মেনুয়াল খাজনা খারিজ দাখিলা আমার দৃষ্টি আকর্ষণ করলে ইচ্ছে হলো এবং প্রিপারেশন ছাড়াই প্রথম কোনো আইনি পরামর্শ মূলক ভিডিও আপ্লোড করলাম।

বি:দ্র- আন ইজি ফিল করা এবং কাচুমাচু করার জন্য ক্ষমা প্রার্থী।
আর কুঁ কুঁ.. কুঁকুঁ শব্দের জন্য দু:খিত, ওটা ফ্যানের শব্দ। গরমের কারণে অফ করা হয়নাই।

.সম্মানিত করদাতা, নতুন করবর্ষ ২০২৪-২০২৫ এর র্রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে যেসব পেপারস লাগবে.... #চাকরি/বেতন খাতে আয় হল...
07/09/2024

.
সম্মানিত করদাতা,
নতুন করবর্ষ ২০২৪-২০২৫ এর র্রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে যেসব পেপারস লাগবে....

#চাকরি/বেতন খাতে আয় হলে আয়ের তথ্য :
1. স্যালারি সার্টিফিকেট ;
2. স্যালারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2023 to 30-06-2024);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)

#বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
5. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
6. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
7. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট
8. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
9. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও এর কপি;
10. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
11. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;
#সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
12. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
13. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
14. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
15. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
16. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
17. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
18. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
19. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

মনে রাখবেন, করবর্ষ শেষে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না, বিলম্ব ফি এবং জরিমানা দিতে হবে।

আইনগত তথ্য এবং যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ মামলার কাজে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে সারাদিন। ১৬/৭/২৪
16/07/2024

গুরুত্বপূর্ণ মামলার কাজে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে সারাদিন।
১৬/৭/২৪

Address

Court House Street
Dhaka
100

Telephone

+8801750912683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Abdullah-Al-Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv. Abdullah-Al-Faruk:

Share