29/09/2026
⚖️ পর্নোগ্রাফি আইন নিয়ে জানুন ,নীরবতা নয় আইনের আশ্রয় নিন
“ছবি তো শুধু ছবি, ইনবক্সে পাঠালে কীই-বা হবে?” এমন ধারণা অনেকের মধ্যেই আছে। অথচ একটি ছবি বা ভিডিও কারও অনুমতি ছাড়া ধারণ, সংরক্ষণ, প্রচার বা ব্যবহার করা শুধু নৈতিক অন্যায় নয়; পরিস্থিতি ও কাজের ধরন অনুযায়ী এটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। আইনটি এ ধরনের অপরাধকে আমলযোগ্য (Cognizable) ও অ-জামিনযোগ্য (Non-bailable) হিসেবে নির্ধারণ করেছে।
📌 আইনে কী বলা আছে?
১. অনুমতি ছাড়া ছবি/ভিডিও ধারণ বা পর্নোগ্রাফি তৈরি
কোনো নারী, পুরুষ বা শিশুকে বাধ্য করে, প্রলোভনে বা তার জ্ঞাতে/অজ্ঞাতে পর্নোগ্রাফিক স্থিরচিত্র, ভিডিওচিত্র বা চলচ্চিত্র ধারণ/উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ **৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড** হতে পারে।
২. ইন্টারনেট, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসে সরবরাহ
ইন্টারনেট, ওয়েবসাইট, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া বিক্রি, ভাড়া, বিতরণ, প্রকাশ্যে প্রদর্শন, প্রচার বা নির্দিষ্ট উদ্দেশ্যে সংরক্ষণের ক্ষেত্রেও আইনে শাস্তির বিধান রয়েছে।
৩. ব্ল্যাকমেইল, ভয় দেখানো বা মানহানি
পর্নোগ্রাফির মাধ্যমে কারও সামাজিক বা ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা, ভয় দেখিয়ে অর্থ বা সুবিধা আদায় করা কিংবা মানসিক নির্যাতন করলে সর্বোচ্চ ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।
৪. শিশু পর্নোগ্রাফি আইনে কঠোর শাস্তি
কোনো শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন, বিতরণ, প্রকাশ, বিক্রি, সরবরাহ বা প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।