02/10/2026
*বাবা-মাকে বৃদ্ধাশ্রমে নয়, অবহেলা করলেই জেল!*
যে বাবা-মা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজ তাদেরই খাবার, ওষুধের টাকা জোটে না। এমন হাজারো বাবা-মা লজ্জায় কিছু বলেন না।
কিন্তু আইন আপনার পাশে আছে।
*পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ কি বলে জানেন?*
এই আইন অনুযায়ী সন্তান তার বাবা-মাকে ভরণপোষণ দিতে বাধ্য। ভরণপোষণ মানে শুধু ভাত-কাপড় নয়, এর মানে হলো:
✔️ থাকার নিরাপদ জায়গা
✔️ চিকিৎসার খরচ
✔️ দেখাশোনা ও সম্মান করা
*ভরণপোষণ না দিলে কি হবে?*
১. বাবা-মা সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারবেন, কোনো টাকা লাগবে না।
২. প্রমাণ হলে সন্তানের *১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল।*
৩. যদি সন্তান ইচ্ছে করে বাবা-মাকে আলাদা করে দেয়, তাহলেও একই শাস্তি।
*কোথায় অভিযোগ করবেন?*
আপনার জেলার লিগ্যাল এইড অফিসে, অথবা ইউনিয়ন চেয়ারম্যান / মেয়রের কাছে লিখিত অভিযোগ দিন। তারাই ডেকে এনে মীমাংসা করে দেবেন। মীমাংসা না হলে কোর্ট ব্যবস্থা নেবে।
বাবা-মা বোঝা নয়, তারা আমাদের দায়িত্ব। আইনকে ভয় নয়, বাবা-মাকে ভালোবাসুন।
আপনার আশেপাশে এমন কেউ থাকলে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো একজন অসহায় বাবা-মা তার অধিকার ফিরে পাবে।
এ্যাডভোকেট নাহিদা মনি 🥰