Sumon's Legal Study Centre

Sumon's  Legal Study Centre Advocateship Special Coaching

অ্যাডভোকেট তালিকাভুক্তির এম সি কিউ পরীক্ষার প্রশ্নপত্র। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন।
12/06/2026

অ্যাডভোকেট তালিকাভুক্তির এম সি কিউ পরীক্ষার প্রশ্নপত্র। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন।

প্রিয় তুখোড় যোদ্ধাগণ,আগামীকালের স্বপ্নের এম সি কিউ পরীক্ষায় ভালো করার জন্য শুধু প্রস্তুতি নয়, মানসিক স্থিরতা, আত্মবিশ্বা...
11/06/2026

প্রিয় তুখোড় যোদ্ধাগণ,
আগামীকালের স্বপ্নের এম সি কিউ পরীক্ষায় ভালো করার জন্য শুধু প্রস্তুতি নয়, মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস এবং টাইম ম্যানেজমেন্ট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📢 বিশেষভাবে মনে রাখবেন, অনেক সময় নার্ভাসনেসই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মাথা ঠান্ডা রাখতে পারলে এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেই আগামীকাল পাস ইনশাআল্লাহ।

১. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
• আজ রাতে অবশ্যই ১১ঃ০০ ঘটিকার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন।
• শেষ মুহূর্তে অতিরিক্ত রিভিশন দেওয়ার চেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া বেশি গুরুত্বপূর্ণ।
• শেষ রাতে ফজরের পূর্বে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। এতে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
২. আল্লাহর উপর ভরসা রেখে বের হোন
• বাসা থেকে বের হওয়ার পূর্বে ব্রেকফাস্ট মাস্ট। খালি পেটে বুদ্ধি কম সাপ্লাই দেয়।
• আল্লাহর কাছে সাহায্য ও সফলতার জন্য দোয়া করুন।
• ইতিবাচক মনোভাব নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিন।
৩. সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান
• এমনভাবে বের হোন যেন পরীক্ষাকেন্দ্রে অন্তত ৪০ মিনিট পূর্বে পৌঁছাতে পারেন।
• দেরি হওয়ার চিন্তা বা তাড়াহুড়া আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে।
• পরীক্ষা শুরুর আগ পর্যন্ত নিজেকে শান্ত ও স্থির রাখুন। দরুদপাঠ, অন্য কোন দু'আ যেমন- রাব্বি জিদনী ইলমা পড়তে পারেন। মাথায় টেনশন কম কাজ করবে।
• মনে রাখবেন, এটি শুধু জ্ঞানের নয়, মাথা ঠান্ডা রাখারও পরীক্ষা।
৪. হলে প্রবেশের পর দোয়া পড়ুন
• পরীক্ষার হলে প্রবেশের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে পারেন এবং নিজের উপর আস্থা রাখুন। এতে নার্ভাসনেস কমতে পারে।
৫. প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সতর্ক থাকুন
• শুরুতেই ২ মিনিট সময় নিয়ে প্রশ্নপত্রের নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ুন। উত্তরপত্রের সেট কোড এবং প্রশ্নপত্রের সেট কোড মিলিয়ে নিবেন।
• নাম, রোল নম্বর, স্বাক্ষর ও অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করুন।
• অপ্রয়োজনীয় কাটাকাটি বা ভুল এড়িয়ে চলুন।
৬. পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখুন
• পরীক্ষার হলে এমন কোনো আচরণ করবেন না যা অসদুপায় বা নিয়মভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। সাইলেন্ট এক্সপেল হওয়ার মত আচরণ থেকে বিরত থাকবেন।
• নিজের কাজ নিজে করুন এবং পরীক্ষার পরিবেশের প্রতি সম্মান দেখান।
৭. টাইম ম্যানেজমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিন
• সময়ের সঠিক ব্যবহারই MCQ পরীক্ষার অন্যতম চাবিকাঠি।
• প্রশ্ন ১ থেকে ১০০ পর্যন্ত ওয়ান বাই ওয়ান অগ্রসর হবেন অথবা আপনি যে পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতি অনুসরণ করুন।
• প্রতিটি প্রশ্নের চারটি অপশন ভালোভাবে পড়ে তারপর উত্তর নির্বাচন করুন।
• একটি প্রশ্নে অতিরিক্ত সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নে এগিয়ে যান।
• মনস্থির রাখুন সর্বোচ্চ ৮৫-৯০ টি প্রশ্নের উত্তর দানের জন্য, যাহা ৭৫ এর কম না হওয়াই উত্তম।
৮. নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন
• “পারব না”, “ভুল হয়ে যাবে”, “প্রস্তুতি কম হয়েছে”—এ ধরনের চিন্তা একদম করা যাবেনা। প্রশ্ন সহজ হবে।
• পরীক্ষার হলে আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি।
৯. শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখুন
• OMR শিট জমা দেওয়ার আগে রোল নম্বর, এবং উত্তরগুলো একবার দেখে নিন।
• সময় থাকলে অনুত্তরিত প্রশ্ন আছে কি না যাচাই করুন।
পরিশেষে বলব, আল্লাহর উপর ভরসা রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করুন। সফলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।

আল্লাহ পাক সবার পরীক্ষা সহজ করে দিন, মনকে প্রশান্ত রাখুন এবং সবাইকে প্রত্যাশিত সফলতা দান করুন, আমিন।

Seat plan
10/06/2026

Seat plan

07/06/2026
27/05/2026

Wishing You a Blessed Eid-ul-Adha.
May this holy occasion strengthen our faith, spread kindness, and bring joy to every home.
Eid Mubarak to you and your family.

এনরোলমেন্ট এম সি কিউ পরীক্ষা আগামী ১২/৬/২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে।
13/05/2026

এনরোলমেন্ট এম সি কিউ পরীক্ষা আগামী ১২/৬/২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে।

HCD Written 3rd Examiner's Result.
07/05/2026

HCD Written 3rd Examiner's Result.

Address

Mesba Uddin Plaza. Mouchak/
Dhaka

Telephone

+8801817068867

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon's Legal Study Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share