19/06/2026
বাংলাদেশ বার কাউন্সিল
বাংলাদেশ বার কাউন্সিল গঠন ও মেয়াদকাল, এডহক কমিটি গঠন ও তার মেয়াদকাল।
বাংলাদেশ বার কাউন্সিলের কমিটি গঠন ও মেয়াদকাল, এডহক কমিটি গঠন ও তার মেয়াদকাল সম্পর্কে মূল বিধান রয়েছে The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 (P.O. No. 46 of 1972) এর আর্টিকেল- ৪ কমিটির মেয়াদকাল, আর্টিকেল- ৫ বার কাউন্সিল গঠন, আর্টিকেল- ৬ বার কাউন্সিল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সম্পর্কিত, আর্টিকেল- ৮ বার কাউন্সিল নির্বাচন সময়কাল ও এডহক কমিটি গঠন, আর্টিকেল ১০ বার কাউন্সিলের কার্যাবলী ও আর্টিকেল ১১ অন্যান্য Standing Committee গঠন সম্পর্কিত।
১. বার কাউন্সিলের গঠন।
4. Subject to the provisions of Article 8, the term of the Bar Council be three years beginning on the first day of July following the general elections to the Bar Council; and at the end of each terms the members of the Bar Council shall cease to hold office.
আর্টিকেল ৪ এ Bar Council গঠন সম্পর্কে বিধান রয়েছে। এতে ১৫ সদস্যের কমিটির বিধান রয়েছে, যার মধ্যে বাংলাদেশের অ্যটর্নি জেনারেল পদাধিকারবলে চেয়ারম্যান।
8. (1) Elections to the Bar Council shall be held so as to conclude on or before the thirty first day of May in the year in which the term of the Bar Council expires.
(2) If the elections to the Bar Council cannot be held within the time specified in clause (1) due to pandemic, epidemic, act of God or for any other unavoidable circumstances as may be determined by the Government from time to time, the Government may, by notification in the official Gazette, constitute an Ad-hoc Bar Council consisting of fifteen members for a term not exceeding one year and this term shall not be further extended.
(3) Attorney-General for Bangladesh shall be one of the members of the Ad-hoc Bar Council and shall also be its Chairman.
(4) Notwithstanding anything contained in any other provision of this Order, the Ad-hoc Bar Council shall exercise such powers and functions of the Bar Council as specified in this Order and the rules made thereunder.
বর্তমান Article 8(1) অনুযায়ী Bar Council-এর নির্বাচন এমনভাবে অনুষ্ঠিত হবে যাতে মেয়াদ শেষ হওয়ার বছরের ৩১ মে-এর মধ্যে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত সদস্যদের মেয়াদ ৩ বছর।
৩. Ad-hoc Bar Council গঠন
Article 8(2)-এ Ad-hoc Bar Council-এর বিধান রয়েছে। যদি Pandemic, Epidemic, Act of God অথবা সরকারের নির্ধারিত অন্য কোনো অনিবার্য কারণে নির্বাচন সময়মতো সম্ভব না হয়, তাহলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে Ad-hoc Bar Council গঠন করতে পারে।
“সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন অনিবার্য কারণ” (any other unavoidable reason as determined by the Government) বলতে সাধারণত এমন কোনো পরিস্থিতিকে বুঝায়, যা—
সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে;
পূর্বানুমান করা কঠিন;
আইন বা বিধিতে নির্দিষ্টভাবে উল্লেখিত কারণসমূহের অনুরূপ প্রকৃতির; এবং
যার ফলে নির্ধারিত কাজ, দায়িত্ব বা সময়সীমা পালন করা বাস্তবিকভাবে অসম্ভব বা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
উদাহরণস্বরূপ—
প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প);
মহামারী বা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা;
যুদ্ধ, দাঙ্গা বা আইন-শৃঙ্খলার গুরুতর অবনতি;
সরকারি নিষেধাজ্ঞা বা জরুরি প্রশাসনিক ব্যবস্থা;
যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়া;
সরকার কর্তৃক বিশেষভাবে অনিবার্য হিসেবে ঘোষিত অন্য কোনো পরিস্থিতি।
তবে “সরকার কর্তৃক নির্ধারিত” কথাটির অর্থ হলো, কোনো কারণ স্বয়ংক্রিয়ভাবে অনিবার্য বলে গণ্য হবে না; সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষকে তা নির্ধারণ বা স্বীকৃতি দিতে হবে।
৪. Ad-hoc Bar Council-এর মেয়াদকাল
Article 8(2)-এ স্পষ্ট বলা হয়েছে:
"for a term not exceeding one year and this term shall not be further extended" অর্থাৎ Ad-hoc Bar Council-এর মেয়াদ সর্বোচ্চ এক বছর এবং সেই মেয়াদ আর বাড়ানো যাবে না।
Advocate Ak Faisal অ্যাডভোকেট এ কে ফয়সাল
Supreme Court of Bangladesh
Ak Faisal
01633-152012