23/06/2026
আমার এবং আমাদের ফার্মের নামে যারা বিকাশে টাকা নিয়ে ফ্রড করেছেন তাদের জন্য দু:সংবাদ।
আমার করা আগের জিডি এবং নতুন কমপ্লেইনটি Ditective Branch (DV) এর কাছে হস্তান্তর করা হয়েছে। ভিক্টিমদের কাছ থেকে পাওয়া বিকাশ নম্বরগুলি তাদের দেয়া হয়েছে। বিকাশ নম্বরগুলির সাথে যাদের NID লিংকড, তাদের ট্রাক করে এরেস্ট করা শুধুমাত্র সময়ের ব্যাপার।
ফ্রডস্টারদের জন্য আরেকটা দু:সংবাদ! আপনারা অনেক ডলার খরচ করে যে ফেসবুক পেইজগুলির লাইক+ফলোয়ার বাড়িয়েছিলেন, আমি META'র সাথে ভার্চুয়াল মিটিং করে সবগুলো পেইজ খেয়ে দিয়েছি। এখনো দু-একটা যেগুলো বন্ধ হয়নি সেগুলো বন্ধ হয়ে যাবে খুব জলদি। তাছাড়া বনানী থানা এবং DV পেইজগুলোর লোকেশন ট্রাক করে আপনাদের জামাই আদরের ব্যবস্থা করবেন অতি শীঘ্রই।
এই কেইসের ব্যাপারে খুবই আন্তরিকতার সাথে সাহায্য করেছে বনানী থানার ওসি সাহেব এবং একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান ভাই। বাংলাদেশ পুলিশ চাইলেই সব পারে এটা তার আরেকটি প্রমাণ।
ফ্রড ভাইরা, খেলা হবে। তবে চৌদ্দ সিকের ভিতরে।
আমি বলে আসছি আপনাদের আপ্যায়নে যেন কোন ত্রুটি না থাকে। 😉