JKS & Associates

JKS & Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JKS & Associates, Lawyer & Law Firm, House Building, Uttara, Dhaka.

এক মাস হলো আমার বড় ভাইয়া চাকরি পেয়েছে।সরকারি দপ্তরে চাকরি। স্যালারি মোটা অঙ্কের।ভাইয়া বেকার ছিলেন দীর্ঘদিন। চাকরি পাওয়ার...
10/05/2024

এক মাস হলো আমার বড় ভাইয়া চাকরি পেয়েছে।সরকারি দপ্তরে চাকরি। স্যালারি মোটা অঙ্কের।ভাইয়া বেকার ছিলেন দীর্ঘদিন। চাকরি পাওয়ার পর ওনার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বোধহয় পরিবারে ওনার মতামতের প্রাধান্যতাতে।

বেকার অবস্থায় পরিবারে ওনার মতামতের কোন মূল্যই ছিল না। ওনিও যে কোন কাজে মতামত দিতে পারেন সে ব্যাপারে কারো কোন ভ্রুক্ষেপই ছিল না।

- এইতো দু মাস আগে বাসায় রং করানো হবে। রংমিস্ত্রি জিজ্ঞেস করছিল কোথায় কোন রং দেয়া হবে। আমরা সবাই যার যার মত করে মতামত দিচ্ছিলাম। বড় ভাইয়া বলেছিল- পেছনের দেয়াল টা গোলাপী আর সামনের টাতে সাদা রং করুন। আব্বা একটা ধমক দিয়ে বলেছিলেন - তুমি রঙের কি বুঝ।

অথচ এখন ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় কোন কাজেও ভাইয়ার মতামত নেয়া হয়। আব্বা ই নিজে থেকে জিজ্ঞেস করেন।

- সেদিন আম্মা গরুর মাংস রান্না করবেন।
বড় ভাইয়াকে জিজ্ঞেস করছেন -মাংস তরকারিতে ঝোল বেশি দিলে ভালো হবে নাকি কম দিলে ভালো হবো।আম্মা বেশ ভালোভাবেই জানেন কোনটা ভালো হবে।তাও জিজ্ঞেস করছেন।

- ছোট বোন প্রায়ই ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি বানাতো। সবাই খাওয়ার পর ভাইয়া কখনো ভাগে পেতেন আবার কখনো পেতেন না।কিন্তু ইদানীং ছোট বোন রেসিপি বানালে সবার আগে ভাইয়ার রুমে নিয়ে যায়।খাওয়া শেষ হলে নতুন কোন ড্রেসের বায়না ধরতেও ভুলে না।

- মেজো আপার শাশুড়ি একবার সবার সামনেই ভাইয়াকে অকর্মার ঢেঁকি বলে ফেলেছিলেন।
তিনিই গতকাল আমাদের বাসায় এসেছেন। সাথে এনেছেন ভাইয়ার পছন্দের রসমালাই আর দই।

এমনভাবে ভাইয়ার সাথে কথা বলছিলেন যেন ভাইয়ার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী ওনি।যাওয়ার আগে মোবাইলে একটা ছবি ধরিয়ে দিয়ে গেলেন।আর বলে গেলেন- মেয়েটাকে পছন্দ হয় কিনা জানিও।

- পাড়ার ছেলেরা ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছে। প্রধান অতিথির কার্ড নিয়ে ছেলেরা এসেছে ভাইয়ার কাছে। অথচ ক্রিকেটের তেমন কিছুই তিনি বুঝেন না। যাওয়ার ছেলেরা বলে গেল- খরচাপাতির কিছু বিষয় আছে সেগুলো যেন তিনি দেখেন।

- গতকাল ভাইয়ার রুমে বসে আড্ডা দিচ্ছিলাম।
আমিও কেমন যেন এখন ভাইয়ার সাথে বেশি সময় কাটাচ্ছি। আব্বা এসে ভাইয়াকে বললেন- শোন বাবা,নতুন একটা বাড়ি বানাতে চাচ্ছি। তুমি একটু লোনের ব্যবস্থা টা করে দিও।

সাথে যাওয়ার আগে বলে গেলেন- ভাবছি নতুন বাড়ির পেছনের দেয়ালের রং করাব গোলাপী আর সামনের টাতে সাদা। তুমি কি বল.?

----
ভাইয়া কিছু বললেন না। অপলক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে ছিলেন।🙂
" বাস্তবতা এরকমই "


&associates ゚viral

09/05/2024

জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবেঃ

আপনি কি জমি কিনতে চাচ্ছেন বা ভবিষ্যতে জমি কেনার কোন প্ল্যান আছে! তাহলে জমি কেনার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে জমি কেনার পর দেখতে পারেন আপনার ক্রয়কৃত জমির মালিক অন্য একজন। তাই জমি কেনার সময় আপনার করণীয় কি হবে সেটা না জানলে জমি কেনা বৃথা হয়ে যেতে পারে। কাজেই এখন জেনে নিন জমি কেনার আগে, কেনার সময় এবং কেনার পরে আপনার করণীয় কি।

জমি কেনার আগে নিম্নলিখিত বিষয়গুলি অত্যন্ত গুরত্ব সহকারে দেখতে হবে।

জমি কেনার আগে করণীয়ঃ

◾জমি বিক্রেতার নামে রেজিষ্ট্রিকৃত দলিল আছে কিনা অথবা বৈধ স্বত্ব আছে কি না, দখলি স্বত্ব আছে কিনা।

◾হালসন পর্যন্ত খাজনার রশিদ আছে কি না।

◾দলিলে উল্লেখিত পরিমান জমি তার দখলে আছে কি না।

◾জমিটি সম্পুর্ন বা আংশিক বিক্রি করা হয়েছে কি না।

◾জমিটির অন্য কোন ওয়ারিশ আছে কি না।

◾জমির দলিলটি জাল কিনা।

◾মালিকের নামে জমিটি খারিজ করা আছে কি না।

◾দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কি না এবং রেকর্ডের সঙ্গে খতিয়ানের মিল আছে কি না।

◾বিক্রেতা ক্রয় সুত্রে, না উত্তরাধিকার সুত্রে জমিটির মালিক হয়েছেন।

◾জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কি না।

◾জমিটি সহশরিকগন কিনতে চায় কি না।

◾উকিল নোটিশ করা।

◾সরেজমিনে খোঁজ নেওয়া ইত্যাদি।

◾বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোন অংশে চৌহদ্দি উল্লেখ পূর্বক বিক্রিত জমি দখল চিহ্নিত করতে হবে।

◾বিক্রিত জমিতে কোন সরকারি স্বার্থ জড়িত আছে কিনা যাচাই করতে হবে। যেমন-খাস, অর্পিত, পরিত্যক্ত, কোর্ট অফ ওয়ার্ড, ২৫ বিঘা, সিলিং বহির্ভূত, ওয়াকফ, দেবোত্তর অধিগ্রহণকৃত, কিনা ব্যাংক কর্তৃক ঋণ নেওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা, দেওয়ানী মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে।

◾বিক্রিত জমিতে যাতায়াতের কোন সরকারি বেসরকারি রাস্তা আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে আমমোক্তার বা এ্যাটর্নী নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত জমি প্রতিবেশীদের সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত জমি বিক্রেতা ইতিপূর্বে অন্য কাহারো নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে।

◾বিক্রিত দাগের ভূমি সংশ্লিষ্ট মৌজা ম্যাপের সাথে সরেজমিন সঠিক আছে কিনা যাচাই করতে হবে।

◾বিক্রেতা ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টননামা দলিল আছে কিনা যাচাই করতে হবে।

◾পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমিতে অন্য ওয়ারিশগন প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা যাচাই করে দেখতে হবে।

জমি কেনার সময় করণীয়ঃ

◾জমির দলিলের স্ট্যাম্প ক্রেতার নামে খরিদ করা ও রশিদ যত্ন সহকারে রাখা।

◾জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতার উপস্থিত থাকা ও স্বাক্ষর/টিপসহি দেওয়া।

◾নিজ নামে দলিল সম্পাদন ও রেজিট্রি করা।

◾দলিল রেজিস্ট্রির রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে তা সংরক্ষন করা।

◾ক্রেতা বিক্রেতার পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া।

◾বিক্রেতার ক্রমানুসারে ২৫ বছরের মালিকানার ইতিহাস।

◾জমির চৌহদ্দি।

◾বিক্রেতার নামে নামজরিপ কপি এবং আরএস পর্চা উপস্থাপন।

জমি কেনার পর করণীয়ঃ

◾রেজিট্রিকৃত জমি দখল করা।

◾নিজ নামে খারিজ করা।

◾নিজ নামে খাজনা দিয়ে রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে সংরক্ষন করা।

◾রশিদ জমা দিয়ে সাবরেজিট্রি অফিস থেকে মুল দলিল সংগ্রহ করা।

◾জমির সকল কাগজপত্র যত্ন সহকারে সংরক্ষণ করা।

&associates ゚viral

Address

House Building, Uttara
Dhaka
DHAKA-1230

Telephone

+8801739650642

Website

Alerts

Be the first to know and let us send you an email when JKS & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JKS & Associates:

Share