Tax Home BD

Tax Home BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax Home BD, Tax Lawyer, Uttara Tower, Level/3, Dhaka.

01/07/2026

যারা ২০২৪-২০২৫ অর্থ বছর (অর্থাৎ ২০২৫-২০২৬ কর বর্ষ) এর আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা আজ থেকে শুধুমাত্র "নরমাল রিটার্ন" হিসাবে জমা দিতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে হিয়ারিং দিয়ে ফাইলের নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে জরিমানা, সুদ প্রযোজ্য ক্ষেত্রে আরোপিত হবে।

উল্লেখ্য, ই-রিটার্ন সিস্টেমে ২০২৬-২০২৭ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করার ব্যবস্হা এখনও চালু হয়নি।

04/06/2026

সম্মানিত করদাতা
আস্সালামুআলাইকুম।

আমরা আরেকটি অর্থ বছর শেষের ধারপ্রান্তে। অর্থ বছর ২৫-২৬ এর আর মাত্র ২৫ দিন বাকি। আপনি কি আপনার কর রেয়াতের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ সম্পন্ন করেছেন। না করে থাকলে ৩০ জুন-২৬ এর মধ্যে বিনিয়োগ করুন। আয়কর সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।
ধন্যবাদান্তে
মানজুর আলম লিপন, সি.এ(সি.সি), আই.টি.পি
আয়কর উপদেষ্টা
০১৬৭০৪১৮০৩১

14/05/2026
স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর...
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর...

18/04/2026

🟥 যে প্রক্রিয়ায় সম্পদ কর আদায় করা হবে:-
✴️রাজস্ব আদায় বাড়াতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর আরোপের চিন্তা-ভাবনা চলছে। প্রাথমিকভাবে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়মে, সম্পদের সীমা একই থাকবে। শুধু বদলে যাবে কর গণনার পদ্ধতি। যেমন-

👉 ৪ কোটি টাকা থেকে ১০ কোটি টাকার মধ্যে সম্পদ থাকলে সম্পদ মূল্যের ০. ৫০%;
👉 ১০ কোটির বেশি কিন্তু ২০ কোটির কম হলে ১%;
👉 ২০ কোটির বেশি কিন্তু ৫০ কোটির কম হলে ১.৫০%;
👉 ৫০ কোটির বেশি হলে ২% ‘সম্পদ কর’ কর দিতে হবে।

এক্ষেত্রে সম্পদের মূল্য নির্ধারিত হবে বাজারভিত্তিক বা মৌজামূল্যে। তবে এই সম্পদ কর কোনোভাবেই করদাতার প্রদেয় করের চেয়ে বেশি হবে না। ফলে সম্পদ কর কারও জন্য বোঝা তৈরি করবে না। বরং কর ন্যায্যতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। যেমন:

📝 একজন ব্যক্তির বার্ষিক আয়কর হিসাব করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। একই ব্যক্তির সম্পদ মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৬ কোটি টাকা। অর্থাৎ তিনি এনবিআর কর্তৃক নির্ধারিত নতুন সম্পদ করের প্রথম ধাপ বা স্লাবের মধ্যে আছেন। এখানে তাকে সম্পদ কর হিসাবে দিতে হবে ০. ৫০%। অর্থাৎ তার সম্পদ কর দাঁড়াবে ৩ লাখ টাকা। এখানে যেহেতু বলা হয়েছে, কোনো ব্যক্তির প্রদেয় করের চেয়ে তার সম্পদ কর বেশি হবে না, সেহেতু তিনি ১ লাখ টাকা আয়কর প্রদান করায় তার জন্য সম্পদ করও নির্ধারণ করা হবে ১ লাখ টাকা। ফলে তাকে সরকারকে মোট দিতে হবে ২ লাখ টাকা। এছাড়া যেহেতু সম্পদ কর পাশ হওয়ার সময় সারচার্জ প্রথা বাতিল করা হবে, সেহেতু তাকে আর সারচার্জও দেওয়া লাগবে না।

সম্পদ কর দুভাবে রাজস্ব আদায় বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রথমত, ন্যূনতম প্রদেয় করের সমান কর দিতে হবে। দ্বিতীয়ত, দলিল মূল্যের পরিবর্তে মৌজামূল্যে নির্ধারণ করা হলে সম্পদ করের আওতা বাড়বে। বর্তমানে দলিল মূল্যের ওপর সারচার্জ আদায় করায় রাজধানীর অভিজাত এলাকার অতি ধনী অনেক ব্যক্তি করের আওতার বাইরে থাকছে।

উদাহরণস্বরূপ-‘ক’ নামক ব্যক্তিকে আগে ১০ হাজার টাকা সারচার্জ দিতে হতো। নতুন নিয়মে তাকে মোট সম্পদ মূল্যের ওপর দশমিক ৫০ শতাংশ হারে সম্পদ কর দিতে হবে। এ নিয়মে তার আড়াই লাখ টাকা সম্পদ কর দেওয়ার কথা। যেহেতু প্রদেয় করের বেশি সম্পদ কর হবে না, সেহেতু ‘ক’ নামক করদাতাকে এক লাখ টাকা সম্পদ কর দিতে হবে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি ৯০-এর দশকে গুলশানে ১০ লাখ টাকা দরে ৮০ লাখ টাকায় ৮ কাঠা জমি কিনেছেন। বিদ্যমান পদ্ধতিতে তাকে সারচার্জ দিতে হয় না। বর্তমানে গুলশানে আবাসিক প্লটের মৌজামূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। সে হিসাবে তার সম্পদের মূল্য দাঁড়ায় ৮ কোটি টাকা। বিধায় নতুন নিয়মে ওই ব্যক্তিকে সম্পদ কর দিতে হবে। তথ্যসূত্র: যুগান্তর

#এনবিআর

24/03/2026

TDS Audit (Sec 147): অডিটের আগে প্রতিষ্ঠানের যে প্রস্তুতি থাকা জরুরি:

বর্তমান সময়ে টিডিএস অডিট (sec 147) খুবই পরিচিত এবং স্বাভাবিক ঘটনা। ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠানে টিডিএস অডিট সম্পন্ন হয়েছে, কিছু প্রক্রিয়াধীন এবং অনেক প্রতিষ্ঠানে হয়তো শীঘ্রই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ইতিমধ্যে আমার অনেকগুলো প্রতিষ্ঠানের টিডিএস অডিট কার্যক্রম সরাসরি ফেস করার অভিজ্ঞতা হয়েছে। আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে কিভাবে আপনারা প্রস্তুত থাকবেন সে সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব।

১। অ্যাসেসমেন্ট হওয়া ফাইলও টিডিএস অডিটের আওতায় আসতে পারে এবং তার উপর জরিমানা সহ ট্যাক্স দেওয়া লাগতে পারে।

২। বিগত বছরগুলোতে (সাধারণত) তিন বছর আপনার অডিট রিপোর্ট এনালাইসিস করুন এবং সেখান থেকে টিডিএস কর্তন সংক্রান্ত বিধি-বিধান কিভাবে প্রস্তুত করেছেন সে অনুযায়ী ব্যাখ্যা দাঁড় করান সাথে সাপোর্টিং ডকুমেন্ট রেডি রাখুন

৩। TDS টিম সরাসরি আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারে যেখান থেকে লেজার অনুযায়ী টিডিএস কর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তাই এই বিষয়ে সচেতন থাকুন। খরচের হেড অনুযায়ী TDS রেট ভিন্ন বা মুক্ত হতে পারে সে অনুযায়ী লেজার ইনপুট দিন অডিট রিপোর্টের সাথে অবশ্যই সামঞ্জস্য রাখুন।

৪। আপনার কম্পিউটার ডেস্ক গুছিয়ে রাখুন কোন অযাচিত ফাইল আছে কিনা তা অবশ্যই খেয়াল রাখুন।

৫। Inspection পরবর্তীতে NBR টিমের সাথে সঠিক যোগাযোগ রক্ষা করুন ওনাদের রিপোর্টের বিপরীতে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করুন

৬। এন বি আর টিমকে ইনস্পেকশন চলাকালীন সর্বোচ্চ সহায়তা করুন অন্যথায় সরাসরি স্পট অ্যাসেসমেন্ট বা ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা আছে।

৭। অনেক সময় দুই বা তিনদিন পূর্বেই টিডিএস অডিট এর নোটিশ পেতে পারেন সুতরাং আজ থেকেই প্রস্তুতি নিন। কারন আপনি প্রস্তুতির জন্য সময় খুব কমই পাবেন

বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে পারি অধিকাংশ প্রতিষ্ঠানকেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাই আজ থেকেই কমপ্লায়েন্স মেনে চলুন এবং প্রতিষ্ঠানকে সেভাবে প্রস্তুত করুন। (Copy)

Address

Uttara Tower, Level/3
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Home BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category