Muhammad Abdur Rob Advocate

Muhammad Abdur Rob Advocate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhammad Abdur Rob Advocate, Lawyer & Law Firm, Basanigoan, Kamalgonj, keramotnagor, Moulvibazar, Dhaka.

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, ঢাকায় আল্লামা সাঈদীর জানাজা করতে না দেয়া, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় ...
23/08/2023

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, ঢাকায় আল্লামা সাঈদীর জানাজা করতে না দেয়া, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় বাঁধা, পুলিশি হামলা ও কক্সবাজারে ফুরকানকে শহীদ করার প্রতিবাদে আজ বুধবার নগরীতে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

গানগুলো কেন জানি ছন্দ হারায়সুরগুলো কেন জানি থমকে দাঁড়ায়,জীবনে তো হারিয়েছি কত প্রিয়জনউতাল-পাতাল মন হয়নি এমন।।কুরআনের পাখ...
22/08/2023

গানগুলো কেন জানি ছন্দ হারায়
সুরগুলো কেন জানি থমকে দাঁড়ায়,
জীবনে তো হারিয়েছি কত প্রিয়জন
উতাল-পাতাল মন হয়নি এমন।।

কুরআনের পাখিহীন গানের খাতায়
সুর তাল লয়ে হয় ছন্দ পতন।।

হারিয়েছি হারিয়েছি প্রিয় রাহাবার
কত আশা ছিল মনে ফিরবে আবার,
ময়দানে ময়দানে জনতার ঢল
ফিরবে আবার কবে জিহাদি চেতন।।

আল্লাহর মেহমান যিঁনি হয়েছেন
লাগে না তো তাঁর আর কোন প্রিয়জন,
জান্নাতি হুর সুরে যিঁনি মেতেছেন
দুনিয়ায় তাঁর কিছু নেই প্রয়োজন।।

কুরআনের পাখি নেই আছে কুরআন
জনতার বুকে ফুঁকে দিই ফুরকান,
জনপদে জনপদে জাগবে আবার
আল্লাহর কুরআনের পাখি অগণন।।

কুরআনের পাখি
১৮-০৮-২০২৩
হোসনে মোবারক

22/08/2023

একদিনে তিন স্থানে তিন মাহফিলের যে প্রভাব- সেই তুলনায় কোনো একটি স্থানে তিন দিন বা ৫ দিন ব্যপী মাহফিল করলে তার ইতিবাচক প্রভাব অনেক বেশি পরিলক্ষিত হয়। একদিনে একাধিক মাহফিলে সংশ্লিষ্ট বক্তার ব্যক্তিগত লাভ হলেও নির্দিষ্ট কোনো জনপদে এর প্রভাব ততটা টেকসই হয় না। এটি দুঃখজনক বাস্তবতা যে, আল্লামার পর ধারাবাহিক বা দিনব্যাপী এই মাহফিলের চর্চাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে।

আল্লামা যেভাবে কোনো একটি স্থানে টানা তিনদিন বা ৫ দিন মাহফিল করেছেন, তাতে অন্তত এটুকু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আল্লামা কমার্শিয়াল মানসিকতার বক্তা ছিলেন না। তিনি নিছক টাকার জন্য ওয়াজ করতেন না। বরং তিনি তাফসীরুল কুরআন মাহফিলকে দ্বীন কায়েমের একটি মিশন হিসেবে দেখেছিলেন। এই মাহফিলগুলোকে তিনি এক ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম হিসেবে বিবেচনা করতেন। তার এই মাহফিলগুলো করা এবং মাহফিলে কথা বলার মূল উদ্দেশ্যই ছিল মানুষকে ইকামতে দীনের আন্দোলনের জন্য মানসিকভাবে এবং চিন্তার জায়গা থেকে প্রস্তুত করে তোলা।

গতকাল একটি ভিডিও দেখলাম। হিন্দু কয়েকজন ব্যক্তি তার কাছে ইসলাম গ্রহণ করার জন্য আগে থেকেই এভিডেভিড করে রেখেছিলেন। তাদের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে সেদিনের মতো মাহফিলের কার্যক্রমও শেষ হয়। বিদায় বেলায় তিনি বলছিলেন, "আগামীকাল আরো বেশি লোকজন নিয়ে আসবেন। বিশেষ করে আপনাদের মধ্যে যারা শিক্ষিত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক থেকে শুরু করে আপনাদের পিতা মাতা বয়োজ্যেষ্ঠ মুরুব্বী, শিক্ষক, বন্ধু-বান্ধবকে নিয়ে আসবেন। কারণ আগামীকাল আমি কুরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরআন যে কতটা বিজ্ঞানময় তাও আগামীকালের আলোচনায় তুলে ধরা হবে ইনশাআল্লাহ।"

এবার বিষয়টি চিন্তা করুন। একজন বক্তা টানা ২ ঘন্টা কথা বলার পরে কিভাবে পরের দিন সমাজের আরেকটা ক্লাসকে টার্গেট করে তার বক্তব্য রেডি করেন। কারণ তিনি জানতেন, একটা সমাজে বিভিন্ন ধরনের লোকজন থাকে এবং তাদের ভাবনা ও আলোচনা ভিন্ন ভিন্ন রকম হয়। যারা তুলনামূলক কম শিক্ষিত তাদের আড্ডার বিষয় আর যারা একটু বেশি শিক্ষিত তাদের বিশ্বাস অবিশ্বাসের দোলাচল সম্বন্ধেও তিনি সচেতন ছিলেন। ফলে মাহফিলের একেকদিন তিনি একেক শ্রেনীকে কেন্দ্র করে তাদের উপযোগী বিষয় নিয়েই আলোচনা করতেন।

মানুষ এখন আল্লামার প্রতি যেভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তা মূলত এক ধরনের প্রতিদান ফিরিয়ে দেওয়ার মতো। কারণ আল্লামা দীর্ঘ প্রায় ৫০ বছর মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে, মানুষের চিন্তা কাঠামো, মানসিক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে মানুষকে শুধু দিয়েই গেছেন। তার নেয়ার পরিমাণ তার দেয়ার পরিমাণের তুলনায় অতি নগন্য বলেই মানুষ এখন তার প্রাপ্য প্রতিদানগুলো পরিশোধ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ।

আমি ঢাকায় তার তিনদিন ব্যাপি মাহফিল অনেকবার শুনেছি। ৫ দিনব্যাপী মাহফিলেও আমার বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। দেখা যেত তিনি সুরা ফাতেহা নিয়ে আলোচনা শুরু করেছেন আর প্রতিদিন দুই ঘন্টা সময় আলোচনা করার পরও একদম শেষ দিনে গিয়েও তিনি 'ইহদিনাস সিরাতল মুস্তাকিম' পর্যন্ত যেতে পেরেছেন। মাশাআল্লাহ তার আলোচনার গভীরতা এতটাই বেশি ছিল। একটি আয়াত নিয়েই তিনি ঘন্টার পর ঘন্টা তাফসির করতে পারতেন। আর অবধারিতভাবেই তার যেকোনো আলোচনাই শেষ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম কায়েম করার প্রসঙ্গ দিয়েই শেষ হতো।

কমার্শিয়াল মানসিকতা থেকে বের হয়ে আমাদের আবার আল্লামার মতো বেশি সময় নিয়ে জনপদকেন্দ্রিক দীনের দাওয়াতী কাজ করা প্রয়োজন। সামাজিক ব্যাধির তীব্রতা ও ব্যাপকতা যেহেতু অনেকটা বেড়েছে তাই এর মোকাবেলা করতে গেলে শুধু এন্টিবায়োটিক মেডিসিন দিলেই হবে না। বরং সমাজের সংস্কার করতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থাও বাড়াতে হবে। তা না হলে সমাজের ভাঙ্গন এবং ইসলামবিরোধী অনাচার বন্ধ করা যাবে না।

লেখক: Ali Ahmad Mabrur

স্মৃতিচারন: বাবার কাছ থেকে শুনেছিলাম..আমার বাড়ি যেহেতু পিরোজপুর জেলায়, তৎকালীন ৯৬ এবং ২০০১ সালে আল্লামা দেলোয়ার হোসাইন স...
22/08/2023

স্মৃতিচারন: বাবার কাছ থেকে শুনেছিলাম..

আমার বাড়ি যেহেতু পিরোজপুর জেলায়, তৎকালীন ৯৬ এবং ২০০১ সালে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী হুজুর আমাদের আসনেরই দু'বার এমপি ছিলেন। আমার বাবা একজন ক্বারী, মসজিদের ইমাম ছিলেন এবং তিনি ইসলামিক ফাউন্ডেশনে দীর্ঘ একটা সময় খেদমতে কাটিয়েছেন। পিরোজপুর জেলার ইমাম প্রশিক্ষণের দায়িত্বেও ছিলেন।

একদিন একটা প্রোগ্রামে আল্লামা সাঈদী হুজুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই প্রোগ্রামে একটা প্রশ্ন উত্তর পর্ব ছিলো। আল্লামা সাঈদী হুজুর উপস্থিত সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করলেন। কেউ সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না। তখনই আমার বাবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে যান এবং প্রশ্নের সঠিক উত্তরটা দেন। হুজুর খুশি হয়ে বাবাকে একটা বক্সে পুরস্কার গিফট করেন। বাবার সাথে দীর্ঘ একটা সময় হুজুরের সাথে কথা হয়েছিলো..❤️

সেই থেকে হুজুরের প্রতি বাবার শ্রদ্ধা ভালবাসাটা অনেক বেড়ে গেছিলো। বাবা মা তাঁর ওয়াজ প্রায়ই শুনতেন। গতকাল প্রিয় মানুষটার মৃত্যু সংবাদ মাকে খুবই মর্মাহত করেছে..😥

আমার বাবা সাঈদী হুজুরের সেই উক্তিটি- ‘বিড়ালের মত ৫০০ বছর বেঁচে না থেকে সিংহের মত ১ঘন্টা বাঁচো।’ এই কথাটা আমাদের প্রায়ই বলতো।

আমি বাবাকে হারিয়েছি সেই ১৯ সালের রমজান মাসে, প্রিয় আল্লামাকে হারিয়ে ফেলেছি গতকালকে..😭

হে আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদেরকে তোমার মেহমান হিসেবে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করিও..❤️

-মো: বায়েজিদ
(ইনবক্স থেকে)

সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিলআল্লামা সাঈদী শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপীকুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেনসিলেট মহান...
22/08/2023

সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল

আল্লামা সাঈদী শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী
কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আন্তর্জাতি খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। তাঁর মৃত্যুকে গোটা মুসলিম উম্মাহ কুরআনের একজন সুযোগ্য খাদেমকে হারালো। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। আল্লামা সাঈদীকে সীমাহিন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন এর বিচার করবেন। ইনশাআল্লাহ।

তারা বলেন, আল্লামা সাঈদী (র.) কুরআনের তাফসির শুনে হাজার হাজার যুবক দ্বীনের পথে ফিরে এসেছে। বহু অমুসলিম কালেমা পাঠ করে ইসলাম ধর্মকে কবুল করেছে। কুরআনের এমন দাঈ অসহনীয় জুলুম নির্যাতনে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তাঁর মৃত্যুতে মুসলিম উম্মাহ দ্বীনের বড় এক সাধক ও ইসলামি স্কলারকে হারিয়েছে। শোককে শক্তিতে পরিণত করে আল্লামা সাঈদীর অসমাপ্ত কাজ সম্পাদন করে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে আমাদের রাহবারদের শাহাদাতের বদলা নেয়া হবে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ নগরীর একটি মসজিদে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর ভারপ্রাপ্ত আমীর মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ জামায়াত নেতা ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান। মোনাজাত পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ। এছাড়া দোয়া মাহফিলে মহানগরী ছাড়াও জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত, শাহাদাত কবুলিয়াত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

এছাড়া শুক্রবার বাদ জুমআ নগরীর মসজিদে মসজিদে আল্লামা সাঈদীর মাগফেরাত কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

15/08/2023

আসসালামু আলাইকুম...
সিলেটের সম্মানীত তৌহিদী জনতা ও প্রিয় দ্বীনি ভাইয়েরা আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, পুলিশ প্রশাসনের তীব্র বাঁধার কারণে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে আজ বুধবার বাদ জোহর "শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ"র পূর্বঘোষিত গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছেনা। এর পরিবর্তে নগরীর সকল মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গায়েবানা জানাজার মতো মানবিক কর্মসূচীতে পুলিশ প্রশাসনের নগ্ন বাধাঁর নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
আল্লাহ পাক রাব্বুল আল-আমীন- আমাদের ধৈর্য্য ও সবরের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলার তৌফিক দিন ও আমাদের রাহবার আল্লামা সাঈদীকে শহীদ হিসেবে কবুল করুন। আমীন।

প্রচার বিভাগ
সিলেট মহানগর জামায়াত।

কক্সবাজার চকরিয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায়  পুলিশের গুলিতে একজন নিহত।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।মহান ...
15/08/2023

কক্সবাজার চকরিয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশের গুলিতে একজন নিহত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মহান আল্লাহ মরহুমকে শহীদ হিসেবে কবুল করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজে পুলিশ বাধা দিতে এলে তৌহিদী জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষতে আহত হয়েছে আরো অনেকে।

সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের সভা সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে আল্লামা সাঈদীর গায়েবানা জানাযা  কাল ব...
15/08/2023

সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের সভা

সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে
আল্লামা সাঈদীর গায়েবানা জানাযা কাল বুধবার

বিশ^ননিন্দত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী (র.) এর গায়েবানা জানাযার আয়োজন করেছে সিলেট জামায়াত। আগামীকাল বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে এই জানাযা অনুষ্ঠিত হবে। জানাজায় শামিল হওয়ার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রবীণ জামায়াত নেতা ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা দক্ষিণের সেক্রেটারী নজরুল ইসলাম প্রমূখ।

সভায় কুরআনে পাখি খ্যাত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর শাহাদাত কবুলিয়াত কামনা ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় শরীক হওয়ার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুর রহমান বলেন, আল্লামা সাঈদী ছিলেন বিশ^নন্দিত মুফাসসিরে কুরআন। তিনি দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময় সারা বাংলাদেশে ও সারাবিশে^ কুরআনের তাফসীর করে গেছেন। তার তাফসীর শুনে অনেক মানুষ হেদায়াতের পথে, দ্বীনের পথে ফিরে এসেছে। কুরআনের কারণেই তিনি দল-মত নির্বিশেষে সকলের প্রিয় পাত্র ছিলেন। তিনি কুরআনকে মহান সংসদে নিয়ে গিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা একজন কুরআনের খাদেম ও দ্বীনের রাহবারকে হারালাম। যার শুন্যতা কখনো পূরণ হবার নয়।

তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছিলেন। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের নাটক সাজিয়ে বিচারের নামে তাকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত আল্লামা সাঈদী দৃঢ়তা ও নির্ভীক উচ্চারণে স্পষ্ট করেছেন তিনি নিরাপরাধ। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এদেশের মানুষও সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। তিনি মানুষের হৃদয়ে চির অমলিন থাকবেন। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন আল্লামা সাঈদীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, পরিবারবর্গ ও শোকাহত দেশের কুরআনপ্রেমিক জনতাকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

আসসালামু আলাইকুমআগামীকাল ১৬ আগস্ট বুধবার বাদ যোহর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের গায়েবানা জানাজা সিলেটের আলিয়া মাদ...
15/08/2023

আসসালামু আলাইকুম

আগামীকাল ১৬ আগস্ট বুধবার বাদ যোহর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের গায়েবানা জানাজা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ

জানাজার নামাজে সকল জনশক্তি ও সুধী শুভাকাঙ্ক্ষীর উপস্তিতি নিশ্চিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

মোঃ ফখরুল ইসলাম
আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট মহানগর।

15/08/2023

Address

Basanigoan, Kamalgonj, Keramotnagor, Moulvibazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abdur Rob Advocate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share