Kausar & Associates Ltd.

Kausar & Associates Ltd. Law & Income Tax Consultancy,Company & Corporates Affair,Accounts,VAT, Licensing & Intellectual Prop.

06/06/2026

আমরা ট্যাক্স দেই বলেই সরকার জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, জাতীয় নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা সেবাগুলো প্রদান করতে পারে। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে নিয়মিত ট্যাক্স দিন, সরকারকে সহায়তা করে দেশকে এগিয়ে নিন।

#ট্যাক্স_দিন_দেশকে_এগিয়ে_নিন

24/05/2026

বাংলাদেশে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী ব্যবহৃত মূসক ফরমের তালিকা

মূসক-২.১ ভ্যাট ও টার্নওভার কর নিবন্ধন আবেদনপত্র (VAT/Turnover Tax Registration Form) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর অধীনে
মূসক-২.২ অনাবাসিক ব্যক্তির ভ্যাট নিবন্ধন আবেদনপত্র
মূসক-২.৩ মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র ও টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র
মূসক-২.৪ নিবন্ধন বা তালিকাভুক্তি সাময়িক স্থগিত বা বাতিলের আবেদনপত্র
মূসক-২.৫ নিবন্ধন পরবর্তী তথ্য পরিবর্তন বা নতুন তথ্য সংযোজন অবহিতকরণ ফরম
মূসক-৪.১ আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর ফেরত প্রাপ্তির আবেদন
মূসক-৪.২ চলমান ব্যবসায় দায়-দেনা হস্তান্তরের যৌথ আবেদন
মূসক-৪.৩ উপকরণ-উৎপাদন সহগ (Input-Output Coefficient) ঘোষণা
মূসক-৪.৪ অব্যবহৃত বা ব্যবহার অনুপযোগী উপকরণ নিষ্পত্তির আবেদনপত্র
মূসক-৪.৫ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্য নিষ্পত্তির আবেদনপত্র
মূসক-৪.৬ বর্জ্য বা উপজাত পণ্যের সরবরাহ ও নিষ্পত্তির আবেদনপত্র
মূসক-৬.১ ক্রয় হিসাব পুস্তক (পণ্য বা সেবা প্রক্রিয়াকরণে সম্পৃক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির জন্য প্রযোজ্য) বিধি ৪০(১) এর দফা (ক) এবং বিধি ৪১ এর দফা (ক) অনুযায়ী
মূসক-৬.২ বিক্রয় হিসাব পুস্তক (পণ্য বা সেবা প্রক্রিয়াকরণে সম্পৃক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির জন্য প্রযোজ্য) বিধি ৪০ এর উপ-বিধি (১) এর দফা (খ) এবং বিধি ৪১ এর দফা (ক) অনুযায়ী
মূসক-৬.২.১ ক্রয়-বিক্রয় হিসাব (সাধারণ)
মূসক-৬.২.১(ক) ক্রয়-বিক্রয় হিসাব (পাইকারি ব্যবসায়ী)
মূসক-৬.৩ কর চালানপত্র বিধি ৪০ এর উপ-বিধি (১) এর (গ) ও (চ) দ্রষ্টব্য
মূসক-৬.৩(ক) কর চালানপত্র (পাইকারি ব্যবসায়ী)
মূসক-৬.৪ চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র
মূসক-৬.৫ কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য স্থানান্তর চালানপত্র
মূসক-৬.৬ উৎসে কর কর্তন সনদপত্র
মূসক-৬.৭ ক্রেডিট নোট
মূসক-৬.৮ ডেবিট নোট
মূসক-৬.১০ দুই লক্ষ টাকার বেশি মূল্যমানের ক্রয়-বিক্রয় চালানপত্রের তথ্য
মূসক-৯.১ মূল্য সংযোজন কর দাখিলপত্র বিধি ৪৭ এর উপ-বিধি (১) অনুযায়ী। এই ফরমে মূল দাখিলপত্র (ধারা ৬৪), সংশোধিত দাখিলপত্র (ধারা ৬৬) এবং পূর্ণ/অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র (ধারা ৬৭) তিন ধরনের রিটার্নই দাখিল করা যায়। নিল রিটার্নও এই একই ফরমে দেওয়া হয়।
মূসক-৯.২ টার্নওভার কর দাখিলপত্র বিধি ৪৭ এর উপ-বিধি (১) অনুযায়ী। এই ফরমেও মূল, সংশোধিত এবং বিকল্প দাখিলপত্র দাখিল করা যায়।
মূসক-৯.৩ বিলম্বে দাখিলপত্র পেশের আবেদন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কোনো কর মেয়াদের দাখিলপত্র বিলম্বে পেশ করতে হলে যথাযথ কারণ উল্লেখ করে উক্ত কর মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম ৭ দিন পূর্বে মূসক-৯.৩ ফরমে কমিশনার বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ, কোনো কারণে নির্ধারিত ১৫ তারিখের মধ্যে রিটার্ন দিতে না পারলে এই ফরমে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়।
মূসক-৯.৪ সংশোধিত দাখিলপত্র পেশের আবেদন অনলাইনে সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রের মাধ্যমে বা মূসক-৯.৪ ফরমের মাধ্যমে কমিশনার বরাবর আবেদন করতে হবে।
মূসক-১২.৩ তল্লাশি বা জব্দ তালিকা
মূসক-১২.৪ জব্দকরণের প্রাথমিক প্রতিবেদন
মূসক-১২.৫ জব্দকরণের চূড়ান্ত প্রতিবেদন
মূসক-১২.৬ অনিয়ম বা কর ফাঁকির মামলার ফরম
মূসক-১২.৭ জব্দকৃত যানবাহন ছাড়করণের আবেদনপত্র
মূসক-১২.৮ জব্দকৃত যানবাহন অন্তর্বর্তীকালীন ছাড়ের জন্য ব্যক্তিগত মুচলেকা
মূসক-১২.১১ অপরিচালনকৃত ব্যাংক একাউন্ট পরিচালনযোগ্য করার আবেদন
মূসক-১৮.১ মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনপত্র
মূসক-১৮.৫ বার্ষিক সম্মাননাপত্র (সকল মাসের রিটার্ন সময়মতো দাখিল করলে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়, পরবর্তী এক বছর বলবৎ থাকে)

“মূসক ফরম জেনে নিন, করসহজ করুন”

#ভ্যাট

04/11/2025

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যারা টিআইএন থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন দাখিল করবে না তাদের টার্গেট করে পাকড়াও করা হবে। এতেই দেশের রাজস্ব আদায় অনেক বৃদ্ধি পাবে। টিআইএনধারীদের সকল তথ্যই এনবিআর এর কাছে রয়েছে। ফলে করদাতার ব্যাংক হিসাব থেকে শুরু করে তাদের সমস্ত সম্পদের উপর হস্তক্ষেপ করতে আয়কর অফিসের মোটেই সময় লাগবে না।
যারা এখনো টিআইএন করে আয় নেই, সম্পদ নেই বা বেকার অজুহাতে আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে।

বিপদমুক্ত থাকতে চাইলে এখনই আয়কর রিটার্ন দাখিল করুণ, আর মাত্র ২৫ দিন বাকি।

#করফাকি #রিটার্ন #বাধ্যতামূলক #টিআইএন #আয়কর #বাংলাদেশ #চেয়ারম্যান #এনবিআর

**ই-রিটার্ন ফাইলিংয়ে অসচেতনতার কারণে জরিমানা: একটি সতর্কবার্তা****বর্তমান পরিস্থিতি:**বেশিরভাগ কম্পিউটার দোকানে যারা ই-র...
30/08/2025

**ই-রিটার্ন ফাইলিংয়ে অসচেতনতার কারণে জরিমানা: একটি সতর্কবার্তা**

**বর্তমান পরিস্থিতি:**
বেশিরভাগ কম্পিউটার দোকানে যারা ই-রিটার্ন ফাইলিংয়ের কাজ করেন, তাদের অনেকেরই **আয়কর আইনের সঠিক জ্ঞান নেই**। ফলে তারা করদাতাদের:

- **আয়** (যেমন: ব্যবসার আয়, বেতন, ভাড়া আয়)
- **সম্পদ** (যেমন: জমি, ফ্ল্যাট, গাড়ি)
- **দায়** (যেমন: ব্যাংক লোন, পাওনাদারের টাকা)

এই তথ্যগুলো **সঠিকভাবে ইনপুট করেন না** বা গুরুত্ব সহকারে নেন না।

**পরিণতি:**
এমনটি হলে **আয়কর আইনের ধারা ২৭২** অনুযায়ী **অটোমেটিক জরিমানা** আরোপিত হবে। কারণ:

1. **অসম্পূর্ণ বা ভুল তথ্য** দেওয়াকে কর ফাঁকি দেওয়ার চেষ্টা হিসেবে গণ্য করা হয়।
2. কর কর্তৃপক্ষ এটিকে **ইচ্ছাকৃত গোপন** বা **অসততা** বলে বিবেচনা করতে পারেন।

# # # # **জরিমানা কীভাবে হিসাব হয়?**

- **প্রথমবার ভুল করলে:** সাধারণত **১০% জরিমানা** + সংশোধিত কর দিতে হবে।
- **বারবার ভুল করলে:** জরিমানার পরিমাণ বাড়তে পারে, এমনকি **অতিরিক্ত জরিমানা বা তদন্ত**ও হতে পারে।

**সমাধান:**

১. **দক্ষ কাউকে দিয়ে করান: ** আয়কর বিশেষজ্ঞ দিয়ে রিটার্ন ফাইল করান।

২. **ডকুমেন্ট ঠিক রাখুন:** আয়, সম্পদ ও দায়ের হিসাব আগে থেকে গুছিয়ে রাখুন।

# # # # **সতর্কতা:**

"ই-রিটার্ন ফাইলিংয়ের সময় সামান্য অসতর্কতাও বড় জরিমানার কারণ হতে পারে। সঠিক তথ্য দিন, ঝামেলা এড়ান।"_

**কর ফাঁকি নয়, সঠিকভাবে কর দিন—দেশের উন্নয়নে অংশ নিন।সঠিক সময়ে সঠিক খাতে বিনিয়োগ করে আপনিও কর রেয়াত গ্রহন করতে পারবেন।

কর ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে বা বিনিয়োগ পরিকল্পনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজই!

📞 হটলাইন: 01912-527467

িটার্ন_ফাইলিংয়ে_অসচেতনতার #অনলাইনে_আয়কর_রিটার #রিটার্ন_দাখিল_না_কয়ায়_জরিমানা

08/08/2025

**ই-রিটার্ন ফাইলিংয়ে অসচেতনতার কারণে জরিমানা: একটি সতর্কবার্তা**

**বর্তমান পরিস্থিতি:**
বেশিরভাগ কম্পিউটার দোকানে যারা ই-রিটার্ন ফাইলিংয়ের কাজ করেন, তাদের অনেকেরই **আয়কর আইনের সঠিক জ্ঞান নেই**। ফলে তারা করদাতাদের:

- **আয়** (যেমন: ব্যবসার আয়, বেতন, ভাড়া আয়)
- **সম্পদ** (যেমন: জমি, ফ্ল্যাট, গাড়ি)
- **দায়** (যেমন: ব্যাংক লোন, পাওনাদারের টাকা)

এই তথ্যগুলো **সঠিকভাবে ইনপুট করেন না** বা গুরুত্ব সহকারে নেন না।

**পরিণতি:**
এমনটি হলে **আয়কর আইনের ধারা ২৭২** অনুযায়ী **অটোমেটিক জরিমানা** আরোপিত হবে। কারণ:

1. **অসম্পূর্ণ বা ভুল তথ্য** দেওয়াকে কর ফাঁকি দেওয়ার চেষ্টা হিসেবে গণ্য করা হয়।
2. কর কর্তৃপক্ষ এটিকে **ইচ্ছাকৃত গোপন** বা **অসততা** বলে বিবেচনা করতে পারেন।

# # # # **জরিমানা কীভাবে হিসাব হয়?**

- **প্রথমবার ভুল করলে:** সাধারণত **১০% জরিমানা** + সংশোধিত কর দিতে হবে।
- **বারবার ভুল করলে:** জরিমানার পরিমাণ বাড়তে পারে, এমনকি **অতিরিক্ত জরিমানা বা তদন্ত**ও হতে পারে।

**সমাধান:**

১. **দক্ষ কাউকে দিয়ে করান: ** আয়কর বিশেষজ্ঞ দিয়ে রিটার্ন ফাইল করান।

২. **ডকুমেন্ট ঠিক রাখুন:** আয়, সম্পদ ও দায়ের হিসাব আগে থেকে গুছিয়ে রাখুন।

# # # # **সতর্কতা:**

"ই-রিটার্ন ফাইলিংয়ের সময় সামান্য অসতর্কতাও বড় জরিমানার কারণ হতে পারে। সঠিক তথ্য দিন, ঝামেলা এড়ান।"_

**কর ফাঁকি নয়, সঠিকভাবে কর দিন—দেশের উন্নয়নে অংশ নিন।**

িটার্ন_ফাইলিংয়ে_অসচেতনতার #অনলাইনে_আয়কর_রিটার #রিটার্ন_দাখিল_না_কয়ায়_জরিমানা

আই টি পি হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধিত হওয়ায় কাউসার এন্ড অ্যাসোসিয়েটসের সকল সদ্য নিবন্ধিত আয়কর আইনজীবীগণ কে অনেক অনেক শ...
06/08/2025

আই টি পি হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধিত হওয়ায় কাউসার এন্ড অ্যাসোসিয়েটসের সকল সদ্য নিবন্ধিত আয়কর আইনজীবীগণ কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি আপনারা আগামীতেও দক্ষতা, নিষ্ঠা ও মনোবলের সঙ্গে দেশের রাজস্ব ব্যবস্থাপনায় অসামান্য ভূমিকা পালন করবেন।

15/10/2024

Dear valuable Client,
As we welcome the new financial year, we want to take a moment to thank you for your continued trust with Kausar & Associates Ltd. We are pleased to inform you that it is high time to Update your Income Tax File. To avoid any disturbance or penalty in service, we recommend you to update your Income Tax file within 25.10.2024 otherwise our Legal fee will be double.
Thank you for your continued support. We look forward to serving you in this financial year and helping you achieve even greater success.
Warm regards,
Md. Kausar Hossain
Managing Director
Kausar & Associates Ltd.
01912527467

01/10/2024

ট্যাক্স রিটার্ন - আর মাত্র ৬০ দিন বাকি

তারিখ : ১ অক্টোবর ২০২৪
সম্মানিত করদাতা,
আপনি জানেন কি? নভেম্বরের ৩০ তারিখ আপনার ট্যাক্স রিটার্ন দাখিল করার শেষ দিন! সব কাগজপত্র জোগাড় করে একটি পরিচ্ছন্ন ও নির্ভুল রিটার্ন তৈরি করতে চাইলে রিটার্ন তৈরির প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।

11/09/2024

জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে, সকল কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে SRO জারী করা হয়েছে এবং রাজস্ব বিভাগকে অর্থ্যাৎ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে অটোমেশন সিস্টেম এর আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও, তিনি আরও উল্লেখ করেছেন যে পরবর্তী পদক্ষেপ হিসেবে জাতীয় রাজস্ব বিভাগ ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করা হবে।
প্রধান উপদেষ্টার কথার সাথে সামঞ্জস্য রেখে, আমাদের লক্ষ্য হলো জনগণের মধ্যে ইনকাম ট্যাক্সের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করা। সঠিক তথ্য প্রদান এবং নিয়মিত আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আমরা সরকারের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক সমাধান নিশ্চিত করতে পারি এবং এর মাধ্যমে আমরা নিজেদের স্বচ্ছতা বজায় রাখতে পারি ।
এই প্রচেষ্টা আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে সফল হবে, যা একটি শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি গড়ার পথে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশেষ দ্রষ্টব্য: কালো টাকা বলতে অনেকেই মনে করেন অবৈধভাবে উপার্জিত অর্থ কালো টাকা হিসেবে বিবেচিত কিন্তু আসলে কালো টাকা বলতে আয়কর রিটার্নে অপ্রদর্শিত অর্থ বোঝানো হয়, যা সম্পর্কে করদাতা সরকারকে তার আয়কর রিটার্নে অবহিত করেন না। একজন ব্যক্তির বৈধভাবে কষ্টার্জিত অর্থ শুধুমাত্র আয়কর রিটার্নে অপ্রদর্শিত থাকার কারণে কালো টাকা হিসেবে বিবেচিত হতে পারে।
বাস্তবিক অর্থে কোনো টাকার রংই কালো নয়।

Eid Mubarak from all of us at Kausar & Associates Ltd.! May your celebrations be filled with peace, prosperity, and joy....
16/06/2024

Eid Mubarak from all of us at Kausar & Associates Ltd.! May your celebrations be filled with peace, prosperity, and joy.

Address

Tropical Alauddin Tower( 7th Floor, Flat: 7-E), Plot No./32/C, Road-02, Sector-03, Uttara West
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 06:00
Tuesday 10:00 - 06:00
Wednesday 10:00 - 06:00
Thursday 10:00 - 06:00
Saturday 10:00 - 06:00
Sunday 10:00 - 06:00

Alerts

Be the first to know and let us send you an email when Kausar & Associates Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share