04/05/2026
বার কাউন্সিলের প্রিপারেশন নিতে গিয়ে প্রথম যে বড় ধাক্কাটা খেয়েছিলাম তা হলো "আসলে শুরুটা করবো কোথা থেকে?"
পুরো যেনো এক গোলকধাদা!
সামনে সাতটা বিশাল আইনের পাহাড়, আর মাথায় হাজারটা চিন্তা।
আমি ভুল করে প্রথমে পেনাল কোড দিয়ে শুরু করেছিলাম যেটা মোটামুটি কঠিন একটি সাব্জেক্ট।তাই বার বার মনে হচ্ছিল আমি মনে হচ্ছে পারবো না।
বুদ্ধিমানের কাজ হলো ছোট আইন দিয়ে পড়া শুরু করা এতে করে সহজে শেষ করা যায়, যা কনফিডেন্সটা অনেক বাড়িয়ে দেয়।এটা বুঝতে পারার পর আমি শুরু করেছিলাম Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972 দিয়ে তারপর একে একে The Limitation Act, 1908, The specific Relief Act, 1877 আর বাকি আইনগুলো।