I-Tax Solution PC

I-Tax Solution PC Welcome to my Income Tax Services Page. Professionally, I am an income tax lawyer.

জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ড...
23/11/2025

জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত আদেশ

📣অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনারের নিকট পেপার রিটার্ন দাখিলের আবেদন করতে ...
09/11/2025

📣অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে

১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনারের

নিকট পেপার রিটার্ন দাখিলের আবেদন করতে হবে।

বিস্তারিত 👇
পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩০,৯৯.০০১.২৪/১৪৪
তারিখ:৩০ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ। বিশেষ আদেশ নং-০২/২০২৫

বিষয়: ব্যক্তি করদাতাগণের (Individual Taxpayers) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থতা বিষয়ক আবেদনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত বিশেষ আদেশ।

সূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ নং-০১/২০২৫, তারিখঃ ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, সূত্রোক্ত বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতাগণ ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করিয়াছে।

০২। আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতাগণ ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হইলে তাহারা ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের পরিবর্তে ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করিলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করিতে পারিবেন।

💚♥️💚
🔗 সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য শেয়ার করুন।

করবর্ষ ২০২৫-২০২৬ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -ব্যক্তিগত তথ্য :1. Photocopy of E-TIN certificate.2. Photo...
01/11/2025

করবর্ষ ২০২৫-২০২৬ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. Mobile Number

চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2024 to 30-06-2025.
3. Provident fund info. (if any)

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. সঞ্চয় পত্র - (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।

All documents need from 01-07-2024 to 30-06-2025.

বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।

ইমাম উদ্দিন
আয়কর আইনজীবী

28/10/2025
বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণ নিচের ফরমেট অনুসরণ করে অনলাইন রিটার্ন দাখিলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।
28/10/2025

বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাগণ নিচের ফরমেট অনুসরণ করে অনলাইন রিটার্ন দাখিলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।

"বিদেশে অবস্থানরত প্রবাসী করদাতাদের জন্য সুখবর — এখন অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ!"
23/10/2025

"বিদেশে অবস্থানরত প্রবাসী করদাতাদের জন্য সুখবর — এখন অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ!"

🤣টিন সাটিফিকেট ধারীদের জন্য সুখবর 🤣আরো বেশি করে স্টুডিও, কম্পিউটার দোকানদার, কম্পিউটার অপারেটরদের কাছ থেকে ০ রিটার্ন করা...
17/10/2025

🤣টিন সাটিফিকেট ধারীদের জন্য সুখবর 🤣
আরো বেশি করে স্টুডিও, কম্পিউটার দোকানদার, কম্পিউটার অপারেটরদের কাছ থেকে ০ রিটার্ন করান। কিছুদিনের শুধু অপেক্ষা তারপর এমন নোটিশ পাবেন। বেশি না মাত্র ৩৩ লক্ষ টাকা জরিমানা করেছে, একজন ০ রিটার্ন দিয়েছিল৷ এখন সারাজীবনের শিক্ষা পেল, সে আইন অমান্য করেছে, এখন একজন আইনজীবীর কাছে যাবে, আইনজীবী মামলা লড়ার বিনিময়ে মোটা অংকের টাকা ফি পাবে, সরকারি কোষাগারে কিছু টাকা জমা হবে, যা দেশের জন্য খরচ করা হবে৷ বাহ চমৎকার। বেশি বেশি কম্পিউটারের দোকানে গিয়ে ০ রিটার্ন দিন আর কিছুদিন পর এমন ধরা খান ❌❌❌
🇧🇩 TIN আছে? তাহলে রিটার্ন দিন — এখনই!
অনেকেই ভাবেন —
“আমার তো আয় তেমন নয়, তাহলে রিটার্ন দেব কেন?”

কিন্তু 👉 আয়কর আইন ২০২৩ অনুযায়ী
যার নামে TIN আছে,
তাঁর জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক,
চাই আয় হোক বেশি বা কম।

💡 রিটার্ন না দিলে কী হয়?
❌ ব্যাংক লোন, টেন্ডার, ট্রেড লাইসেন্সে ছাড়াও ৪৪টি সেবা পেতে জটিলতা
❌ দেরিতে জমা দিলে জরিমানা ও সুদের ঝামেলা

✅ আর রিটার্ন দিলে যা হয়:
✔ বিনিয়োগের প্রমাণ ও কর রেয়াত
✔ সরকারি সেবা ও আর্থিক বিশ্বাসযোগ্যতা
✔ নিজের অর্থের স্বচ্ছ ও নিরাপদ ব্যবস্থাপনা

আমি সাহায্য করি করদাতাদের —
রিটার্ন তৈরি থেকে অনলাইনে জমা দেওয়া পর্যন্ত,
সবকিছু সহজে, নির্ভুলভাবে ও ঝামেলাহীনভাবে।

16/10/2025

সম্মানিত করদাতাগণ।

নভেম্বরের ৩০ তারিখ রিটার্ন দাখিল করার লাস্ট ডেইট।
অনেকেই আছেন, একদম শেষের দিকে ১ সপ্তাহ আগে রিটার্ন দাখিলের জন্য আসেন।

আয়কর রিটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্থিক দলিল। এটা কোন ডাটা এন্ট্রি নয়। রিটার্ন অনলাইনে ফাইনাল পোস্টিং দেয়ার আগে বেশ কিছু ওয়ার্কিং থাকে।অনেকটা সময় ব্যয় হয় সেখানে।

শেষের দিকে যেমন তাড়াহুড়ো করে কাজটা করতে হয়।সেই সাথে সার্ভারও ডাউন থাকে। একসাথে সারা বাংলাদেশ থেকে যখন একটা ওয়েবসাইটে কাজ করা হয়,সার্ভার স্লো হওয়াটাই স্বাভাবিক।

তাই, নিজের এই গুরুত্বপূর্ণ কাজটি শুরু দিকে শেষ করাই উত্তম।জুলাই মাস থেকে রিটার্ন জমা দেয়ার সময় শুরু হয়।

আর,মাত্র অল্প কিছুদিন বাকি আছে। যারা রিটার্ন দাখিল করবেন কিন্তু সময় আছে মনে করে বসে আছে তাদের সচেতন হওয়া জরুরি।

29/09/2025

আয়কর বর্ষ ২০২৫-২০২৬ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. 1 copy Passport size photo

চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2024 to 30-06-2025.
3. Provident fund info. (if any)

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স 202-20245
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. সঞ্চয় পত্র - (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।

বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।

ইমাম উদ্দিন
আয়কর আইনজীবী

Address

South Banasree
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 09:00 - 23:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801921529591

Website

Alerts

Be the first to know and let us send you an email when I-Tax Solution PC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I-Tax Solution PC:

Share

Category