Obayed Ahmed & Associate's

Obayed Ahmed & Associate's A raising law firm-Committed to ensure your legal rights

ওবায়েদ আহমেদ এন্ড এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে দেশে-প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি পবিত্র ঈদ উল ফিতরের শুভ...
19/03/2026

ওবায়েদ আহমেদ এন্ড এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে দেশে-প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক।

শুভেচ্ছান্তে

অ্যাডভোকেট ওবায়েদ আহমেদ (রুমন)
আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।
প্যানেল আইনজীবী বাংলাদেশ ব্যাংক।
হেড অব চেম্বার।
Obayed Ahmed Rumon

হাইকোর্টের জামিন বর্ধিতকরণের আবেদন পেন্ডিং থাকা অবস্থায় জামিন বাতিল সংক্রান্ত আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ: এটি একটি...
24/02/2026

হাইকোর্টের জামিন বর্ধিতকরণের আবেদন পেন্ডিং থাকা অবস্থায় জামিন বাতিল সংক্রান্ত আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ:

এটি একটি সুপ্রতিষ্ঠিত নীতিমালা যে, জামিন একটি অত্যন্ত মূল্যবান অধিকার, যা আদালত কর্তৃক একজন অভিযুক্তকে প্রদান করা হয়। একবার জামিন মঞ্জুর হলে, তা বৈধ কারণ ও দৃঢ় যুক্তি ব্যতীত হালকাভাবে বাতিল করা উচিত নয় এবং করা যায় না।

যখন কোনো অভিযুক্ত দণ্ডবিধির কার্যবিধি (Cr.P.C) এর ধারা ৪৯৮-এর অধীনে মুলতবি কোনো রুলে অথবা কোনো বিশেষ আইনের অধীনে দায়েরকৃত আপিলে, প্রযোজ্য ক্ষেত্রে, উচ্চ আদালত বিভাগ কর্তৃক নির্দিষ্ট সময়ের জন্য প্রদত্ত জামিনের সুবিধা ভোগ করছেন এবং তিনি নিয়মিতভাবে নিম্ন আদালতে হাজিরা প্রদান করছেন, তখন কেবলমাত্র উচ্চ আদালত বিভাগ কর্তৃক জামিনের মেয়াদ বৃদ্ধি না হওয়ার অজুহাতে বা জামিন বর্ধিতকরনের আদেশ দেরিতে আসার কারনে নিম্ন আদালত তার জামিন বাতিল করতে বা তাকে কারাগারে প্রেরণ করতে পারে না।

এমন পরিস্থিতিতে, নিম্ন আদালতের কর্তব্য হবে—যে রুল বা আপিলের প্রেক্ষিতে অভিযুক্তকে অন্তর্বর্তীকালীন (ad-interim) জামিন প্রদান করা হয়েছে, তার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এর ব্যতিক্রম আইনসম্মত নয় এবং ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী।

©

26/12/2025

ক্ষুদ্র ঋণ/ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণ গ্রহীতার অ-পূরণীয় 'চেক' বইয়ের পাতা গ্রহন সম্পূর্ণ বে-আইনী।

"ব্যাংকগুলো তাদের ঋণ আদায়কে শক্তিশালী করার জন্য, নিরাপদ করার জন্য ঋণ গ্রহীতার স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি গ্রহন করার পরেও চেক জামানত হিসেবে গ্রহন করে থাকে, সেটা পুরোপুরি বে-আইনি। চেক জামানত হিসেবে গ্রহণ করে যে ঋণ প্রদান করা যাবেনা সে সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এর ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিগত ১৬/০৬/২০১৭ খ্রি. তারিখে যে সার্কুলার জারি করেছেন তাতে 'চেক' জামানত হিসেবে গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন"

রেফারেন্স বই: চেক ডিজঅনার সংক্রান্ত মামলার বিচার পদ্ধতি, পৃষ্ঠা: ১০৯।
লেখক: জনাব এম আলী আহমেদ, সিনিয়র জেলা ও দায়রা জজ।

05/12/2025

" দি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট ১৮৮১, আইনের ১৩৮ ধারা অনুযায়ী চেক ডিজনারের মামলা চলমান অবস্থায় অর্থঋণ আদালতেও মামলা চলতে বাধা নেই। অর্থাৎ একই সাথে পাওনা অর্থ আদায়ের জন্য দেওয়ানী মোকদ্দমা ও চেক ডিজনারের অপরাধের জন্য ফৌজদারি মামলা একত্রে চলতে আইনে কোন প্রকার বাধা নেই "।

তথ্যসূত্র: [১১ এডিসি ৮৩৩, ৭৩ ডি এল আর ৬৩৭ ]

নিবেদক
ওবায়েদ আহমেদ এন্ড এসোসিয়েট'স।

24/10/2025

দেওয়ানী মোকদ্দমায় বাদীর আরজি খারিজ হলে অথবা বিবাদীর 'আরজি খারিজের' দরখাস্ত না মঞ্জুর হলে পরবর্তী করণীয় ধাপ:

যদি কোনো মামলার “আরজি খারিজের দরখাস্ত” (যেমন Order 7 Rule 11 CPC অনুযায়ী) মঞ্জুর হয় অর্থাৎ বাদীর মামলা খারিজ হয়ে যায়, তাহলে এটা একটি “decree” হিসেবে গণ্য হয়। সেক্ষেত্রে “Appeal” (আপিল) করতে হয়, Revision নয়।

আর যদি “আরজি খারিজের দরখাস্ত” নামঞ্জুর হয়,
অর্থাৎ আদালত বাদীর মামলা চলতে দেয় (defendant-এর দরখাস্ত খারিজ করে দেয়), তখন এটি কোনো decree নয়, বরং interlocutory order,
সেক্ষেত্রে Revision করা যায় (Order 7 Rule 11 আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে)।

দেওয়ানী কার্যবিধিতে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে। বিজ্ঞ সহকারী জজ জনাব ইমরান হোসাইনকে ধন্যবাদ সুন্দর করে অল্প কথায় দেও...
11/05/2025

দেওয়ানী কার্যবিধিতে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে। বিজ্ঞ সহকারী জজ জনাব ইমরান হোসাইনকে ধন্যবাদ সুন্দর করে অল্প কথায় দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর সংশোধিত তথ্য তুলে ধরার জন্য।

- অনলাইনে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন -মুসলিম বিবাহকার্য নিবন্ধনের আইনি মাধ্যম হিসেবে নিন্মোক্ত Muslim Marriages and Divor...
09/04/2025

- অনলাইনে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন -

মুসলিম বিবাহকার্য নিবন্ধনের আইনি মাধ্যম হিসেবে নিন্মোক্ত Muslim Marriages and Divorces (Registration) Act 1974 এর অধীনে Muslim Marriages and Divorces (Registration) Rules 2009 আইনের আওতায় এতদিন শুধুমাত্র ম্যানুয়ালি অর্থাৎ কাজীর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন করার সুযোগ ছিলো, যার ফলে মানুষ দ্বিতীয় বিয়ে কিংবা ডিভোর্সের মতো স্পর্শকাতর ব্যাপারে নানাভাবে প্রতারিত হতো এবং বিভিন্ন ধরনের আইনি ও সামাজিক জটিলতার সম্মুখীন হতো।

সময়ের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে বৈবাহিক দুর্নীতি এবং পারিবারিক জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে ২০২৫ সালের ৭ এপ্রিল Muslim Marriages and Divorces (Registration) Rules 2009 সংশোধন করা হয়েছে।

ফলশ্রুতিতে, দেশের মুসলিম নাগরিকগন দ্রুতই অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি আগের মতো সরাসরি কাজীর মাধ্যমেও বিবাহ এবং তালাক নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ, নাগরিকের সুবিধা যেভাবে হয়, যেভাবে রেজিষ্ট্রেশন করতে ইচ্ছুক, সেভাবেই রেজিষ্ট্রেশন করতে পারবেন।

নিবেদক

ওবায়েদ আহমেদ (রুমন)
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট।

প্যানেল ল'ইয়ার, বাংলাদেশ ব্যাংক।
প্যানেল লইয়ার, অগ্রণী ব্যাংক, পি এল সি।
প্যানেল লইয়ার, বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি।

হেড অব চেম্বার, আহমেদ এন্ড এসোসিয়েট'স।
-আপনার আইনি অধিকার, আমাদের দায়িত্ব-

Wishing our valued clients, good friends and well wishers a blessed Eid, EID MUBARAK.
30/03/2025

Wishing our valued clients, good friends and well wishers a blessed Eid, EID MUBARAK.

মুক্ত হউক প্রকৃত স্বাধীনতা।
15/12/2024

মুক্ত হউক প্রকৃত স্বাধীনতা।

আগামী রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ইং থেকে বাংলাদেশ সুপ্রীমকোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের ৫১টি বেঞ্চে নিয়মিতভাবে বিচারিক কা...
15/08/2024

আগামী রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ইং থেকে বাংলাদেশ সুপ্রীমকোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের ৫১টি বেঞ্চে নিয়মিতভাবে বিচারিক কাজ চলবে। নব নিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি আজ উক্ত বেঞ্চসমূহ গঠন করেছেন। এই সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ সুপ্রীমকোর্ট এর ওয়েবসাইট www.supremecourt.gov.bd বিস্তারিত দেওয়া আছে।

আহমেদ এন্ড এসোসিয়েট'স সর্বদাই সম্মানিত ক্লায়েন্টকে ভোগান্তিহীন আইনি প্রতিকার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ, আহমেদ এন্ড এসোসিয়েট'স এর সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি ঈদ উল আযহার রক্তিম শুভেচ্ছা...
16/06/2024

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ, আহমেদ এন্ড এসোসিয়েট'স এর সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি ঈদ উল আযহার রক্তিম শুভেচ্ছা, ঈদ মুবারক।

শুভেচ্ছান্তে

ওবায়েদ আহমেদ (রুমন)
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীমকোর্ট।
হেড অব চেম্বার, আহমেদ এন্ড এসোসিয়েট'স।
প্যানেল লইয়ার, অগ্রনী ব্যাংক লিঃ।
প্যানেল লইয়ার, বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।

বাংলা হোক প্রাণের স্পন্দন, রক্ত ঝড়ানো ভাষাই হোক বাচন-ভঙ্গির আত্মমর্যাদা, আহমেদ এন্ড এসোসিয়েট'স সর্বদাই বাংলা ভাষার মর্যা...
21/02/2024

বাংলা হোক প্রাণের স্পন্দন, রক্ত ঝড়ানো ভাষাই হোক বাচন-ভঙ্গির আত্মমর্যাদা, আহমেদ এন্ড এসোসিয়েট'স সর্বদাই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

Address

Room No. 4033, Annex Building, Supreme Court Bar Association, Shahabag
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obayed Ahmed & Associate's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share