আইনি ঘর - Ayni Ghar

আইনি ঘর - Ayni Ghar যে কোন আইনি সমস্যার সহজ ও সঠিক সমাধান।

08/05/2026

ডিজিটাল বাংলাদেশের নতুন বাস্তবতায় আইন সেবাকেও আরও সহজ, দ্রুত ও মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমাদের নতুন প্ল্যাটফর্ম আইনি ঘর - Ayni Ghar

এটি শুধু একটি ওয়েবসাইট নয়; বরং এমন একটি আধুনিক ডিজিটাল লিগ্যাল প্ল্যাটফর্ম, যেখানে সাধারণ মানুষ খুব সহজে আইনগত তথ্য, পরামর্শ ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে ঘরে বসেই।

বর্তমানে প্ল্যাটফর্মটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের অন্যতম আধুনিক, স্মার্ট ও ব্যবহারবান্ধব লিগ্যাল সার্ভিস সিস্টেম তৈরি করতে — যেখানে প্রযুক্তি ও আইন একসাথে কাজ করবে মানুষের উপকারের জন্য।

আমাদের লক্ষ্য:

* সাধারণ মানুষের জন্য আইন সেবা সহজ করা
* ডিজিটাল উপায়ে দ্রুত পরামর্শ প্রদান
* সময় ও খরচ কমানো
* নির্ভরযোগ্য ও প্রফেশনাল লিগ্যাল সাপোর্ট নিশ্চিত করা

খুব শিগগিরই আমরা নতুন কিছু নিয়ে আসছি।
সাথে থাকুন। ⚖️✨

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, শৃঙ্খলা বিধিমালা ২০১৭ এবং পৃথক সচিবালয় সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায়ের সারসংক্ষেপ।
08/04/2026

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, শৃঙ্খলা বিধিমালা ২০১৭ এবং পৃথক সচিবালয় সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায়ের সারসংক্ষেপ।

গ্রেপ্তার হলে আপনার আইনগত অধিকারগ্রেপ্তারের সময় নাগরিকের অধিকারসমূহঃ১. গ্রেপ্তারের কারণ জানার অধিকার:পুলিশ আপনাকে কেন গ...
07/04/2026

গ্রেপ্তার হলে আপনার আইনগত অধিকার

গ্রেপ্তারের সময় নাগরিকের অধিকারসমূহঃ

১. গ্রেপ্তারের কারণ জানার অধিকার:
পুলিশ আপনাকে কেন গ্রেপ্তার করছে, তা স্পষ্টভাবে জানাতে বাধ্য।

২. নীরব থাকার অধিকার:
আপনি নিজের বিরুদ্ধে কিছু বলতে বাধ্য নন।

৩. আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার:
গ্রেপ্তারের পর আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারবেন।

৪. পরিবারের সদস্যকে জানানোর অধিকার:
আপনার গ্রেপ্তারের বিষয়টি আপনার পরিবার বা নিকট আত্মীয়কে জানানো হবে।

৫. ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা:
গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে উপস্থাপন করতে হবে (যাতায়াত সময় বাদে)।

গুরুত্বপূর্ণ সতর্কতাঃ
✔️ জোরপূর্বক স্বীকারোক্তি আদায় আইনত দণ্ডনীয়
✔️ নির্যাতন বা অমানবিক আচরণ সম্পূর্ণ অবৈধ ।

আইনগত দৃষ্টিকোণঃ
বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ও ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করা হয়েছে।

উপসংহারঃ
আইন জানা থাকলে অন্যায় প্রতিরোধ করা সহজ হয়—নিজে জানুন, অন্যকে জানান।

#বাংলাদেশ #আইন

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ কর...
06/04/2026

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আজ।



আসসালামু আলাইকুম।সম্মানিত বিজ্ঞ আইনজীবী মহোদয়গণ,আমার প্রিয় সংগঠন ও বিজ্ঞ আইনজীবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ল'ইয়ার্স কা...
06/04/2026

আসসালামু আলাইকুম।
সম্মানিত বিজ্ঞ আইনজীবী মহোদয়গণ,

আমার প্রিয় সংগঠন ও বিজ্ঞ আইনজীবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল বিগত ২৮/০৩/২০২৬ ইং তারিখ রোজ শনিবার আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭ এ এজিএস পদে আমাকে মনোনয়ন প্রদান করেছিলেন। আলহামদুলিল্লাহ, মনোনয়ন পাওয়ার পর থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ আইনজীবীসহ ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে যুক্ত সকলের কাছ থেকে যে দোয়া, ভালোবাসা ও সমর্থন পেয়েছি—তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ!!!

আপনাদের এই আন্তরিক ভালোবাসা ও সমর্থন আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

তবে, সংগঠনের বৃহত্তর স্বার্থ এবং ১১ দলের ঐক্য রক্ষার লক্ষ্যে, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল ও NCP সমর্থিত ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এজিএস পদে এডভোকেট মোঃ মেহেদী হাসান ভূঁইয়াকে জোটের স্বার্থে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে এবং আমি প্রিয় সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আমার প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছি!!!

আমি বিশ্বাস করি, সংগঠনের ঐক্য ও বৃহত্তর কল্যাণই সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।

আমি এডভোকেট মোঃ মুজাহিদুল ইসলাম অল্প সময়ে বিজ্ঞ আইনজীবীদের যে ভালোবাসা, দোয়া ও সমর্থন পেয়েছি—তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, উপযুক্ত সময়ে আবারও সংগঠন প্রার্থী করলে আপনাদের সামনে আসব এবং আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করার চেষ্টা করব।

সবসময়ই আপনাদের পাশে থাকার এবং বিজ্ঞ আইনজীবীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা অব্যাহত রাখবো। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে,
মোঃ মুজাহিদুল ইসলাম
Ex Ec Member
ঢাকা আইনজীবী সমিতি।
তারিখ-০৬/০৪/২০২৬ইং।

পাকিস্তান সুপ্রিম কোর্ট এই মামলায় তিনটি গুরুত্বপূর্ণ ও চমৎকার আদেশ দিয়েছেন: ১. ফরিয়াদি শব্দটিকে Unconstitutional Mind...
02/02/2026

পাকিস্তান সুপ্রিম কোর্ট এই মামলায় তিনটি গুরুত্বপূর্ণ ও চমৎকার আদেশ দিয়েছেন: ১. ফরিয়াদি শব্দটিকে Unconstitutional Mindset আখ্যায়িত করে কাগজপত্রে ফরিয়াদি শব্দ উল্লেখ নিষিদ্ধ করেছেন।

২. পুলিশ স্টেশন এফ আই আর রেজিস্ট্রেশন করতে বিলম্ব করার ফলে যদি কোন এভিডেন্স ডেসট্রাকশন বা নষ্ট হয় সেই ক্ষেত্রে উক্ত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

৩. আইনে উল্লেখিত যে সকল ব্যক্তি, অফিস বা পদকে যে নাম দেওয়া হয়েছে, ঠিক উক্ত নামেই উল্লেখ করতে হবে ভিন্ন কোন নামে উল্লেখ করা যাবে না। কারণ এতে করে Legislative Intent ও সাংবিধানিক লক্ষ্য নষ্ট হতে পারে।

19/01/2026

⚖️ প্রশাসনের হয়রানি: একটি বাস্তব ঘটনা ও আপনার করণীয়

ধরুন, একজন সাধারণ মানুষ থানায় একটি অভিযোগ জানাতে গেলে পুলিশ তাকে বারবার ডেকে নিয়ে অযথা ভয় দেখাচ্ছে, মামলা না নিয়ে উল্টো তাকে সন্দেহভাজন হিসেবে চাপ দিচ্ছে। কোনো লিখিত আদেশ নেই, কিন্তু মৌখিকভাবে হুমকি, অপমান ও সময় নষ্ট করা হচ্ছে।

এটি আইনসম্মত নয়। প্রশাসন জনগণের সেবক, ভয়ের উৎস নয়।

এ অবস্থায় আপনার আইনি প্রতিকার কী?

প্রথমে ঘটনাটি লিখিতভাবে থানার অফিসার ইনচার্জ বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন।
প্রয়োজনে জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন।
যদি তবুও হয়রানি বন্ধ না হয়, তাহলে উচ্চ আদালতে (রিট মামলা) করে আপনার মৌলিক অধিকার রক্ষার আবেদন করা যায়।
মনে রাখবেন—আইন অনুযায়ী কোনো নাগরিককে বিনা কারণে হয়রানি করা যায় না।

আপনার অধিকার জানুন, ভয় নয়—আইনের আশ্রয় নিন

আইন আছে নাগরিককে রক্ষা করার জন্য।
চুপ থাকলে হয়রানি বাড়ে,
আইনের পথে গেলে ন্যায় প্রতিষ্ঠিত হয়।

Lex Marketoria-The Criminal, Civil & Corporate Law Chamber
ন্যায়বিচারে পাশে, সচেতনতায় সামনে-

আলহামদুলিল্লাহ।।Hamidur Rahman Shohag ভাইয়ের বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা হতে আপীল Admitt.....জামিন মঞ্জুর হয়েছে...
13/01/2026

আলহামদুলিল্লাহ।।

Hamidur Rahman Shohag ভাইয়ের
বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা হতে আপীল Admitt.....
জামিন মঞ্জুর হয়েছে।।।





ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও National Citizen Party (NCP) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, জনাব আখতার হোসেন এবং Natio...
13/01/2026

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও National Citizen Party (NCP) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, জনাব আখতার হোসেন এবং National Citizen Party (NCP) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব আকরাম হোসেনকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাবা জশিতা ইসলাম; বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৫, ঢাকা। শাহবাগ থানার মামলা নং- ২৭(০৩)২১, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩//৩০৭/১০৯, দ: বি: ১৮৬০ এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আওলাদ হোসাইন মোঃ জোনাইদ, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৪, ঢাকা। শাহবাগ থানার মামলা নং- ২৫(০৩)২১, ধারা- ১৪৩/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪, দন্ডবিধি-১৮৬০ মামলায় শুনানীঅন্তে সন্তুষ্ট হয়ে খালাস প্রদান করেন।

বিগত ১৩ই এপ্রিল, ২০২১ ইং তারিখে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, আখতার হোসেন অসুস্থ শরীর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব—দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগ থানার মামলা নং- ২৫ তারিখ- ২৫/০৩/২০২১-এ গ্রেফতার করে। পরবতীর্তে উক্ত শাহবাগ থানার ২৫(০৩)২১ নং মামলায় গ্রেফতার থাকা অবস্থায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে ঢাকার জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ন অবস্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিগত ১৭/০৪/২০২১ ইং তারিখে শাহবাগ থানা মামলা নং ২৭; তারিখ ২৭/০৩/২০২১; ধারা:- ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩//৩০৭/১০৯, দ: বি: ১৮৬০-তে গ্রেফতার দেখিয়ে ৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়।
বিজ্ঞ আইনজীবী মোঃ মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর নেতৃত্বে দীর্ঘ ০৫ বছরের আইনী লড়াইয়ের পর ডকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও National Citizen Party (NCP) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, জনাব আখতার হোসেন এবং National Citizen Party (NCP) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব আকরাম হোসেনকে অদ্য 13/01/2026 ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাবা জশিতা ইসলাম, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৫, ঢাকা। শাহবাগ থানার মামলা নং- ২৭(০৩)২১, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩//৩০৭/১০৯, দ: বি: ১৮৬০ এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আওলাদ হোসাইন মোঃ জোনাইদ, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আাদালত নং-০৪, ঢাকা। শাহবাগ থানার মামলা নং- ২৫(০৩)২১, ধারা- ১৪৩/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪, দন্ডবিধি-১৮৬০-এ শুনানীঅন্তে খালাস প্রদান করেন।
এই সময় আসামী পক্ষে শুনানী করেন বিজ্ঞ আইনজীবী মোঃ মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট , বিজ্ঞ আইনজীবী মোঃ আবদুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত , ঢাকা ও বিজ্ঞ আইনজীবী মোঃ ইকবাল হোসেন , অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা এবং অন্যান্য আইনজীবীবৃন্দ। শুনানীতে রাষ্ট্রপক্ষে বিজ্ঞ অতিঃ পাবলিক প্রসিকিউটর ও অন্যান্য পাবলিক প্রসিকিউটরগণ অংশগ্রহণ করেন।






Address

৪০ নং কোর্ট হাউজ স্ট্রীট, খাজা এল এইচ বি 'ল' হাউজ, আগরবাতি গলি, আন্ডারগ্রাউন্ড রুম নং/০৭, কোতয়ালী
Dhaka
১১০০

Alerts

Be the first to know and let us send you an email when আইনি ঘর - Ayni Ghar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইনি ঘর - Ayni Ghar:

Shortcuts

Share