23/10/2025
কেন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে।
জাতীয় সংসদ নির্বাচন একটি দেশের গনতান্ত্রিক ব্যবস্থার প্রধান অংশ বা প্রান। এটি দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের মাধমে শাষন ব্যবস্থায় অংশগ্রহনের সুযোগদেয়। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৬৫,১১৯, ও ১২৩ নির্বাচন সর্ম্পকে বলা হয়েছে। আজকে জানার বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনিয়ন পত্র জমা দেওয়ার পরেও যাচাই বাচায়ে কাদের প্রার্থীতা বাতিল হবে।
১. বিদেশি নাগরিকত্বধারী ব্যক্তির: বাংলাদেশে অধিকাংশ নির্বাচনে অংশগ্রহন করতে হলে প্রথমে দেশের নাগরিকত্ব অর্জন করতে হবে। সংবিধানের ৬৬(২)(ক) অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হয়, তাহলে তিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
২. দেউলিয়া ব্যক্তি: যিনি ঋণনিয়ে পরিশোধ করতে পারেননি এবং আদালতের আদেশে তাকে দেওলিয়া ঘোষিত হয়েছেন একমাত্র সেই হবেন দেউলিয়া ব্যক্তি। সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২)(খ) অনুযায়ী আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি প্রার্থী হতে পারবেন না।
৩. আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অপরাধী ব্যক্তি: সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২)(ঘ) অনুযায়ী যে ব্যক্তি নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি কারাদণ্ড পেয়েছেন এবং মুক্তির পর পাঁচ বছর পূর্ণ হয়নি, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। অংশ গ্রহন করিলেও তাহার প্রার্থীতা বাতিল হবে।
৪. সরকারি বা আধা-সরকারি চাকরিজীবী: এটি সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কেউ পদত্যাগ না করে প্রার্থী হতে পারবেন না। সৃতরাং আগে পদত্যাগ করতে হবে।
৫. কর বা ঋণখেলাপি ব্যক্তি: ভাবছেন কি, ঋণ পরিশোধ না করেই নির্বাচন করে এমপি হবেন। না পাবেন না কারন আইন বলে যে, যাদের সরকারি কর বা ব্যাংক ঋণ পরিশোধ করা হয়নি, তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ঋণের ক্ষেত্রে সি আই বি দেখবে।
৬. মানসিকভাবে অক্ষম ব্যক্তি: মানষিক ভাবে অক্ষম/ উন্মাদ ব্যক্তি অযোগ্য হবে। তা আপনি আমি বললে হবে না কারন, সংবিধানের ৬৬(২)(চ) অনুচ্ছেদ অনুযায়ী, যে ব্যক্তি আদালত কর্তৃক মানসিকভাবে অক্ষম বা উন্মাদ হিসেবে ঘোষিত, তিনি প্রার্থী হতে পারবেন না। আদালত কর্তৃক ঘোষিত থাকতে হবে।
৭. অযোগ্য ঘোষিত ব্যক্তি: যে ব্যক্তি নির্বাচন কমিশন বা আদালত কর্তৃক নির্বাচনী অনিয়ম, ঘুষ বা দুর্নীতির দায়ে অযোগ্য ঘোষিত হয়েছেন, তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রার্থী হতে পারবেন না।
৮. মৃত ব্যক্তি/ তারপ্রতিনীধি: মৃত ব্যক্তি বা তার পক্ষে কেহ নির্বাচনে অংশগ্রহন করতে পেরবে না। একজন ব্যক্তিবে প্রার্থী হতে হলে জীবিত ও যোগ্য নাগরিক হতে হবে।
Noot: ভোটার হওয়া পরে ভোট দিতে পারেনি, আপনারা যোগ্য প্রার্থকে ভোটদিন।
মোঃ এনামুল হক
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
মো্বইল নং- ০১৭৩৭-৬৪৯৫৪০, ০১৫১৮-৯১৪৪৫৪
#আইনওবিচার #কোর্ট #নির্বাচন #রাজনীতি #চেয়ারম্যান #বাংলাদেশ #সংবিধান