Bithey Di

Bithey Di আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
এবং
নাট্যকর্মী, নাট্যদল-থিয়েটার

সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর ছবি শেয়ার করলে নাকি তাদের ঝগড়া লাগে? আমাদের তো ছবি শেয়ার ছাড়াই ঝগড়া চলছে। এখন ছবি পোস্ট ক...
03/08/2026

সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর ছবি শেয়ার করলে নাকি তাদের ঝগড়া লাগে? আমাদের তো ছবি শেয়ার ছাড়াই ঝগড়া চলছে। এখন ছবি পোস্ট করার পর কি হবে? খুনোখুনি? 🥱

প্রশ্ন: সিনিয়র আইনজীবীর চেম্বারে জুনিয়র আইনজীবীর প্রধাণ কাজ কি? উত্তর:  আদালতে বিচারক কতৃক সিনিয়র আইনজীবীদের প্রাপ্য বক...
28/07/2026

প্রশ্ন: সিনিয়র আইনজীবীর চেম্বারে জুনিয়র আইনজীবীর প্রধাণ কাজ কি?

উত্তর: আদালতে বিচারক কতৃক সিনিয়র আইনজীবীদের প্রাপ্য বকাঝকাগুলো হাসিমুখে গ্রহণ করা! 🙂

প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে সমর্থন জানিয়ে সবার ব্যতিক্রমধর্মী প্রতিবাদ সত্যিই প্রাণে আশার সঞ্চার জাগিয়েছে। যারা এই ...
28/07/2026

প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে সমর্থন জানিয়ে সবার ব্যতিক্রমধর্মী প্রতিবাদ সত্যিই প্রাণে আশার সঞ্চার জাগিয়েছে। যারা এই বাংলার মাটি থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি মুছে দিতে চায়, তাদের এভাবেই প্রতিহত করতে হবে।

যে ভাষায় আমার মা-মাটির গন্ধ পাই, যে সুর শুনলে পরাণে দখিনের হাওয়া দোল দেয়, যে নৃত্য হৃদয়ের ভাষা হয়ে ওঠে, যে কবিতা আত্মার তৃষ্ণা মেটায়, এ সম্পদগুলো আমার এবং আমাদের। যে নোংরা বরাহ-সারমেয়সম হায়েনারা তাদের কলুষিত ভাবনা জোর করে চাপিয়ে দিতে চাইবে, তাদের জবাব দিন কলমে, কর্মে, কিংবা সুস্থ্য বিনোদনের মাধ্যমে। আর চুপ থাকা নয়।

আওয়াজ তুলুন, হোক প্রতিবাদ!

খেলনার দোকানের এক কোণে, গোলাপি কাঁচের ছোট্ট গম্বুজের ভেতরে বসে ছিল একটি পুতুল। তার মুখে ছিল শান্ত হাসি, চোখে যেন হাজারো ...
27/07/2026

খেলনার দোকানের এক কোণে, গোলাপি কাঁচের ছোট্ট গম্বুজের ভেতরে বসে ছিল একটি পুতুল। তার মুখে ছিল শান্ত হাসি, চোখে যেন হাজারো গল্প।

প্রতিদিন কত মানুষ এসে তাকে দেখত। কেউ বলত, "কী সুন্দর!" কেউ ছবি তুলে চলে যেত। কিন্তু কেউ তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেত না।

তবু সে মন খারাপ করত না।

কারণ সে জানত, সব সুন্দর জিনিসের জন্য একজন নির্দিষ্ট মানুষ থাকে।

একদিন একটি ছোট্ট মেয়ে এসে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর বাবার হাত ধরে বলল, — "বাবা, ওটা কিনে দাও না। ওকে দেখে মনে হচ্ছে, ও অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করছে।"

সেদিন প্রথমবার পুতুলটির মনে হলো, অপেক্ষা কখনও বৃথা যায় না।

আমাদের জীবনও হয়তো এমনই। কখনও কখনও আমরা নিজেদের কাঁচের গম্বুজে আটকে আছি বলে মনে করি। সবাই আসে, দেখে, চলে যায়। তখন মনে হয়, কেউ বুঝি আমাদের জন্য নয়।

কিন্তু সময়ের নিজস্ব একটি অভ্যাস আছে। সে ঠিক মানুষটিকে, ঠিক মুহূর্তে, ঠিক ঠিকানায় পৌঁছে দেয়।
তাই অপেক্ষাকে ভয় পেও না। সব অপেক্ষারই শেষ থাকে। শুধু মনে রেখো— "তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু এখনও তোমার সঠিক মানুষটির কাছে পৌঁছাওনি।"

"ওই ঘরের বুড়ি বেটিটা আপনাগের কি হয়?" নতুন গৃহপরিচারিকার প্রশ্ন শুনে রীতিমত আঁতকে উঠলাম।  কারণ, আমি, আমার স্বামী আর গৃহপর...
26/07/2026

"ওই ঘরের বুড়ি বেটিটা আপনাগের কি হয়?" নতুন গৃহপরিচারিকার প্রশ্ন শুনে রীতিমত আঁতকে উঠলাম। কারণ, আমি, আমার স্বামী আর গৃহপরিচারিকা ছাড়া বাসায় ওই মুহূর্তে আর কেউ ছিল না। দরজা খোলা পেয়ে কেউ ঢুকে গেলো কিনা, বুঝতে পারছিলাম না।

-- কোন বুড়ি? কোন ঘরে ঢুকেছে?
- ঘরত তো ঢুকি নাই। অই যে সাদা কাপড় পইরা এক বুড়ি বেটির ছবি আছে না, ওইডা কে হয়?

আমি মনে করার চেষ্টা করতে লাগলাম। বাসার সদস্যদের মধ্যে সাদা পোশাক পরে কে ছবি তুলেছে এবং কার ছবি দেয়ালে বাঁধিয়ে রাখা হয়েছে।

জিজ্ঞেস করলাম, ওই ছবিটা কোন ঘরে দেখেছেন? তখন আমাকে তিনি আমার শ্বাশুড়ির ঘরে নিয়ে গেলেন ছবি দেখাতে। দেয়ালে টানানো লম্বা বাঁধানো পোস্টারের দিকে আঙুল তুলে শুধোলেন, আপনাগের দাদী বুঝি?

দেয়ালে টানানো ছবিটা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মানবতার প্রতীক, মাদার তেরেসার।

No matter how educated or wealthy a person may be, if they treat others with disrespect, it becomes impossible to truly ...
24/07/2026

No matter how educated or wealthy a person may be, if they treat others with disrespect, it becomes impossible to truly respect them.

And those who keep excusing someone's abusive behavior by saying, "They have a good heart—they're just short-tempered," while that person continues to emotionally mistreat the people around them, are simply enabling the abuse. They are rowing the same boat.

ধরেন, এক বেডি ডাক্তার না। দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাস্তব জীবনেও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে আসছে। নি...
23/07/2026

ধরেন, এক বেডি ডাক্তার না। দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাস্তব জীবনেও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে আসছে। নিয়মিত ডাক্তারদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে, ডাক্তারদের সাথে ছবি তুলে, সোশ্যাল মিডিয়ায় ডাক্তার হিসেবে নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। হঠাৎ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু মানুষের কাছে এই জোচ্চুরি ধরা পড়ে। তারা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান বাঁচানোর স্বার্থে মুখে কুলূপ এঁটেছে।

এখন, এই ঘটনা জানার পর এবং সকল প্রমাণ হাতে পাবার পর আপনি তার সংসার ও বাচ্চার কথা চিন্তা করে চুপ করে থাকবেন, নাকি আরো দশটা সাধারণ মানুষকে প্রতারক থেকে সাবধান করবেন? নাকি যে প্রতারকের মুখোশ খুলতে চাইবে, তাকে নির্লজ্জের মতন বাঁধা দিবেন?

গত সপ্তাহে বাসে চড়ে সাভার যাচ্ছিলাম, হোস্টেলে থাকা অসুস্থ্য ছোট বোনের কাছে। অতিরিক্ত বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গিয়েছি...
22/07/2026

গত সপ্তাহে বাসে চড়ে সাভার যাচ্ছিলাম, হোস্টেলে থাকা অসুস্থ্য ছোট বোনের কাছে। অতিরিক্ত বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গিয়েছিল। বাস যেন চলছিলই না। আমার পাশের সিটের যুবক যাত্রী ছিল খুবই অস্থির। বাসে ওঠা থেকে শুরু করে নামা অবধি অহেতুক নড়াচড়া করেছেন আর নিজের সাথে একাই বকবক করে গেছেন। যুবক ভাড়া বাবদ বাসের কন্ডাকটরকে একশত টাকার একটি নোট দেয়। সেখান থেকে ভাড়ার টাকা রেখে যুবককে দশ-বিশ টাকার কয়েকটি নোট ফেরত দেয়া হয়। টাকা গুলোর অবস্থা ছিলো সত্যিই শোচনীয়। প্রায় সব টাকার নোট বিভিন্ন স্থানে পোড়া।

যুবক কন্ডাকটরকে উদ্দেশ্য করে বললেন, "এগুন টিয়া, না টিয়ার জাত! কি দিছেন এগিন! মনডা চায় বেগগুন টিয়া জানলা দি হালাই দিতাম!"

যুবকের মন্তব্য শুনে বললাম, রিকশাওয়ালারা দশ বিশ টাকার নোট দিয়ে নেশা করে শুনেছি। এগুলোও তেমনি নোট হয়তো।

আমার কথা শুনে যুবক যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, "ওকগা কিছু অইলেই রিক্সাআলার দোষ। ক্যান! ওকগা ইয়াবার দাম চাইরশোর তন হাড়ে চাইরশো টিয়া। হেতারা এই টিয়া দি নেশা কইরবো না বউ হোলাহাইনরে চাইল-ডাইল কিনি দিবো! হেতাগো ইয়াবা কিনি হোশাইবো নি?"

আমি: কি জানি ভাই! জীবনে ইয়াবা খাই নাই, দামও জানি না।

যুবক: আই তো রেগুলার খাই। আই দাম জানি!

আমি: ও, আচ্ছা! 🥴

ইয়াবা খেতে কি পোড়ানো লাগে? রিক্সাওয়ালারা কি অন্য নেশা করতে পারেন না? এগুলো জানার প্রবল ইচ্ছা থাকলেও চেপে গেছি। কোন সময় আবার আমাকে ইয়াবা অফার করে বসে, কে জানে! 😛

আইনজীবীদের মধ্যে কেউ কনসাল্টেন্সিতে ভালো, কেউ ড্রাফটিং এ ভালো, কেউ আবার সাবমিশনে বা হিয়ারিং এ ভালো। অনেকেই ড্রাফটিং ভালো...
20/07/2026

আইনজীবীদের মধ্যে কেউ কনসাল্টেন্সিতে ভালো, কেউ ড্রাফটিং এ ভালো, কেউ আবার সাবমিশনে বা হিয়ারিং এ ভালো। অনেকেই ড্রাফটিং ভালো পারেন, আইন ভালো বোঝেন কিন্তু কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারেন না ঠিকভাবে। জড়তা কাজ করে। অনেকের উচ্চারণ ভালো না। কোর্টে কথা বলতে ভয় পান। এই সমস্যা গুলো কাটিয়ে ওঠার উপায় হচ্ছে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং সঠিকভাবে চর্চা করা। অনেকেই আদালতে মামলা পরিচালনা করতে করতে সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠেন। আবার অনেকের প্রাতিষ্ঠানিক সহায়তা গ্রহণের প্রয়োজন পড়ে। যেমনটি আমার প্রয়োজন হয়েছিলো।

আদালতে মামলা পরিচালনা করার সময় আমারও জড়তা এবং ভয় কাজ করতো। এখন একদম করে না, তা নয়। কিন্তু পূর্বের তুলনায় নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। উচ্চারণে দক্ষতা বেড়েছে, জড়তা অনেক খানি কাটিয়ে উঠেছি।

আমি আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলে ৬ মাসের অভিনয় কোর্স সম্পন্ন করেছি। আইনজীবী সহ সকল পেশার মানুষকেই আমি এই কোর্স করতে উৎসাহ দিয়ে থাকি। এখানে শুধুমাত্র অভিনয় শেখায় না। নামেমাত্র এককালীন অর্থের বিনিময়ে ৬ মাস ব্যাপী উচ্চারণ, বাচনভঙ্গি, প্রেজেন্টেশন, শরীর চর্চা, সঙ্গীত, নৃত্য, নন্দনতত্ত্বসহ আরোও অনেক অনেক কিছু শেখায়। অভিজ্ঞ জ্ঞানীগুণী শিক্ষকগণ ক্লাস নেন। সপ্তাহে ক্লাস হয় দুদিন (শুক্রবার ও শনিবার)।

আপনারা কেউ আগ্রহী হলে, আবেদন করতে পারেন। আমি কমেন্ট সেকশনে পেইজ লিংক এবং বিস্তারিত শেয়ার করছি। শুভকামনা সবাইকে।

15/07/2026

আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে
কখনও, কোথাও।
পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর,
কিংবা শতাব্দী পেরিয়ে
একদিন কোথাও।

দেখা হবে, একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে।
না জানুক অন্যেরা সে-কথা, আমি জানি।
তোমাকেও জানিয়ে রাখলুম।

সে-দিন তোমার মুখ আজকের মতন
এমন কঠিন দেখাবে না।
ভ্রূ-ভঙ্গিতে থাকবে না ক্রোধের চিহ্ন,
চোখে ঝরবে জলধারা
হাতে হাত রাখার উৎসবে।

দেখা হবে, আবার একদিন দেখা হবে।

-----
কবিতা: দেখা হবে
কবি- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

☘️☘️☘️

We Will Meet Again
--- Nirendranath Chakraborty

One day, surely, we will meet again—
Somewhere, someday.
After five years, ten years, fifty years,
Or even after the passing of a century—
One day, somewhere.

We will meet. Yes, one day, we surely will meet again.
Others may not know it, But I do.
And now, I want you to know it too.

On that day, your face
Will not be as stern as it is today.
There will be no trace of anger
In the arch of your brows.
Instead, your eyes will overflow with tears
In the celebration of hands meeting hands.

We will meet. Yes, one day, we will meet again.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bithey Di posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bithey Di:

Shortcuts

Share